content
stringlengths
40
35k
মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের সংসদ নির্বাচনের অযোগ্য ঘোষণা করে গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) বিল ২০১৩ আজ সোমবার সংসদে উত্থাপিত হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি সংসদে উত্থাপন করেন।উত্থাপনের পর বিলটি পরীক্ষ করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য তা আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিলের উদ...
দিনের শুরু দেখেই নাকি অনুমান করা যায় বাকি দিনটা কেমন যাবে। কথাটার সত্যতা হয়তো অনেকেই টের পেয়েছে বাস্তব অভিজ্ঞতা দিয়ে। তবে রিয়াল মাদ্রিদের সমর্থকেরা নিশ্চিতভাবেই চাইবে যেন কথাটা তাদের ক্ষেত্রে সত্য প্রমাণিত না হয়। এবারের লা লিগার শুরুটা যে খুব খারাপভাবেই হয়েছে ইউরোপের শীর্ষ ধনী এই ক্লাবের। স্প্যানিশ লিগের প্রথম স...
দীর্ঘদিন পর আবার ভারতের ওয়ানডে দলে ফিরতে যাচ্ছেন যুবরাজ সিং। সাম্প্রতিক সময়ে ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন ভারতীয় এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ও সাত ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিনটি ম্যাচের জন্য ঘোষণা করা হয়েছে ভারতের ১৫ সদস্যের দল। আগামী ১০ অক্টো...
পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ভারতের রাষ্ট্রীয় জনতা দলের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবকে আজ সোমবার কারাগারে পাঠানো হয়েছে। ‘টাইমস অব ইন্ডিয়া’ জানায়, দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) এক বিশেষ আদালত লালুকে দোষী সাব্যস্ত করেন।ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) জানায়, বিহারের পশু খামার...
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় এক ভারতীয় নাগরিকসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন বাংলাদেশি।আজ সোমবার বেলা তিনটার দিকে হিলি চেকপোস্ট ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ভারতীয় চার হাজার রুপি, ...
পদমর্যাদা বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে সরকার। অন্যথায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম বিঘ্নকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।আজ সোমবার সরকার এক প্রেসনোট জারি করে এই কথা বলেছে। প্রেসনোটে বলা হয়, সরকারি প্রাথমিক...
কিশোরগঞ্জে শিশুকন্যাসহ মাকে হত্যা মামলায় একজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ডাকাতিসহ দুজনকে হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আ ম মো. সাঈদ আজ সোমবার দুপুরে এ রায় দেন।আদালত ও পুলিশ সূত্র জানায়, ২০১১ সালের ২১ জুলাই দ...
রাজশাহীতে শিশুকে কোলে নিয়ে  ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন একজন মা। মা ঘটনাস্থলেই নিহত হন। শিশুটি পরে মারা যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশের রেলক্রসিংয়ে আজ সোমবার দুপুরে এ আত্মহননের ঘটনা ঘটে।নিহত মায়ের নাম শামীমা আক্তার ওরফে কাকলী (২৪)। তাঁর মেয়ের নাম নাওমী (১৯ মাস)।শামীমার স্বামীর নাম মুনসুর আলী। তিন বছর আগে তাঁদের বিয়ে হ...
রাজধানীর মহাখালীতে ৪৫ মিনিট ধরে আটকে আছে বাসটি।  ভিড়ের বাসে ঠায় দাঁড়িয়ে আছেন ব্যবসায়ী নজরুল ইসলাম। রাজধানীর বনানী থেকে বাসটিতে উঠেছেন তিনি। গন্তব্য বারডেম হাসপাতাল। সেখানে তাঁর এক নিকটাত্মীয়ের অস্ত্রোপচার চলছে। কিন্তু তিনি আটকে আছেন মহাখালীতেই। উদ্বেগ-উত্কণ্ঠায় বাসের ভিড়ে ঘামতে ঘামতে নজরুল ইসলাম একপর্যায়ে এত য...
ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দভাগ রেলস্টেশনে আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে  সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। ফলে  সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল।ট্র...
ইরাকের রাজধানী বাগদাদের কাছে কয়েকটি জনাকীর্ণ শিয়া এলাকায় লাগাতার বোমা হামলায় আজ সোমবার কমপক্ষে ৪২ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে।পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানায়, সদর সিটি নামের ওই এলাকায় যেখানে স্থানীয় শ্রমিকেরা সমবেত হয়েছিলেন, সেখানে আজ সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে। ঘটনাস্থলে দুজন সেনাস...
রাজধানীর কলাবাগান ও পল্টন এলাকা থেকে শতাধিক ছিনতাই করা ল্যাপটপ, ক্যামেরা, মোটরসাইকেল ও মুঠোফোন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি দল। একই সঙ্গে এসব ছিনতাইয়ের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।তাঁদের কাছ থেকে ৩৮টি ল্যাপটপ, তিনটি ট্যাব, ১২৪টি মুঠোফোন, চারটি ক্যামেরা, একটি মোটরসাইকেল, নগদ ৫৭ হাজার টাক...
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার  চিড়িয়াখানায় বাঘ-বাঘিনীর জন্য এবার চিড়িয়াখানা কর্তৃপক্ষ তৈরি করেছে নতুন একটি আবাসন। তাতে গুহা তো থাকছেই, আরও রয়েছে বিশ্রামের জন্য গাছপালার ছায়া। থাকছে গরমে গা ভেজানোর জন্য কৃত্রিম ঝরনা। আছে  সুইমিং পুল। বাঘের জন্য এই নতুন আবাস তৈরি করা হয়েছে বিদেশের একটি চিড়িয়াখানার ধাঁচে। গোটা আব...
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) রায় ঘোষণা পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি। রায়ের পর বিএনপি প্রতিক্রিয়া জানাবে।আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় ভূমিহীন দলের আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন মওদুদ। সালাউদ্দিন কাদের চৌধুরী...
গতকালের ধারাবাহিকতায় আজ সোমবারও দরপতনের মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে। একই সঙ্গে লেনদেন কমেছে দুই বাজারে।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৩১ ...
দারিদ্র্য দূরীকরণে অনন্যসাধারণ অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানজনক সাউথ সাউথ পুরস্কার লাভ করায় তাঁকে বিমানবন্দরে আওয়ামী লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। দেশের বিশিষ্ট নাগরিকেরা আজ সোমবার বিকেলে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এরপর বিশিষ্ট না...
স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমলে তা ভারতে পাচার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয় এই আশঙ্কা প্রকাশ করে।বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেম সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয়ের বক্তব্যে প্রমাণিত হয়...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেনমেরিল-প্রথম আলো সহায়তা তহবিল থেকে সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় আহত ১০ জনের প্রত্যেককে এক লাখ টাকার চেক দেওয়া হয়েছে।সহায়তা পাওয়া ওই ১০ জন হলেন জোসনা বেগম, আবদুর রশিদ, লাকি আক্তার, আবদুর রশিদ, মেঘলা খাতুন, সাবিনা, খোদেজা বেগম, শিউলি আক্তার, জুয়েল রানা ও মোবারক হোসেন।আজ বুধবার বেলা ১১...
সিদ্ধান্ত বাস্তবায়নের সময় দিয়ে ১৫ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভা শেষে এ ঘোষণা দেন আন্দোলনকারী ছাত্রদের সংগঠন বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের আহ্বায়ক জাকির হোসেন।জাকির হোসেন বলেন, ‘যেহেতু সরকার আমাদের দাবি পূরণের সিদ্ধান্ত নিয়েছে, তাই সেগুলো যে...
নতুন মৌসুম শুরু হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল। এরই মধ্যে ইউরোপের শীর্ষ লিগগুলোয় চলছে নানারকম মেরুকরণ। পয়েন্ট তালিকায় জনপ্রিয় দলগুলো কেউ ওপরে, কেউ নিচে। চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডও ইতিমধ্যে মাঠে গড়িয়েছে। ক্লাবগুলোর সাফল্য-ব্যর্থতার সারথি কোচদের প্রাথমিক পারফরম্যান্সও এখন অতসী কাচের নিচে। ম্যানচেস্টার ইউনাইটেড, ...
গাড়ির জানালার কাচে রং না রাখার বিধান থাকলেও তা না মানার কারণে মুম্বাই ট্রাফিক পুলিশের সতর্কবার্তা পেলেন ‘দাবাং’ তারকা সালমান খান। এর আগে মুম্বাইয়ের পুলিশের কাছে ধরা পড়ে খবরের শিরোনাম হয়েছিলেন বলিউডের তারকা বিদ্যা বালান ও অজয় দেবগন।সম্প্রতি সালমান তাঁর গাড়িতে চেপে দক্ষিণ মুম্বাইয়ে যাওয়ার পথে ওরলি এলাকায় গাড়িটি...
পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীরা চাকরিতে যোগ দেওয়ার সময় সুপারভাইজার নয়, উপসহকারী প্রকৌশলী হিসেবে বিবেচিত হবেন। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়েছে।গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ যৌথ সভা শেষে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও গৃহায...
উইন্ডোজ ফোন স্টোর আর উইন্ডোজ স্টোর এ দুটিকে একীভূত করার পরিকল্পনা করেছে মাইক্রোসফট। ২০১৪ সাল নাগাদ উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য একটি অ্যাপ্লিকেশন স্টোর চালু করবে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।মাইক্রোসফটের একীভূত অ্যাপ স্টোর থেকে উইন্ডোজনির্ভর সব পণ্যের জন্য অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সুবিধাই থাকবে। এ ছা...
‘সংগ্রাম-দ্য মুভি’ ছবির শুটিং শেষে মাত্র কদিন আগেই দেশে ফিরেছেন আলোচিত র্যাম্প মডেল ও অভিনয়শিল্পী দিলরুবা ইয়াসমীন রুহি। অল্প কয়েক দিনের বিশ্রাম শেষে রুহি এবার থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ছেন। ইসমত আরা শান্তি পরিচালিত ‘মায়ানগর’ ছবির শুটিংয়ের কাজে ২ অক্টোবর দুপুরের একটি ফ্লাইটে দুই সপ্তাহের জন্য ঢাকা ছাড়ছেন বলেই ...
ঘটনা গত মাসের প্রথম সপ্তাহে। সাসেক্স-ডার্বিশায়ারের ম্যাচ শেষে মন্টি পানেসার গিয়েছিলেন পানশালায়। পেটে বুঝি একটু বেশিই পড়েছিল! কয়েকজন মেয়েকে উত্ত্যক্ত করলে নিরাপত্তা রক্ষীরা এসে ইংলিশ স্পিনারকে বেরিয়ে যেতে বলেন। ‘অপমান’টা সহ্য করতে পারেননি ৩১ বছর বয়সী পানেসার। আচমকা দারোয়ানের গায়ে মূত্রত্যাগ করেই দে দৌড়! নিরাপ...
গেজেট সংশোধন এবং ছাত্রছাত্রীদের বৃত্তি ও প্রশিক্ষণের ভাতা বাড়ানোর দুই দফা দাবিতে আজ সোমবার সকাল থেকেই বগুড়া, রাজশাহী. পটুয়াখালী ও ফেনীতে  পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন।এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে।এতে পুলিশসহ শতাধিক ...
সরকারের বর্তমান মেয়াদেই গ্রামীণ ব্যাংক আইন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে গ্রামীণ ব্যাংক আইন-২০১৩-এর খসড়া উপস্থাপন করা হবে বলেও জানান মন্ত্রী। আজ সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানান।গ্রামীণ ব্যাংক আইনের খসড়া প্রসঙ্গে মন্ত...
পুরান ঢাকার মিটফোর্ড রোডের আন্দোলনরত ওষুধ ব্যবসায়ীরা তাঁদের দোকান খুলতে আজ সোমবার সম্মত হয়েছেন। তবে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) আগামী বৃহস্পতিবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত দেশের সব ওষুধের দোকান বন্ধ রাখার কর্মসূচি দিয়েছে।গত শনিবার পুরান ঢাকার মিটফোর্ড এলাকার নয়টি মার্কেটে ভেজাল ও মেয়াদোত্ত...
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়েছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ সোমবার এ আদেশ দেন।আজ এ মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের জন্য দিন ...
কিছু অসাধু ওষুধ ব্যবসায়ীর হুমকি-ধমকিতে প্রশাসন অভিযান থেকে পিছু হটবে না বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাংগীর হোসেন মল্লিক।একই সঙ্গে কিছু প্রতিষ্ঠানের উত্পাদন বন্ধ করে দেওয়া হলেও ওই সব প্রতিষ্ঠান হাইকোর্টে রিট করে আবারও উত্পাদন কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।আজ সোমবার বেলা ১১টায় মতিঝ...
কর্মক্ষেত্রে প্রেম-ভালোবাসার ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানই কড়া বিধিনিষেধ আরোপ করে। এ ধরনের সম্পর্কে জড়ানোর ব্যাপারে সহকর্মীরাও নিরুত্সাহিত করেন। তবে কর্মক্ষেত্রের সম্পর্কই বেশি পরিণতি পায় বলে গবেষকেরা দাবি করেছেন।যুক্তরাজ্যের ‘ডেইলি এক্সপ্রেস’ পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, দুই হাজার প্রাপ্তবয়স্ক ব্যক...
২০১১ সালে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১২ সালের সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী হিসেবেও নির্বাচিত হয়েছেন অভিনেত্রী জয়া আহসান। ছোট ও বড় পর্দার জনপ্রিয় এই অভিনয়শিল্পীর সাফল্যের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। ‘চোরাবালি’ ছবিতে সু-অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য নির্বাচিত হয়ে...
বিশ্বখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীকে নিয়ে ছবি তৈরির কাজ হাতে নিয়েছেন ‘লাইফ অব পাই’খ্যাত অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা অ্যাং লি। ছবিটির চিত্রনাট্য লিখছেন ‘স্কাইফল’খ্যাত ব্রিটিশ চিত্রনাট্যকার পিটার মরগ্যান। অ্যাং লি ত্রিমাত্রিক প্রযুক্তি ব্যবহার করে এমনভাবে ছবিটি তৈরি করতে চান, যাতে ছবিটি দেখে দর্শকের মনে হয় তাঁরা য...
মডেল-টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী কুসুম শিকদার অনেক বছর ধরেই মিডিয়ায় কাজ করছেন। এর মধ্যে অনেকের সঙ্গে অভিনয়ও করেছেন। কিন্তু নায়করাজ-খ্যাত রাজ্জাকের সঙ্গে কোথাও অভিনয়ের সুযোগ হয়নি তাঁর। এবারই প্রথম সেই সুযোগ পেলেন তিনি। রাজ্জাকের সহশিল্পী হিসেবে অভিনয়ের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত কুসুম। ইমরাউল রাফাতের পরিচালনায় নাট...
অক্সিটেক নামে যুক্তরাজ্যের একটি বায়োটেকনোলজি গবেষণাপ্রতিষ্ঠান নতুন প্রজাতির মাছি তৈরি করেছে যা প্রাকৃতিক উপায়ে মাছির বংশবৃদ্ধি রোধ করতে পারে। জিন প্রকৌশল ব্যবহার করে বিশেষ একধরনের মাছির নতুন প্রজন্ম তৈরি করেছেন গবেষকেরা যা অলিভ গাছকে মাছির অত্যাচার থেকে রক্ষা করতে পারবে।গবেষকেরা নতুন প্রজন্মের এ মাছির একটি জিন পরিবর্...
একাত্তরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য আগামীকাল মঙ্গলবার আরও ৫৯ জন বিদেশি ব্যক্তিত্ব ও একটি বিদেশি সংগঠনকে সম্মাননা জানাবে সরকার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল এ সম্মাননা প্রদান করবেন।আজ সোমবার তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ...
হাজারো তালাশের পাশাপাশি অধিকাংশ মানুষ ইন্টারনেটে নিজেকেও খোঁজেন। নিজের নাম লিখে গুগল সার্চে বসিয়ে নিজেকে নিয়ে সার্চ দিলে গুগলে কী তথ্য দেখায় তা পরীক্ষা করে দেখেন।মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের গবেষকেরা জানিয়েছেন, ২০১৩ সালের এক জরিপে দেখা গেছে ইন্টারনেটে নিজেকে খুঁজে ফেরেন ৫৬ শতাংশ ব্যক্তি। এক যুগ আ...
নতুন মুঠোফোন কিনতে যাচ্ছেন? মুঠোফোন অতিরিক্ত ব্যবহার করলে কী ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে সে বিষয়গুলো আপনার অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন। অতিরিক্ত সময় ধরে মুঠোফোন ব্যবহার করার ফলে ব্যবহারকারীর স্বাস্থ্যের ওপর নানা প্রভাব পড়ে। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ক্ষতি নিয়ে গবেষণাও হচ্ছে। একাধিক গবেষণার ফলের বরাতে হাফিং...
চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলায় উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী জামিন পেয়েছেন। মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই তিনি।আজ সোমবার সকালে জেলা ও দায়রা জজ এম এ মোস্তফার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন গিয়াস কাদের চ...
সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় দেড় ঘণ্টা শেষে ডিএসইতে ৯৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২৮ পয়...
১৯৪৮-৪৯ সালে একটি তিন দিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল মহারাষ্ট্র ও কাটিওয়ার। প্রথম দুই দিনে দুর্দান্ত ব্যাটিং করে ৪৪৩ রান সংগ্রহ করেছিলেন কাটিওয়ারের ব্যাটসম্যান ভুসাহেব নিমবালকার। আর মাত্র ৯ রান করলেই তিনি ছুঁয়ে ফেলতে পারতেন ডন ব্রাডম্যানের ৪৫২ রানের বিশ্বরেকর্ডটি। কিন্তু তৃতীয় দিনে আর ব্যাটই করতে নামেননি নিমবালকার। ...
ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সভাপতি লালুপ্রসাদ যাদবসহ ৪৫ জন আসামি আলোচিত গবাদিপশুর খাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। আগামী ৩ অক্টোবর তাঁদের চূড়ান্ত দণ্ড ঘোষণা করবেন আদালত।টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আজ সোমবার রাঞ্ছির বিশেষ সিবিআই আদ...
কিছুটা বিতর্কের মধ্যেই পড়ে গেছেন লিওনেল মেসি। আয়কর ফাঁকির অভিযোগে স্প্যানিশ আদালতে হাজিরা দিয়েছেন। এরই মধ্যে আর্জেন্টাইন তারকার ভাবমূর্তিতে কালি পড়ে গেছে স্পেন থেকে প্রকাশিত এক বইয়ের মাধ্যমে।‘এল মিস্তোরিয়ো ডি মেসি’ (ইংরেজিতে মিস্ট্রি অব মেসি) নামের ওই বইয়ে বলা হয়েছে, বার্সেলোনা থেকে সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহি...
ফন্দি-ফিকির করে ব্যাংক থেকে তুলে নেওয়া বিপুল পরিমাণ অর্থ পরিশোধের খবর নেই, উল্টো সরকারের কাছে আরও অর্থ চেয়ে একের পর এক আবেদন করে যাচ্ছে রাষ্ট্রীয় অর্থ লুণ্ঠনের দায়ে অভিযুক্ত ব্যবসায়িক গোষ্ঠী হল-মার্ক। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে হল-মার্ক গত ছয় মাসে একই দাবিতে অন্তত তিন দফা আবেদন করেছে।যে ব্যাংক থেকে দ...
আগের দিনে রাজা-বাদশারা নিয়মিত ভ্রমণ করতেন। তাঁদের সঙ্গে ভ্রমণসঙ্গী হিসেবে থাকতেন স্ত্রী, সন্তান, উজির, আত্মীয়, ভাইবোন ও বন্ধুদের বিশাল দল। সবাই মিলে ভ্রমণ করাটাই ছিল ঐতিহ্য। আজ রাজা-বাদশারা নেই। সেই ঐতিহ্যও যেন অনেকটা হারিয়ে যেতে বসেছে। তবে, হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যকেই অতল গহ্বর থেকে টেনে এনেছি আমরা। ঐতিহ্য রক্ষায়...
পলিটেকনিক ইনস্টিটিউটে চলমান সংকট নিরসনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে একটি সভা শুরু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে বৈঠকটি শুরু হয়।বৈঠকে তেজগাঁও এলাকার সাংসদ আসাদুজ্জামান খান, গণপূর্ত সচিব খোন্দকার শওকত হোসেন, শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীসহ সংশ...
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে।গত ১৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে এ মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়। ওই দিন রায় অপেক্ষমাণ ...
শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি বলিউডের ছবির ইতিহাসে নিত্যনতুন নানা রেকর্ড গড়েছে। এবার ছবিটিকে টেক্কা দিতে উঠে-পড়ে লেগেছেন রণবীর কাপুর অভিনীত ‘বেশরম’ ছবির নির্মাতারা। রণবীর যে শাহরুখের অন্তত একটি রেকর্ড ভাঙবেন তা প্রায় নিশ্চিত। ভারতে সবচেয়ে বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে ছবি মুক্তির র...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর মরাপদ্মা নদী থেকে স্থানীয় একটি চক্র দীর্ঘদিন থেকে স্যালো ইঞ্জিনের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলন করছে। গত শনিবার ওই এলাকার দুটি পরিবারের তিনটি ঘর নদীতে বিলীন হয়ে গেছে। তবে অভিযুক্ত ব্যক্তিদের দাবি, তাঁরা নিজেদের জমি থেকে বালু তুলে বিক্রি করছেন।উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) অতিরিক্ত...
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে সিলেটগামী একটি বাস একটি ট্রলির সঙ্গে ধাক্কা খেয়ে সেতুর রেলিং ভেঙে নদে পড়ে যায়। এতে এক যুবক নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়।আহত ব্যক্তিদের মধ্যে ৫০ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ও মাধবপুর উপজেলা স্বাস্...
রাজধানীর বিমানবন্দর থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ আলম ওরফে দীপুর ব্যক্তিগত গাড়ি থেকে গত শনিবার রাতে তিন কেজি গাঁজা জব্দ করেছে টঙ্গী মডেল থানার পুলিশ। এ সময় গাড়ির চালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।গাড়ি ছাড়াতে থানায় এসে দুর্ব্যবহারের অভিযোগে ছাত্রলীগের নেতা মাসুদকে প্রায় পাঁচ ঘণ্টা থানাহাজতে আটকে রাখে পুলিশ। পরে যুবল...
ব্রিটিশ রাজপরিবারের প্রয়াত সদস্য প্রিন্সেস ডায়ানা তাঁর বড় ছেলে প্রিন্স উইলিয়ামের জন্য গোপন এক ভিডিও বার্তা রেকর্ড করে গিয়েছিলেন। কেননা, নিজের জীবনের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত ছিলেন।উইলিয়ামের বাবা প্রিন্স অব ওয়েলস চার্লসের সাবেক স্ত্রী ডায়ানার এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কথিত ওই গোপন ভিডিওর কথা লিখেছে যুক্তরা...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষক ফোরামের ডাকা কর্মবিরতি অব্যাহত রয়েছে। কর্মবিরতির দ্বিতীয় দিন গতকাল রোববারও বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা হয়নি। তবে প্রত্নতত্ত্ব, ইংরেজি, দর্শন ও ইতিহাস বিভাগে ক্লাস হয়েছে।বিভিন্ন বিভাগ ঘুরে গত শনিবারের চেয়ে শি...
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কয়ড়াখোলা এলাকায় বালুবাহী একটি বাল্কহেড থেকে গত শনিবার দিবাগত রাতে ৫০০ বান্ডিল ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের পাগলা স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান জানান, শনিবার রাত একটার দিকে কয়ড়াখোলা এলাকায় ধলেশ্বরী নদীতে তাঁর নেতৃত্বে একটি দল বাল্কহেড...
চারপাশে গাড়ি আর গাড়ি। রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, বাস ও মিনিবাস চলছে সমানে। এগুলোর মধ্য দিয়ে ফাঁকফোকর গলিয়ে রাস্তা পারাপারের আপ্রাণ চেষ্টা চলে। যে যেভাবে পারছেন, রাস্তা পার হতে পারলেই যেন হাঁফ ছেড়ে বাঁচেন।চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে ছোট ছোট ...
ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চট্টগ্রামের মিরসরাইয়ের মধ্যম ওয়াহেদপুরে দুর্ঘটনার শিকার একটি ট্রেনের বগি উদ্ধারে কাজ করার সময় ট্রেনের ধাক্কায় রেলের দুই শ্রমিক নিহত হয়েছেন। এর আগে ওই স্থানে সিলেটগামী জালালাবাদ ট্রেনের বগি লাইনচ্যুত হয়।নিহত ব্যক্তিরা হলেন, রেললাইনের মিস্ত্রি মো. হারুনুর রশিদ (৫৮) ও শ্রমিক দিদারুল আলম (৫০)...
এবার একটিও রেকর্ড গড়তে পারেনি আরিফুল ইসলাম। এ নিয়ে একটু আক্ষেপই ছিল। তবে অন্য রকম একটা ‘রেকর্ড’ গড়েই এবারের বয়সভিত্তিক সাঁতার শেষ করেছে বিকেএসপির কিশোর। ১৩টি ইভেন্টে অংশ নিয়ে সব কটিতেই জিতেছে সোনা! জাতীয় বয়সভিত্তিক সাঁতারের ইতিহাসে এই প্রথম এমন কৃতিত্ব দেখল মিরপুর সাঁতার কমপ্লেক্স। এর আগে গত বছর বয়সভিত্তিক সাঁত...
বহিরাগত ব্যক্তিরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. নুর মোহাম্মদকে (২২) পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বেলা দুইটার দিকে ক্যাম্পাসে ভাষাশহীদ আবদুস সালাম হলের সামনে এ ঘটনা ঘটে।এ ঘটনার পর অন্য ছাত্ররা নুর মোহাম্মদকে উদ্ধার করে প্রশাসনিক ভবনে বিশ্ববি...
‘সাগর নামের এক বড় ভাইয়ের মোবাইলে দৃশ্যগুলো দেখি। পরে নিজের মোবাইলে সেগুলো নিই। পরে...।’ পরনে নীল শার্ট ও কালো প্যান্ট। চোখে পানি। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে কথাগুলো বলছিল ১২ বছর বয়সী এক শিশু।সমাজবিজ্ঞানীর মতে, দোষ ওই শিশুটির নয়, দোষ পুরো সমাজব্যবস্থার। সামাজিক অবক্ষয়ের কারণে এ ধরনের ঘটনা ঘটছে।ঘট...
খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও শুনানির দিনে কাল নির্বাচন কমিশনে ১৪টি আপত্তি জমা পড়েছে বিভিন্ন জেলা, বিভাগীয় ক্রীড়া সংস্থা ও ক্লাব থেকে। মূল আপত্তিটা বারিধারা ড্যাজলার্সের কাউন্সিলর ও বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর। বিসিবির নির্বাচনপ্রক্রিয়ার অনেক মৌলিক বিষয় নিয়েই গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছেন ত...
ডিয়েগো সিমিওনে লোকটা যেন বিনয়ের অবতার।ম্যাচের পর সংবাদ সম্মেলনে তাঁকে ঘুরিয়ে-পেঁচিয়ে অনেকবার জিজ্ঞেস করা হলো, এই মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদ কি শিরোপার দাবিদার?অ্যাটলেটিকো কোচের একই জবাব, ‘৩৮ ম্যাচের লিগ অনেক লম্বা। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের যে আর্থিক শক্তি আর খেলোয়াড়দের মান তাতে পুরোটা সময় ওদের সঙ্গে পাল্লা ...
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন ব্যাটালিয়নের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার উপজেলার মারিশ্যায় বিজিবির প্রশিক্ষণ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ নতুন ৫৪ ব্যাটালিয়নের পতাকা উত্তোলন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক বলেন, ভার...
বড় একটা ব্যানারে লেখা, ‘মতবিনিময় ও পরিচিতি সভা’। বাস্তবে সেটাই হলো। যদিও মতবিনিময় বলতে বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসানের গুণকীর্তনই হলো বেশি। সঙ্গে বিসিবির নির্বাচনে সম্মিলিত পরিষদের সম্ভাব্য প্রার্থীদের পরিচয়পর্বও থাকল।সম্মিলিত পরিষদ এখন পর্যন্ত ক্যাটাগরি-২-এর আওতায় ক্লাব কাউন্সিলরদেরই মঞ্চ। সেই মঞ্চে কাল তোল...
‘আলো আঁধারকে জয় করবেই, ক্ষমা করো বুদ্ধ।’ বুদ্ধের কাছে এই ছিল ভক্তদের প্রার্থনা। গতকাল রোববার সকালের সেই বিশেষ প্রার্থনায় শামিল হয়েছিলেন কক্সবাজারের রামুর বৌদ্ধধর্মাবলম্বীরা। রামুর বৌদ্ধবিহারে হামলার এক বছর পূর্তিতে এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে রামুর বৌদ্ধবিহার ও বসতবাড়িতে হামলা চালা...
সুর পাল্টালেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। ২৪ ঘণ্টা পার হতে না হতেই নিজের অবস্থান পরিবর্তন করে গতকাল রোববার বললেন, ‘আমরা একতরফা নির্বাচন করতে চাই না। আমরা চাই সবাইকে নিয়ে নির্বাচন করতে। বিরোধী দল সংসদে এসে আগামী নির্বাচন নিয়ে প্রস্তাব দিতে পারে।’এর আগের দিন শনিবার যুবলীগের এক অনুষ্ঠানে নাসিম বলেছ...
লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক, যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার মনোহরপুর গ্রামের অটোরিকশার চালক মহিন উদ্দিন (৪০), দক্ষিণ জয়পুর গ্রামের কার্তিক কুমার দাস (৩৮) ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গ...
নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের বিরুদ্ধে সব ধরনের অপপ্রচারকে মোকাবিলা করতে আজ ৩০ সেপ্টেম্বর দেশের সব উপজেলা, জেলা সদর ও রাজধানীতে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন সর্বস্তরের নারী-পুরুষ।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। আজ জাতীয় কন্যাশিশু দিবস...
রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে বলে মনে করেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের বিরোধিতাকারীদের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, তাঁদের বিরোধিতা অর্থহীন ও ভিত্তিহীন। এ বিরোধিতা মোটেই তথ্যনির্ভর নয় এবং ভুল দর্শনের ওপর দাঁড়িয়ে তাঁরা আন্দোলন করছেন।শিগগির...
কক্সবাজারের রামুতে সাম্প্রদায়িক সন্ত্রাসের বর্ষপূর্তিতে বিচার দাবি করে মানববন্ধন করেছে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন। গতকাল রোববার বিকেলে নগরের নন্দনকানন বৌদ্ধবিহারের সামনে এ মানববন্ধনে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন অংশ নেয়।‘এক মুঠো বৌদ্ধ তরুণ’ নামে একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। রামু, উখিয়া ও পটিয়ায় সাম্প্রদায়িক হাম...
অ্যান্ডি মারের ‘ব্যাটল অব সেক্স’-এর চ্যালেঞ্জটা সাদরে গ্রহণ করেছিলেন সেরেনা উইলিয়ামস। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ‘মারের সঙ্গে খেলা! সত্যিই দারুণ মজার হবে।’ ‘মারে-সেরেনা’র কথিত সেই দ্বৈরথ এখনো আলোর মুখ দেখেনি। এরই মধ্যে মারের অন্য একটা চ্যালেঞ্জ গ্রহণ করলেন সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামস। সাতবারের গ্র্যান্ড স্লামজয়ী ...
স্বাধীন গবেষণার মাধ্যমে জিন বদলে উৎপাদিত (বিটি) বেগুন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি না, তা নির্ধারণ না করা পর্যন্ত মাঠপর্যায়ে না ছাড়তে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।শিক্ষা ও স...
লক্ষ্মীপুরের রামগতিতে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত আওয়ামী লীগের নেতা মো. নুরুল ইসলাম গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।রামগতির বালুরচর ওয়াপদা বাজার এলাকায় গত শুক্রবার ওই সংঘর্ষ হয়।আওয়ামী লীগের চর আলেকজান্ডার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. সুমন হাওলাদার জানান, নিহত নুরুল ইসলাম আওয...
ফেনীর দাগনভূঞায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গতকাল রোববার থানায় মামলা হয়েছে। মামলার পর পুলিশ মো. ইউছুফ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।মামলার এজাহারে বলা হয়, জমি নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার রাতে তিন দুর্বৃত্ত এক গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে। এতে ওই নারী অচেতন হয়ে পড়ে। পরে দুর্বৃত্তরা স্বর্ণালংকার...
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. খুরশীদ আলম খান দেশের শীর্ষ স্থানীয় আইনবিষয়ক মাসিক সাময়িকী ঢাকা ল রিপোর্ট -এর (ডিএলআর) সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন। গত ২২ জুলাই সাময়িকীটির সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ ইন্তেকাল করায় পদটি শূন্য হয়। গত ৬৪ বছর ধরে ডিএলআর নিয়মিত ছাপা হচ্ছে। খুরশীদ আলম ১৯৯০ সালে হাইকোর্টে ও ২০০৪ সালে আপিল বিভা...
চট্টগ্রাম আদালতে আশফাক (৫০) নামের এক প্রতারককে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা আইনজীবী সমিতি তাঁকে আটক করে ভবিষ্যতে আদালতে প্রতারণা করতে আসবেন না—এ রকম অঙ্গীকার নিয়ে ছেড়ে দেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহামঞ্চদ কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কখনো মন্ত্রীর আত্মীয়, কখনো প...
বিএনপি নির্বাচন চাইলে নির্বাচনকালীন সরকারপদ্ধতি সম্পর্কে সংসদে প্রস্তাব উত্থাপন করতে পারে। জাতির স্বার্থে, দেশ ও জনগণের স্বার্থে আমি যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে গত শনিবার বিকেলে (বাংলাদেশ সময় রোববার ভোর) জাতিসংঘ বাংলাদেশ মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। প্রধানমন্ত্র...
চট্টগ্রামে অপহূত শিশুকে সীতাকুণ্ড থেকে উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে সীতাকুণ্ড বাসস্ট্যান্ড থেকে শিশুটিসহ দুই অপহরণকারীকেও আটক করে পুলিশ। এ ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে নগরের ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেছেন। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনসুর প্রথম আলোকে বলেন, ‘নগরের ইপিজেড নারিকেলতলা এলাকা থেকে শ...
বাংলাদেশের জাতীয় নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে আলোচনা করেছেন। নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার বিকেলে এক একান্ত বৈঠকে তাঁরা এ আলোচনা করেন।জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের দপ্তর ও নিউইয়র্কের কূটনৈতিক সূত্রগুলো গতকাল রোববার প্রথম আলোকে এ তথ্য নিশ্চ...
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন: ‘নারীর অগ্রযাত্রা, ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয়, বরং পরিপূরক’ এ প্রতিপাদ্য বিষয়ের আলোকে মানববন্ধন, সকাল ১০টায়, প্রবর্তক মোড় এলাকায়।মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ: মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিজয় মেলা পরিষদের মহাসচিব প্রয়াত কাজী...
ফেনীতে গত শনিবার রাতে বিদেশি মদ, ফেনসিডিলসহ বেলাল হোসেন (৩৪) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।বেলাল হোসেন ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য। এলাকায় তিনি আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত। র‌্যাব সূত্র জানায়, শনিবার রাতে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা ...
ম্যারাথনের তীর্থক্ষেত্রই বলতে হবে বার্লিনকে! জার্মানির রাজধানীতে ম্যারাথনের বিশ্ব রেকর্ড ভাঙল দশমবারের মতো। এর পাঁচবারই গত এক দশকে। দুই বছর আগে কেনিয়ার প্যাট্রিক মাকাউ ম্যারাথনের সর্বশেষ বিশ্ব রেকর্ড গড়েছিলেন এখানে। কাল সেই বার্লিনেই সেটা ভেঙে দিলেন মাকাউয়েরই স্বদেশি উইলসন কিপসাং। ২ ঘণ্টা ৩ মিনিট ২৩ সেকেন্ড সময় করে...
চট্টগ্রাম নগরের নাসিরাবাদ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. লিটন (৩২) নামের এক যুবক মারা গেছেন। গতকাল রোববার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। লিটনের বাবার নাম তাজুল ইসলাম। তাঁর বাড়ি চাঁদপুর বলে জানা গেছে। লিটন কী কাজ করতেন, তা জানা যায়নি।নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রস্থল চাষাঢ়ায় খাজা সুপার মার্কেটের পূর্ব পাশে সিটি করপোরেশনের ...
কে ভাবতে পেরেছিল এমনটা হবে? ম্যানচেস্টার ইউনাইটেড নয়, ম্যানচেস্টার সিটি নয়, চেলসি বা টটেনহামও নয়, ইংলিশ প্রিমিয়ার লিগে এখন সবার ওপরে আর্সেনাল। শিরোপা পাবে কি না সেটা অনেক পরের প্রশ্ন, তবে এ মুহূর্তে যেমন খেলছে তাতে লন্ডনের ক্লাবটি এবার যেতে পারে অনেক দূর।কোন জাদুর কাঠি এমন বদলে দিল আর্সেন ওয়েঙ্গারের দলকে? মেসুত ওজ...
চট্টগ্রাম রেলস্টেশনে ৫২টি টিকিটসহ এক দালালকে গতকাল রোববার রাত ১০টায় গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মশিউর রহমান ওরফে রনি। এ সময় তার কাছ থেকে টিকিট বিক্রির ৮৬ হাজার টাকাও উদ্ধার করা হয়।রেলওয়ে থানার ওসি ইয়াছিন আরাফাত মজুমদার বলেন, ‘মশিউর রহমান দীর্ঘদিন ধরে রেলের টিকিট নিয়ে চড়া দামে বাইরে বিক্রি করে আসছে।’প্রশ্ন: মৃ...
নাটোরের সিংড়ায় সিধিখালী বিলের মাথায় একটি সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার আগেই সেটি ভেঙে পড়ছে। এদিকে ওই ভাঙা সেতুর নামকরণ নিয়েই তোড়জোড় শুরু করেছেন স্থানীয় সাংসদ। অথচ সেতুটি নির্মিত হচ্ছে সরকারি টাকায়।নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেতুর নির্মাণকাজ শেষ না হওয়া ও সাংসদ জুনায়িদ আহমেদ তাঁর বাবার নামে সেতুর নামকরণ করায়...
বগুড়ার শাজাহানপুর উপজেলায় যুবলীগের এক নেতার সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় পুলিশের সহযোগিতা না পেয়ে কয়েক শ মানুষ গতকাল রোববার বিকেলে বগুড়া-নাটোর মহাসড়কের টেঙ্গামাগুর নামক স্থানে অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবলীগ নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় সাধারণ মানুষ।এলাকাবাসীর কয়ে...
গত বছর বয়সভিত্তিক সাঁতারে জিতেছিল মাত্র ২টি সোনা। এবার ১৫-১৭ বছর বালিকা বিভাগে ২টি রেকর্ডসহ ৮টি সোনা, ৩টি রুপা ও ১টি ব্রোঞ্জ জিতেছে মরিয়ম খাতুন। এমন সাফল্যে নিজেই বিস্মিত বগুড়ার কিশোরী পদকগুলো নিয়ে বারবার এভাবে দেখছ কেন?|মরিয়ম খাতুন: আমার এখনো বিশ্বাস হচ্ছে না এতগুলো পদক জিতেছি। পুকুরে সাঁতার কেটে এসে এখানে রেকর্...
বগুড়া শহরের চায়ের দোকানে কাজ করা এক শিশু নির্যাতনের শিকার হয়েছে। গতকাল রোববার সাতমাথা এলাকায় ফুল মার্কেটসংলগ্ন শহীদ খোকন পার্কের পশ্চিম ফটক এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনার প্রত্যক্ষদর্শী মানবাধিকার সংগঠন সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) বগুড়ার সাধারণ সম্পাদক কে জি ফারুক বলেন, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের প্...
বগুড়ার ধুনট উপজেলার তিনটি গ্রামীণ সড়কের কাজ শেষ না করেই উধাও হয়ে গেছেন সংশ্লিষ্ট ঠিকাদারেরা। এতে অর্ধনির্মিত এসব সড়ক বর্ষায় বৃষ্টিতে ভেঙে যোগাযোগ ব্যবস্থা আরও বেহাল হয়ে পড়েছে।সড়ক এলাকাগুলোর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা জানান, ঠিকাদারেরা সড়কের কাজ অসমাপ্ত রেখেই চলে যাওয়ায় বৃষ্টিতে এমন দশা হয...
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের সাব-স্টেশনে স্থাপিত ১০ এমভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারটি গত শুক্রবার বিকল হয়ে পড়ায় উল্লাপাড়া উপজেলার তিনটি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। এতে প্রায় সাড়ে সাত হাজার গ্রাহক চরম দুর্ভোগ পোহাচ্ছেন।সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ও স্থানীয় লোকজন জানান, গত শুক্...
২৮ মিনিট মাঠে ছিলেন। কিন্তু লিওনেল মেসির জন্য ওই সময়টুকুই যথেষ্ট ছিল।আলমেরিয়ার দুই ডিফেন্ডারকে কাটালেন চেনা ভঙ্গিতে। পেদ্রোর সঙ্গে একটা ওয়ান-টু খেলে বাঁ পায়ের শট। গোল!বার্সেলোনার হয়ে ৩২৪ নম্বর গোল। বার্সার জার্সি গায়ে প্রতিযোগিতামূলক ম্যাচে সবচেয়ে বেশি গোল তো অবশ্যই, তাঁর চেয়ে বেশি গোল নেই সবচেয়ে বড় প্রতিদ্বন...
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক সপ্তাহ ধরে ‘ইনডোর গেমস’-এর নামে চলা জুয়া ও হাউজি বন্ধের দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছেন এলাকার লোকজন। নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে বেলা ১১টায় এই মানববন্ধন করা হয়। বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন এতে অংশ নেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনে নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা য...
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিসিএল) রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে গ্যাস-সংযোগের জন্য ফাইল সই প্রায় দেড় মাস ধরে বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ বলছে, চাহিদাপত্রের সঙ্গে সমানতালে রাইজার উত্তোলন না হওয়ায় ফাইল ছাড়া বন্ধ রাখা হয়েছে।পিজিসিএল সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে দুই হাজার ৫৭৫টি চাহিদাপত্র (ডিমান্ড নোট) স্বাক্ষর...
১৯ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘রাজশাহী গ্যাস বিতরণ প্রকল্প: বছরে ২২ লাখ টাকা ভ্রমণব্যয়, তদন্ত করছে দুদক’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক (বিপণন) ও রাজশাহী গ্যাস বিতরণ নেটওয়ার্ক প্রকল্পের সাবেক পরিচালক রেজাউল ইসলাম খান। তিনি দাবি করেছেন, একটি বেনামি অভিযোগের ভিত্...
বেশ ব্যস্ত সময়ই কাটাচ্ছেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। মাত্র কিছুদিন হলো ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে দেশে ফেরা দলটি আবার যাচ্ছে দেশের বাইরে। এবার গন্তব্য ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের তরুণেরা ক্যারিবিয়ার বিমানে উঠছেন আগামীকাল। ২১ দিনের সফরে দলটি সাতটি এক দিনের ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে। ৫ অ...
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া অভিযোগ করেছেন, সরকার একা নির্বাচন করতে চায়। কাউকে সঙ্গে নিতে চায় না। কেননা, পরাজয় হবে জেনে তারা নির্বাচনকে ভয় পায়।গতকাল রোববার বিকেলে খুলনার সার্কিট হাউস মাঠে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি নির্বা...
পাবনায় নৃত্য চর্চার সংগঠন গন্তব্যর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী নৃত্যানুষ্ঠান গত শনিবার রাতে শেষ হয়েছে। শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক খোন্দকার। শুক্রবার সকালে শহরে বর্ষপূতি শোভাযাত্রার মধ্য দিয়ে দুদিনব্যাপী নৃত্যান...
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ২০২১ সালের মধ্যে দেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। কিন্তু বিরোধী দল উন্নয়ন ব্যাহত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা জনগণ রুখে দেবে।’গতকাল রোববার বেলা ১১টায় বেড়া উপজেলা পরিষদ মিলনায...
প্রশিক্ষণের টাকার জন্য কত হাপিত্যেশ ফেডারেশনগুলোর! জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) বারান্দায় ঘুরে ঘুরে ফেডারেশনের কর্মকর্তারা ত্যক্তবিরক্ত। কিন্তু প্রশিক্ষণের টাকা যেন সোনার হরিণ!এটুকু পড়ে কেউ যদি বুঝে নেন, এনএসসির হাতে প্রশিক্ষণের জন্য টাকা নেই, ভুল। এএনসির প্রশিক্ষণ খাতে অর্থ বরাদ্দ কম সত্য, কিন্তু সেটিও খরচ হচ্ছে ...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় স্থাপিত তথ্যকেন্দ্রে রূপপুর প্রকল্প সম্পর্কে কোনো তথ্য থাকছে না। বিজয় সরণিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। তথ্যকেন্দ্রটি আগামীকাল মঙ্গলবার উদ্বোধন করা হবে।সরেজমিনে দেখা গেছে, বঙ্গবন্...