id string | source string | category string | headline string | article string | image image |
|---|---|---|---|---|---|
jugantor-829401 | jugantor | capital | ঢাকার আটটি থানার ওসির বদলি | চলমান ছাত্র আন্দোলনের মধ্যই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। সোমবার (২২ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে তাদের বদলির এই আদেশ দেওয়া হয়।
বদলি হওয়া ওসিদের মধ্যে রয়েছেন ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম, মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঁইয়া, খিলক্ষেত থানার ওসি হুমায়ন কব... | |
jugantor-753873 | jugantor | national | মেট্রোরেলের নিরাপত্তায় স্ক্যানার-আর্চওয়ে বসবে: ডিএমপি | ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, মেট্রোরেলে হামলার কোনো তথ্য নেই। তবে নিরাপত্তার জন্য হ্যান্ডেল ডিটেক্টর থাকবে। লাগেজ স্ক্যানার ও আর্চওয়ে বসানো হবে। এ ব্যাপারে কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্... | |
jugantor-1058343 | jugantor | politics | দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান | বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেকার সমস্যা দূর করতে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থাসহ দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গড়তে চায় বিএনপি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতি... | |
jugantor-1073013 | jugantor | country-news | শিশুকে ধর্ষণ, প্রতিবেশীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ | যশোরের অভয়নগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত নজরুল গাজীকে (৪০) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। একসঙ্গে ঘুমানোর সময় ওই শিশুকে ধর্ষণ করেন প্রতিবেশী নানা নজরুল গাজী। আটকের পর তিনি বলেন- ‘ভুল করেছি, ক্ষমা করে দিন।’
সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন বিশ্বাস ক্লিনিক থেকে তাকে আটক ... | |
jugantor-802751 | jugantor | politics | ছাত্রনেতা হিরুকে তুলে নেওয়ার অভিযোগ | ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ছাত্রদলের সাবেক সভাপতি মাহিদুল হাসান হিরুকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন তার স্ত্রী সেলিনা সুলতানা নিশীতা।
তিনি বলেন, আসরের নামাজে যাওয়ার পথে হিরুকে কয়েকজন সাদা পোশাকধারী ব্যক... | |
jugantor-782183 | jugantor | international | যুদ্ধ নিয়ে চীনকে ভারতের ‘কড়া বার্তা’ | চীন ভারত সীমান্তে নানা চ্যালেঞ্জ মোকাবিলায় যুদ্ধে যেতেও প্রস্তুত ভারত। এমনটাই বার্তা দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বৃহস্পতিবার এ মন্তব্য করে তিনি বলেন, জল, স্থল বা অন্তরিক্ষ—কোনো দিক থেকে দেশ আক্রান্ত হলে তার যথাযথ জবাব দিতে ভারত প্রস্তুত।
রাজনাথ বলেন, আমরা কখনো কারও জমি দখল করি না। করিওনি। কিন্তু কেউ আক্... | |
jugantor-929299 | jugantor | country-news | হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ | দিনাজপুরর হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের পণ্য আমদানি-রপ্তানি
বন্ধ রয়েছে। মূলত হিন্দু ধর্মাবলম্বীদের হোলি উৎসবের কারণে শনিবার এ বন্দরের কার্যক্রম
বন্ধ রয়েছে। আগামীকাল রোববার থেকে যথারীতি এ রুটে পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।
পণ্য আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি জানিয়ে ভারতের ব্যবসায়ীদের সংগঠন
হিলি এক্সপোর্টা... | |
jugantor-956794 | jugantor | country-news | গৌরীপুরের জুলাই যোদ্ধার লাশ রাশিয়ায় | জুলাই গণঅভ্যূত্থানের অগ্রভাগের যোদ্ধা ছিলেন ইয়াসিন মিয়া শেখ। কলেজের ক্লাস ছেড়ে ৭ জুলাই ‘বাংলা ব্লকেড’-এর কর্মসূচিতে অংশ নেন তিনি। ‘শহিদ আবু সাঈদ’-এর অংকিত ছবি একহাতে আর অন্যহাতে ‘ভি’ চিহ্ন দেখিয়ে সগৌরবে ঘরে ফিরে ছিলেন এ যোদ্ধা। শহিদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের কর্মসূচিও করেন ১০ আগস্ট।
ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন তাকে ... | |
jugantor-733272 | jugantor | national | তফশিলের পর এই সরকারই নির্বাচনকালীন সরকার | দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগের বর্তমান সরকার নির্বাচনকালীন সরকার হিসাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
নির্বাচনকালীন সরকার নিয়ে এক প্রশ্নে আইনমন্ত্রী বলেন, আমি স্পষ্টভাবে বলেছি, সংবি... | |
jugantor-636312 | jugantor | islam-life | কেন ওয়াজ মাহফিলে অংশ নেবেন না, জানালেন শায়খ আহমাদুল্লাহ | প্রচলিত ওয়াজ মাহফিলে আর অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন ইসলামি চিন্তাবিদ ও বক্তা শায়খ আহমাদুল্লাহ। মঙ্গলবার রাতে ফেনীতে আয়োজিত এক ওয়াজ মাহফিলে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
শায়খ আহমাদুল্লাহ বলেন, মাহফিল আমাদের সমাজে অনেক বড় ভূমিকা রাখছে। মানুষের মাঝে দ্বীনের বার্তা পৌঁছে দিচ্ছে এসব দ্বীনি আয়োজন। তবে ব... | |
jugantor-660572 | jugantor | international | ট্রাম্প ও পর্নোস্টার স্টর্মির মধ্যে আসলে কী ঘটেছিল? | সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে তাকে অর্থ দেওয়ার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযুক্ত হয়েছেন।
ড্যানিয়েলসের দাবি, ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল এবং ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই বিষয়ে মুখ না খুলতে তাকে এক লাখ ৩০ হাজার ... | |
jugantor-949898 | jugantor | national | ব্যারিস্টার রাজ্জাকের সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ আধাবেলা বন্ধ | দেশবরেণ্য আইনজীবী, ফৌজদারি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সম্মানে আধাবেলা বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ।
সোমবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেন জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
জুবায়ের রহমান বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সম্মানে আজ আপিল বিভাগের বিচারকাজ বেলা ১১ টা পর্যন্ত বসবে। আর হাইকোর্টের ব... | |
jugantor-998168 | jugantor | campus | আবিদের সঙ্গে আহত জুলাইযোদ্ধাকে রিকশায় নিয়ে যাওয়া সাকিবের আবেগঘন চিঠি | ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের ‘গেস্টরুম কালচারে’ অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সাধারণ ছাত্ররা। অনেকেই নির্যাতন-নিপীড়নের মুখে হল ছাড়তে বাধ্য হয়েছিলেন, তাদেরই একজন সাকিব বিশ্বাস।
এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন... | |
jugantor-986176 | jugantor | exile | জুলাইয়ের ঐক্য ও সাহস জাতিকে আলোড়িত করেছিল | মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আলোচনা
সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার
(৩ আগস্ট) সন্ধ্যায় দেশটির রাজধানী কুয়ালালামপুরের হোটেল পুডু প্লাজায় আলোচনা সভাটি
অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিএনপির পুডু শাখা বিএনপির নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিকভাবে
ঘোষণা করা হয়।
আসাদুজ্জামান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে
... | |
jugantor-1039650 | jugantor | national | ‘ঢাবির সাবেক ভিসি মাকসুদ কামালসহ প্রশাসনে যারা ছিলেন, তাদের বিচার হবে’ | জুলাই আন্দোলনের সময় দায়িত্বে থাকা ঢাবির সাবেক ভিসি এএসএম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও প্রশাসনে যারা দায়িত্বে ছিলেন, তাদের বিচার একদিন স্বাধীন বাংলাদেশে হবে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি ... | |
jugantor-835422 | jugantor | campus | চুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা, কমিটি বিলুপ্ত করল ছাত্র ইউনিয়ন | কোটা সংস্কার আন্দোলন চলাকালে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছিলেন সাধারণ শিক্ষার্থীরা। এ দাবি উঠে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (চুয়েট)। শেখ হাসিনা সরকারের পতনের পর সে দাবি আরও জোরালো হয়েছে।
এমন প্রেক্ষাপটে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে চুয়েট। বুধবার এক ব... | |
jugantor-1041498 | jugantor | country-news | সন্ত্রাস বিরোধী আইনে স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার | রংপুরের বদরগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা ইমাম মাহাদী (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে গোপিনাথপুর ইউনিয়নে একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইমাম মেহেদী বাবুপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ওই নে... | |
jugantor-906923 | jugantor | lifestyle | যে ৭ খাবার ডেকে আনে কোষ্ঠকাঠিন্য! | কোষ্ঠকাঠিন্য কতটা সমস্যায় ফেলে বা কষ্ট দেয়, সেটা হাড়ে হাড়ে টের পান ভুক্তভোগীরা। লাইফস্টাইলের পাশাপাশি ফুড হ্যাবিটের ওপরও নির্ভর করে এই শারীরিক সমস্যা। কিছু কিছু খাবার আছে যেগুলোতে মুহূর্তেই বেড়ে যায় এই বিপত্তি। চলুন জেনে নেই এ সম্পর্কে…
১. সাদা চাল, পাস্তার মতো প্রক্রিয়াজাত দানাশস্যে ফাইবার কম। যত বেশি প্রক্রিয... | |
jugantor-864587 | jugantor | country-news | লক্ষ্মীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু | লক্ষ্মীপুরের রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে খাদিজা আহমেদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকালে রামগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের দক্ষিণ টামটা গ্রামের জামতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু খাদিজা জামতলী বাজার এলাকার হাজী রুস্তম আলী বাড়ির ব্যবসায়ী মো. রাসেল মিয়ার মেয়ে।
মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চ... | |
jugantor-1024961 | jugantor | country-news | মশার কয়েলে ৮ দোকান পুড়ে ছাই | বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে আগুন লেগে অন্তত ৮টি
দোকান ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। মশার কয়েল
থেকে এ আগুনের সূত্রপাত হয়।
বিষয়টি নিশ্চিত করেন বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিম বান্টু।
তিনি বলেন, বাইশারী বাজার হেফজখানা সংলগ্ন গ্যাস সিলিন্ডারের একটি দ... | |
jugantor-799665 | jugantor | country-news | মানিকগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে পরোয়ানা | দুদকের দায়ের করা দুর্নীতির মামলায় আদালতে হাজির না হওয়ায় মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। রোববার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিচারক জয়শ্রী সমাদ্দার এ পরোয়ানা জারি করেন।
মেয়র রমজান আলী একাধারে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিও।
দুদকের আইনজীবী আজিজ উল্লাহ যুগান্তর... | |
jugantor-752761 | jugantor | entertainment | রণবীরকে ছাড়াই তিরুপতি মন্দিরে দীপিকা, বিচ্ছেদ গুঞ্জন | বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বোন আনীশার সঙ্গে বৃহস্পতিবার তিরুপতি মন্দির দর্শনে যান। একেবারে সাদামাটা ক্যাজুয়াল পোশাকে দেখা যায় তাকে। অভিনেত্রীর পরনে কালো কো অর্ড সেট। এলো করে বাঁধা খোপা। সাধারণ দর্শনার্থীদের সঙ্গেই মন্দিরে ওঠেন দীপিকা। শুক্রবার সকালে পূজা দেন মন্দিরে। পূজা দেওয়ার বেশ কিছু মুহূর্ত প্রকাশ্যে এসেছে... | |
jugantor-704101 | jugantor | national | বৃষ্টি হতে পারে আরও ২ দিন | রাজধানী ঢাকাসহ সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ বৃষ্টি আরও ২ দিন অব্যাহত থাকতে পারে।
রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাও... | |
jugantor-683809 | jugantor | country-news | গাজীপুরে থানায় হাত-পা-চোখ বেঁধে নির্যাতনের অভিযোগ | গাজীপুর সদর উপজেলার ভবানীপুর ভৌরাঘাটা থেকে এক যুবককে সাদা পোশাকে থানায় তুলে নিয়ে হাত-পা ও চোখ বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
এ ঘটনায় ওই যুবক পুলিশের ডিআইজি, ঢাকা রেঞ্জ এবং পুলিশ সুপার গাজীপুর বরাবর অভিযোগ দাখিল করেছেন। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এবং ওই যুবক একটি মামলার আসামি হওয়ায় তাকে ধরে আ... | |
jugantor-786969 | jugantor | country-news | টিসিবির পণ্য নিতে গিয়ে চেয়ারম্যানের কিল-ঘুসিতে দিনমজুর জখম | গাইবান্ধায় টিসিবির পণ্য নিতে গিয়ে ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেনের কিল-ঘুসিতে মোজাহিদুল ইসলাম (৫২) নামে এক দিনমজুর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
হামলার শিকার আহত ওই দিনমজুর বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
মোজাহিদুল ইসলাম রামচন্দ্রপুর ইউনি... | |
jugantor-727661 | jugantor | politics | ‘বিএনপির নেতাকর্মীদের দ্রুত সাজা দিতে মন্ত্রণালয়ে বিশেষ শাখা খোলা হয়েছে’ | বিএনপির নেতাকর্মীদের দ্রুত সাজা দিতে আইন মন্ত্রণালয়ে বিশেষ শাখা খোলা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি যে আইন মন্ত্রণালয়ে একটি বিশেষ শাখা খোলা হয়েছে, যাদের কাজ হলো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা ও গায়েবি মামলার তালিকা করে নির্দিষ্ট কিছ... | |
jugantor-1080191 | jugantor | country-news | জনগণের সঙ্গে ক্ষমতা দেখাবেন না: গণপূর্তমন্ত্রী | গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন বলেছেন, জনগণের সঙ্গে কেউ ক্ষমতা দেখাবেন না। ক্ষমতার দাপট এবং আধিপত্য বিস্তার করবেন না। মানুষ যেন বলতে না পারে বিএনপিকে ভোট দিয়ে ভুল করেছি। বিএনপির প্রতিটি নেতাকর্মীর কর্মকাণ্ড এবং আচরণে মানুষ সন্তুষ্ট হতে হবে। আপনারা মানুষের জন্য কা... | |
jugantor-876943 | jugantor | national | বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা | সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির সভা এবং সংস্থাটির গুরত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দেশে ফেরার পথে কিছু ফ্যাসিস্ট আওয়ামী সমর্থিত দৃস্কৃতিকারী তার গতিরোধ করে এবং কটাক্ষ করে আপত্তিকর বক্তব্য ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে। যা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিচার দাবি... | |
jugantor-942387 | jugantor | international | ইসরাইলের ড্রোনের আঘাতে একই পরিবারের ৭ সদস্য নিহত | প্রতিদিনের
ন্যায় বুধবার রাতেও গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরাইল। নির্মম, বর্বর ও পৈশাচিক এই হামলায়
একই পরিবারের সাত সদস্যের প্রাণ ঝরে গেছে। খবর এএফপির।
গাজার একটি
বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, উপত্যকাটির জাবালিয়া শহরে ইসরাইলের দুটি
ড্রোন হামলায় একই পরিবারের সাত সদস্যের প্রাণ গেছে। এতে আহত হয়েছেন আরও বে... | |
jugantor-989283 | jugantor | country-news | চাঁদাবাজির অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতিকে অব্যাহতি | দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের পদ স্থগিত করেছে বিএনপি। তার জায়গায় উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) রাতে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেইজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রু... | |
jugantor-973823 | jugantor | international | ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান নিহত | রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় প্রিমোরস্কি অঞ্চলের গভর্নর ওলেগ কঝেমিয়াকো বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।
গুদকভ রুশ নৌবাহিনীর উপপ্রধানের পাশাপাশি ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ১৫৫তম ব্রিগেডের কমান্ডার ছিলেন। তি... | |
jugantor-1067400 | jugantor | international | সংসদ সদস্যদের পেনশন বাতিল করল শ্রীলঙ্কা | শ্রীলঙ্কায় রাজনীতিবিদদের বিশেষ সুযোগ-সুবিধা কমিয়ে আনার সরকারি প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশটির পার্লামেন্ট মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য এবং তাদের বিধবা স্ত্রীদের পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে-র নেতৃত্বাধীন বামপন্থী সরকার ৪৯ বছরের পুরনো 'পার্লামেন্টারি পেনশন অ্যাক্ট... | |
jugantor-840522 | jugantor | politics | ২১ আগস্ট যুবদলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা | এতদিন ২১ আগস্টকে গ্রেনেড হামলা দিবস হিসেবে পালন করে এসেছে আওয়ামী লীগ। তবে এবার ২১ আগস্ট ঘিরে দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যুবদলের এই কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ বছরে হাজার হাজার নেতা কর্মীকে গুম-খুন-জখ... | |
jugantor-913222 | jugantor | country-news | সীমান্তে নাসির বিড়ির চালানসহ ১ কোটি ২২ লাখ টাকার মালামাল জব্দ | ভারতের মেঘালয় থেকে এপারে নিয়ে আসা নয়া কার্টনভর্তি মদ আমদানি নিষিদ্ধ সেখ নাসির উদ্দিন বিড়ির চালানসহ ১ কোটি ২২ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বিজিবি।
বুধবার সিলেট সেক্টরে সিলেট-৪৮ বিজিবি সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলাবাজার থেকে সিলেটের বিওপিসহ একাধিক বিওপির বিজিবি টহল দল ওইসব চোরাচালানর মালামাল জব্দ করেছে... | |
jugantor-696308 | jugantor | country-news | পালটাপালটি ৯৮ কমিটি সাদিক-খোকনদের | পালটাপালটি ৯৮ কমিটি ঘোষণা নিয়ে উত্তেজনা চলছে বরিশালে। বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও নয়া মেয়র খোকন সেরনিয়াবাত অনুসারী ছাত্রলীগের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এসব কমিটি।
যদিও দুপক্ষের কেউ গঠিত কমিটির তালিকা কিংবা অনুমোদনের কোনো কপি প্রকাশ করেনি। তবু পুরোদমে চলছে কথিত পালটাপালটি কমিটিতে পদ পাওয়া নেতাদের ... | |
jugantor-688316 | jugantor | country-news | থামাতে গিয়ে পুলিশই দুপক্ষের হামলার শিকার! | তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়ায় মুখোমুখি অবস্থান নেয় দুই গ্রামের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের ছত্রভঙ্গের চেষ্টা করে। এ সময় দুইপক্ষই পুলিশের ওপর হামলা করে।
এতে লোহাগড়া থানার মুন্না হোসেন (২৫) নামে এক পুলিশ সদস্য আহত হন। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সো... | |
jugantor-746372 | jugantor | national | কারা হেফাজতে নভেম্বরে ১১ জনের মৃত্যু: এমএসএফ | সদ্য সমাপ্ত নভেম্বর মাসে কারা হেফাজতে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজনৈতিক সহিংসতার ৩৫টি ঘটনায় ২ হাজার ৬৬৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
দেশের ১২টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ... | |
jugantor-668142 | jugantor | entertainment | সালমানকে ঘুসি মারলেন সাবেক প্রেমিকা! | সালমানের বোনের ঈদ পার্টিতে উপস্থিত ছিলেন তার সাবেক প্রেমিকা সঙ্গীতা বিজলানী। পার্টিতে খুনশুটিতে মেতে উঠেন তারা। একপর্যায়ে সালমানের গালে মজার ছলে ঘুসি মারেন সঙ্গীতা। খবর আনন্দবাজার পত্রিকার।
প্রতিবেদনে বলা হয়েছে- ঈদ উপলক্ষ্যে পার্টির আয়োজন করেন সালমান খানের বোন অর্পিতা খান শর্মা। এতে উপস্থিত ছিলেন বলিউডের বড় বড় তার... | |
jugantor-990558 | jugantor | country-news | রামগতিতে নৌকায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরেক জেলের মৃত্যু | লক্ষ্মীপুরের রামগতিতে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ আরেক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর ৬টার দিকে চিকিৎসাধীন গণি গাঁ (৪৫) আইসিইউতে মৃত্যুবরণ করেন।
এ নিয়ে বিস্ফোরণে ৪ জেলে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় এখন পর্যম্ত তিনজনের মৃত্যু হয়েছে। তাদের সবার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবং... | |
jugantor-895438 | jugantor | sports | বিপিএল মাতিয়ে জাতীয় দলের দরজায় কড়া নাড়তে চান সাব্বির | এক সময় বাংলাদেশ জাতীয় দলে নিয়মিত ছিলেন সাব্বির রহমান। দুর্দান্ত সব শটে মুগ্ধতা ছড়াত তার ব্যাট। তবে সে সব এখন অতীত। সাব্বির রহমান যেন নিজেকেই হারিয়ে ফেলেছেন। কদর কমেছে ঘরোয়া ক্রিকেটেও। সবশেষ মৌসুমে তো বিপিএলে দলও পাননি। তবে আশার কথা এবার পেয়েছেন। আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিট্যালসের হয়ে মাঠে নামবেন তিনি। আর সেই মাঠ... | |
jugantor-924151 | jugantor | tech | সৌরবিদ্যুতে চলবে ল্যাপটপ, রিচার্জ হবে ঘরের আলোতেও | সৌরবিদ্যুতে চলা নতুন ল্যাপটপ উন্মোচন করল লেনেভো। স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন এই কনসেপ্ট ল্যাপটপটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এটি ল্যাপটপটি ব্যবহারকারীদের বিদ্যুৎ তারের ওপর নির্ভরশীলতা কমাতে এবং বাইরের পরিবেশে কাজ করতে উৎসাহ দেবে।
এই ল্যাপটপটির নাম ‘ইয়োগা সোলার পিসি’, যা ল... | |
jugantor-1050773 | jugantor | international | আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই আমার নীতিই যথেষ্ট: ডোনাল্ড ট্রাম্প | আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বজুড়ে তার নেওয়া আগ্রাসী নীতিগুলো নিয়ন্ত্রণে তার ‘নিজস্ব নৈতিকতাই’ যথেষ্ট। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর সৃষ্ট উত্তেজনার মধ্যেই তিনি এমন মন্তব্য করলেন। বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে... | |
jugantor-877651 | jugantor | entertainment | শিরিন শিলা হানিমুনের আগেই সুখবর দিলেন | ঢালিউড অভিনেত্রী শিরিন শিলা ছয় বছর প্রেমের পর সম্প্রতি বিয়ে করেছেন। রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে গত ১০ অক্টোবর ছিল তাদের ঘরোয়া বিয়ের আনুষ্ঠানিকতা।
শিলাকে নতুন বরের সঙ্গে অবকাশ যাপনে দেখা গেছে কক্সবাজারে। অনেকেই ভেবেছিলেন, কক্সবাজারেই হানিমুন করে ফিরবেন এই অভিনেত্রী। তবে অভিনেত্রী জানালেন, ওই ভ্রমণ হানিমুন নয়! ত... | |
jugantor-897405 | jugantor | country-news | ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল পিতার | যশোরের বাঘারপাড়ায় ছেলের লাঠির আঘাতে ইখলাস (৪৫) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার বুধোপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে যশোর জেনারলে হাসপাতালে তার মৃত্যু হয়।
বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলিম জানান, নিহত ইখলাস মাদকাসক্ত ছিলেন। সোমবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে ... | |
jugantor-726973 | jugantor | country-news | মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেন্টু ঢাকায় গ্রেফতার | বহুল আলোচিত বরিশালের গৌরনদী উপজেলার বড় দুলালী গ্রামের ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক শাহাদাত ঘরামী (১৮) হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেন্টু শরীফকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন বছিলা লাউতলা এলাকা থেকে তাকে (সেন্টু) গ্রেফতার করে গৌরনদী থানার পুলি... | |
jugantor-1063910 | jugantor | international | ইসরাইলি বোমায় বাষ্পে পরিণত হচ্ছে ফিলিস্তিনিরা | ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসন যুদ্ধাপরাধের চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে অনেক আগেই।এবার আরো ভয়ঙ্কর তথ্য মিলেছে আলজাজিরার অনুসন্ধানে, যা শরীর হিম করে দিতে পারে যেকারো।
সেখানে এমন সব বোমা ফেলছে ইহুদিবাদী দখলদাররা যাতে তাৎক্ষণিক সাড়ে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ উৎপাদন হচ্ছে এবং চোখের পলকে বাষ্পে পরিণত হয়ে ব... | |
jugantor-768220 | jugantor | international | কিম জং উন কি যুদ্ধ চান? | উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলের দিকে অনেকগুলো ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানাচ্ছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।
গত কয়েক মাস ধরে পারমাণবিক শক্তিধর এই সমাজতান্ত্রিক দেশটি টানা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যাচ্ছে, যা এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে।
রোববার মিসাইল নিক্ষেপ করা হয় সিনপো বন্দরের কাছে। তবে সেগুলো ঠি... | |
jugantor-844832 | jugantor | politics | গুমের সঙ্গে জড়িতদের বিচার হবে: জাহিদ হোসেন | অপশাসনকালে ১৬ বছরে আওয়ামী লীগ সাত শতাধিক মানুষকে গুম করেছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন,এই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। ৫ আগস্ট পালিয়ে যাওয়া স্বৈরাচার কী ধরনের শাসন করেছিল দেশের মানুষ জানে। শুধু বিরোধী দলের নেতাকর্মী নয়, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীব... | |
jugantor-759984 | jugantor | sports | শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে যুব বিশ্বকাপে বাংলাদেশ | টানা অনুশীলনের পর অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেল স্যুট-বুট পরা অবস্থায়। যুব বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে ফটোসেশনে।
রোববার গভীর রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ যুব দল। চার বছর আগে যেখানে প্রথম শিরোপা জিতেছিলেন আকবর আলীরা। এবারও একই লক্ষ্য অধিনা... | |
jugantor-941952 | jugantor | national | যেন আমাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল | ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক হাসিনা সরকারের একজন সমালোচক হিসেবে পরিচিত মীর আহমেদ বিন কাসেম ওরফে ব্যারিস্টার আরমান। দীর্ঘ আট বছর গোপন বন্দিশালায় আবদ্ধ ছিলেন তিনি। সেই নির্মম দিনগুলোর বর্ণনা দিয়েছেন বিবিসির কাছে।
গণমাধ্যটির প্রতিবেদনে বলা হয়েছে, বন্দি অবস্থায় বেশিরভাগ সময় আরমানের চোখ বাঁধা থাকত। নিজের... | |
jugantor-788074 | jugantor | national | ফয়সালকে কুপিয়ে পার্টি উদযাপন করেছিল তারা, মূলহোতাসহ গ্রেফতার ৫ | রাজধানীর পল্লবীতে ‘পেপার সানী’ গ্রুপ ‘গালকাটা রাব্বি’ গ্রুপের দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে ফয়সাল হত্যার ঘটনায় কিশোর গ্যাং লিডারসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার নরসিংদী ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার রাজধানীর কারওয়ানবাজারে র্যাব মিড... | |
jugantor-859703 | jugantor | country-news | কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারি নার্সদের | নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে বিসিএস কর্মকর্তাদের অপসারণ চেয়ে ৩ ঘণ্টার কর্মবিরতি পালন করেছে নার্সিং মিডওয়াইফারি সংস্কার পরিষদ নামের একটি সংগঠন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় হাসপাতালের জরুর... | |
jugantor-997767 | jugantor | country-news | ৬০ ফুট গাছের উপর যুবকের লাশ | ফরিদপুরের ভাঙ্গায় ৬০ ফুট লম্বা গাছের উপর থেকে রচমত সর্দার (৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্ৰামের একটি মেহগনি গাছের প্রায় ৬০ উচ্চতা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করেন।
রচমত সর্দার (৪০) উপজেলার সাদিপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত মোচন... | |
jugantor-824233 | jugantor | campus | দুই ঘণ্টা ট্রেন আটকে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ | সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার রায়ের শুনানি মুলতবি হওয়ার পরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও ট্রেন আটকিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বিভিন্ন হল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তমঞ্চে এসে সমবেত হন... | |
jugantor-739385 | jugantor | politics | রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ, ভোটাধিকার ফিরিয়ে ঘরে ফেরার ঘোষণা | সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি ঘোষিত চতুর্থ দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়।
রোববার (১২ নভেম্বর) সকাল ৭টায় মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে থেকে মিছিল নিয়ে চৌরাস্তার মাথায় তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড... | |
jugantor-815997 | jugantor | national | ড. ইউনূসসহ ১৪ জনের বিচার শুরু | অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এ আদেশ দেন।
দদুকের পক্ষে প্রিসিকিউটর মোশাররফ হোসেন কাজল তাদের বিরুদ্ধে চার্জ ... | |
jugantor-977533 | jugantor | country-news | বগুড়া জিলা স্কুল কেন্দ্রের ৮৮৩ শিক্ষার্থীর সংশোধিত ফল প্রকাশের নির্দেশ | বগুড়া জিলা স্কুল কেন্দ্রে পরীক্ষা দেওয়া ৮৮৩ পরীক্ষার্থীর ফলাফল সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্র সংশ্লিষ্টদের ভুলে ‘ক্যারিয়ার শিক্ষা’ বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় ৫০ নম্বরের স্থলে ২৫ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করে শিক্ষা বোর্ডে ফলাফল পাঠানো হয়েছিল।
পরে কেন্দ্র সচিবের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী শিক্ষা বোর্ডের... | |
jugantor-1050289 | jugantor | country-news | চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ | এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, চাঁদাবাজদের গদি নড়বড়ে হয়ে তাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। আমরা শহীদ ওসমান হাদির স্বপ্ন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে কাজ করছি। মানুষ আমাদেরকে ইতিবাচক হিসেবে দেখছে। এতে চাঁদাবাজদের ঘুম অলরেডি হারা... | |
jugantor-691137 | jugantor | international | ওয়াগনারের বিরুদ্ধে দেশে-বিদেশে কঠোর অভিযান রাশিয়ার | ভাড়াটে ওয়াগনার গ্রুপের নেতার বিদেশে নির্মাণ করা বিশাল সাম্রাজ্যের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করার চেষ্টা শুরু করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা সিরিয়া, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও মালির সরকারগুলোর সঙ্গে ইতোমধ্যেই যোগাযোগ করেছে।
ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ... | |
jugantor-947185 | jugantor | sports | নিক-শনের জুটিতে হতাশা বাড়ছে বাংলাদেশের | দিনের শুরুর সেশনে দুটি উইকেট মিললেও সকালটা বাংলাদেশের পক্ষে আসেনি। জিম্বাবুয়ের দুই জুটিতে উল্টো হতাশা বাড়ছে। টাইগার বোলারদের দুর্দশা সকালে বাড়িয়েছে সফরকারীদের ওপেনিং জুটি। লাঞ্চের পর হাল ধরেছেন নিক উইলস ও শন উইলিয়ামস। দুজনে আছেন দারুণ ছন্দে। জমা করে বসেছে দেড়শর বেশি রান। তাতেই বাড়ছে নাজমুল হোসেন শান্ত ব্রিগেডের ... | |
jugantor-794057 | jugantor | country-news | ঈদের খরচ না দেওয়ায় প্রবাসী স্ত্রীর কাণ্ড | প্রবাসী স্বামী ঈদের খরচ না দেওয়ায় ফরিদপুরের ভাঙ্গায় ঈশিতা বেগম নামে এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছে পুলিশ।
এর আগে সোমবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ গ্রামের নিহতের স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসে।
ঈশিতা... | |
jugantor-722463 | jugantor | country-news | স্বামী বিদেশে, বাবার বাড়িতে গিয়ে স্ত্রীর কাণ্ড | গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নের ঘোষেরকান্দি গ্রামে মঙ্গলবার সকালে রোকসানা আক্তার (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। স্বামী বিদেশে থাকায় ৪ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যান তিনি।
দীর্ঘদিন প্রেমের পর প্রায় এক বছর আগে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে সুমন মিয়ার (২৫) সঙ্গে রোকসানার বিয়ে হয়েছিল।
পারিবারি... | |
jugantor-893915 | jugantor | international | হামাসের সঙ্গে সংঘর্ষে ৩৫ ইসরাইলি সেনা নিহত, আহত শতাধিক | গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। সম্প্রতি সেখানে হামাস ও ইসলামী জিহাদ প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষে শতাধিক ইসরাইলি সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাবালিয়া শরণার্থী শিবির এবং এর আশেপাশের এলাকায় ফিল... | |
jugantor-714802 | jugantor | country-news | রিটন হত্যা মামলায় পাঁচ ভাই-বোনসহ ৭ জনের যাবজ্জীবন | কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার চাঞ্চল্যকর কৃষক রিটন হত্যা মামলায় পাঁচ সহোদরসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক ফাতেমা জাহান স্বর্ণা জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- জেলার পাকুন্দিয়া উপজেলা সুখিয়া ... | |
jugantor-838210 | jugantor | politics | আমরা মরিনি আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকব: আরাফাত | ছাত্র-জনতার ২৩ দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা। এরপর গণভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন। সে সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন।
শেখ হ... | |
jugantor-1049552 | jugantor | capital | রাজধানীতে নিউইয়র্কের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা | রাজধানীর কলাবাগান ফ্রি স্কুল স্ট্রিট রোডে নাদের নেহাল রনক (৩২) নামে এক শিক্ষার্থী বাসার সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটে। নিহত রনক নিউইয়র্কের কুইন্স ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।
মৃতের স্থায়ী ঠিকানা আরামবাগের ৯১ নম্বর। তিনি আজম শিকদার ও সেলিনা আক্তারের ছেলে। ... | |
jugantor-793792 | jugantor | country-news | নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২ | ময়মনসিংহের নান্দাইলের ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নান্দাইল চৌরাস্তা কেন্দুয়া সড়কের বাঁশহাটি ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কোলাহানী গ্রামের মো. নাসির উদ্দিনের স্ত্রী সাথী আক্তার (২৩) ও কিশোরগঞ্জ সদর ভট্ট... | |
jugantor-758696 | jugantor | international | হামাস নেতা নিহত, ইসরাইলের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ হিজবুল্লাহর | লেবাননে থাকা ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা সালেহ আল-অরৌরিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ।
সালেহ আল-অরৌরি ছিলেন হামাসের পলিটব্যুরোর উপপ্রধান।
মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের একটি ভবনে ড্রোন হামলা চালিয়ে তাকে ও আল-কাসেম ব্রিগেডসের দুই কমান্ডারসহ সাতজনক... | |
jugantor-916020 | jugantor | exile | মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৭ অভিবাসী আটক | মালয়েশিয়ায় অভিবাসী দমন অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৭ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।
বুধবার (১২ ফেব্রুয়ারি) মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, মঙ... | |
jugantor-845720 | jugantor | national | শাটডাউন তুলে নিতে চিকিৎসকদের অনুরোধ স্বাস্থ্য উপদেষ্টার | সারাদেশে চিকিৎসকদের ডাকা শাটডাউন তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ আহ্বান জানান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের স্বজনদের হামলার পরিপ্রেক্ষিতে চিকিৎসকরা সারাদেশ... | |
jugantor-1062602 | jugantor | politics | মির্জা আব্বাসের বাসায় মেঘনা আলম | ঢাকা-৮ আসনের নির্বাচনি লড়াইয়ে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। তবে ভোটের লড়াইয়ের মাঠ থেকে দৃশ্যপট বদলে গেল এই আলাপচারিতায়।
বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের চায়ের দাওয়াতে তার বাসভবনে গিয়েছেন আলোচিত মডেল ও গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে মির্জা আ... | |
jugantor-994848 | jugantor | politics | ২ ইউটিউবার হত্যার হুমকি দিয়েছে: ফজলুর রহমান | বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, ফ্রান্স থেকে দুই ইউটিউবার আমাকে হত্যার হুমকি দিয়েছে, তারা জামায়াতের। সোমবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ফজলুর রহমান বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা, ’৭১ সালে আমি... | |
jugantor-891928 | jugantor | national | সংস্কার কমিশনের কার্যক্রমে ইইউ’র পূর্ণ সমর্থন রয়েছে | বাংলাদেশের সংস্কার কমিশনের কার্যক্রমে পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অ্যাম্বাসেডর মাইকেল মিলার। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সাথে সাক্ষাতে তিনি সমর্থনের কথা জানান।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়... | |
jugantor-830620 | jugantor | country-news | কারা আসামি জানেন না মামলার বাদী, পদত্যাগী ছাত্রলীগ নেতাও আসামি | বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় বাদীর অভাবে এক সপ্তাহ পর মামলা হয়েছে। এজাহারে পদত্যাগী ছাত্রলীগ নেতা জাকি তাজওয়ার সমুদ্র ছাড়াও আওয়ামী লীগ নেতা, শিক্ষাবিদ, ছাত্র ইউনিয়নের নেতাসহ ৮৭ জনের নাম উল্লেখ করে ২৩৭ জনকে আসামি করা হয়েছে।
সংগঠনের উপ-দপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজাকে বাদ... | |
jugantor-1041162 | jugantor | national | মোবাইল ফোনের দাম কমতে পারে | জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, মোবাইলের দাম কমিয়ে আনতে দেশে উৎপাদন ও আমদানির উভয় ক্ষেত্রেই কর ছাড় দিতে রাজি আছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘পরবর্তী সরকারের আর্থ-সামাজিক অগ্রাধিকারসমূহ’ শীর্ষক সেমিনারে এ ঘোষণা দেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, পৃথিবীর ... | |
jugantor-935740 | jugantor | country-news | গাজীপুরে বাসচাপায় দম্পতিসহ নিহত ৩ | গাজীপুর নগরীর কোনাবাড়ীতে বাসের চাপায় অটোরিকশায় এক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় ওই দম্পতির দুই সন্তানসহ বেশ কয়েকজন আহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী উড়ালসড়কের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, টাঙ্গাইল কালিহাতি উপজেলার ঘোড়িয়া এলাকার আনসার আলীর ছেলে ন... | |
jugantor-963120 | jugantor | country-news | রাজশাহীতে কখন কোথায় ঈদের নামাজ | রাজশাহীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া থাকলে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম (র.) দরগা মসজিদে।
এছাড়া মহানগরীর অন্যান্য ঈদগাহে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠি... | |
jugantor-886214 | jugantor | country-news | চিন্ময়কে মুক্তি না দিলে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধের হুমকি | ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তি, বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন বন্ধ করা না হলে সোমবার ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন পশ্চিম বাংলা রাজ্য বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী।
তিনি আরও বলেন, আগামী ৭ দিনের মধ্যে চিন্... | |
jugantor-928871 | jugantor | entertainment | মাধুরীকে দ্বিতীয় শ্রেণির অভিনেত্রী বলে কটাক্ষ কংগ্রেস নেতার | বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজস্থানের কংগ্রেস নেতা তিকারাম জুলি। সম্প্রতি মুম্বাই শহর সরগরম ছিল এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে। বলিউডের এই অনুষ্ঠানের আয়োজন হয়েছিল রাজস্থানে। এক রিপোর্ট অনুযায়ী, সেই অনুষ্ঠানে নাকি বিজেপিশাসিত রাজস্থান সরকার ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এ রিপোর্টে... | |
jugantor-679753 | jugantor | entertainment | কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন আনুশকা | অভিনয়ের বিষয়ে বেশ ‘খুঁতখুঁতে’ বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এর মধ্যে তিনি সন্তান ও সংসার নিয়ে ব্যস্ত। তাই মাতৃত্বকে উপভোগ করতে এবং পরিবারকে সময় দিতে বছরে একটি সিনেমা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কান চলচ্চিত্র উৎসবে গিয়ে তিনি এ কথা বলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
এই অভিনেত্রী মনে করেন, তার মেয়ে ভামিকা বড় হয়ে ও... | |
jugantor-861785 | jugantor | national | বাজারে সিন্ডিকেট ঠেকাতে কঠোর বার্তা উপদেষ্টা আসিফ মাহমুদের | ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তীকালীন নতুন সরকার। তবে দায়িত্ব গ্রহণের দুই মাসেও বাজারে কমেনি দ্রব্যের দাম।
সরকার দাম কমাতে যথেষ্ট তৎপর। তবে একটি মহলের কারণে কমছে না এ দাম। এবার এ বিষয়ে খোলাসা করলেন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহম... | |
jugantor-787381 | jugantor | national | ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ২৪৫৩ জনকে নিয়োগ, বাদ ৬৭ জন | ৪১তম বিসিএসের গেজেট প্রকাশ করা হয়েছে। এতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশপ্রাপ্ত ২ হাজার ৪৫৩ জনকে নিয়োগ দিয়েছে সরকার।আর পিএসসির সুপারিশ করা তালিকা থেকে বাদ পড়েছেন ৬৭ জন।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ গেজেট প্রকাশ করা হয়েছে।
এর আগে গত বছরের ৩ আগস্ট ৪১তম বিসিএসে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়... | |
jugantor-860897 | jugantor | sports | কে হচ্ছেন পাকিস্তানের অধিনায়ক, দৌড়ে ৩ ক্রিকেটার | পাকিস্তানের সাদা বলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। এখনও নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি পিসিবি। স্বাভাবিকভাবেই তাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কে হচ্ছেন পাকিস্তানের নতুন অধিনায়ক। কেননা, নতুন অধিনায়কের অধীনেই ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নামবে পাকিস্তান।
এই অবস্থায় পাকিস্তানের নতুন অধিনায়ক হওয়ার দ... | |
jugantor-1076211 | jugantor | international | হরমুজে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি | ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পরপরই হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। এতে বিশ্বের তেল ও গ্যাসের বাজারে শঙ্কা দেখা দিয়েছে। এর মাঝেই ট্রাম্প এই গুরুত্বপূর্ণ প্রণালিটি দখল নেওয়ার কথা বলেছেন। তবে ইরান সেখানে শক্ত অবস্থান ধরে রেখেছে।
রয়টার্স জানিয়েছে, ইরান এ পথে জাহাজ চলাচলে বাধা দিতে মাইন পেতে রাখছে।
মঙ্গলবা... | |
jugantor-807553 | jugantor | national | এভারেস্টের পর বাবর আলীর লোৎসে জয় | বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে লেখা হলো অভূতপূর্ব ও রোমাঞ্চকর এক অধ্যায়। তার লেখক বাবর আলী। আজ মঙ্গলবার নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ৫ মিনিট) বাবর আলী জয় করেছেন বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে। তিন দিন ধরে রুদ্ধশ্বাস প্রতীক্ষার পর এ শৃঙ্গ জয় করেছেন তিনি।
এটিই বাংলাদেশের প্রথম কারও লোৎ... | |
jugantor-687519 | jugantor | country-news | অটোরিকশা ছিনতাই করতেই চালক হাসানকে হত্যা | অটোরিকশা চালক হাসান হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৮। মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে হত্যায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়। মূলত অটোরিকশা ছিনতাই করতেই চালক হাসানকে হত্যা করা হয়।
রোববার দুপুর ১২টায় র্যাব-৮ হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান উপ-পরিচালক লে. কর্নেল জাহাঙ্গীর আলম।
গ্রেফতারকৃতরা হলেন-... | |
jugantor-1025389 | jugantor | politics | স্মারকলিপি নিয়ে যমুনায় ৮ দলের প্রতিনিধিরা | জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে যমুনায় পৌঁছেছেন আট ইসলামী দলের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার পর প্রধ... | |
jugantor-782479 | jugantor | national | দ্বাদশ নির্বাচন: ইইউর চূড়ান্ত প্রতিবেদনে মানবাধিকার নিয়ে উদ্বেগ | বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ মিশন। এতে বেশকিছু বিষয়ে বাংলাদেশের প্রশংসা করা হলেও, মানবাধিকার ও বিরোধী দলগুলোর প্রতি সরকারি দলের দমন-পীড়নের মতো কয়েকটি বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সামগ্রিকভাবে বাংলাদেশে ২০২... | |
jugantor-665770 | jugantor | politics | ‘সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলার উপায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন’ | দেশে অস্থির ও সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি থেকে মুক্তির উপায় হিসেবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু।
শনিবার রাজধানীর একটি হোটেলে এনপিপির নেতৃত্বাধীন জোট ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’ এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এসব ক... | |
jugantor-736070 | jugantor | politics | ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব শামসুল হক | ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক কারাগারে থাকায় ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন এজিএম শামসুল হক।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক কারাগারে থাকায় পরব... | |
jugantor-800296 | jugantor | country-news | ‘হিট স্ট্রোকে’ সৌদি প্রবাসীর মৃত্যু | নাটোরের নলডাঙ্গায় তীব্র দাবদাহে ‘হিট স্ট্রোকে’ আক্রান্ত হয়ে খায়রুল ইসলাম (৩৯) নামে এক সৌদি আরব প্রবাসীর মৃত্যু হয়েছে। খায়রুল ইসলাম উপজেলার খাজুরা উজানপাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।
এলাকাবাসী জানান, দুই কন্যার পিতা খায়রুল ইসলাম কিছু দিন আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে বেড়াতে এসেছেন। মঙ্গলবার নিজের ভুট্টার খ... | |
jugantor-831932 | jugantor | entertainment | স্বামী মুসলিম, কোন ধর্ম মেনে চলেন কারিনা | পাঞ্জাবি পরিবারের মেয়ে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। অন্যদিকে সাইফ আলি খান মুসলিম পরিবারের ছেলে। তাদের বিয়ে হয়েছে দীর্ঘদিন হলো। কিন্তু বিয়ের পর কারিনা কাপুর ধর্মান্তরিত হয়েছেন কিনা, সে নিয়ে এখনো আলোচনা-সমালোচনা চলে আসছে। এবার সত্যি কথা প্রকাশ করলেন কারিনা কাপুরের শিশু পরিচর্যাকারিণী ললিতা ডি সিলভা।
বলিউডের প্রথম ... | |
jugantor-1016810 | jugantor | campus | কুবি ক্যাফেটেরিয়ায় খাবারে তেলাপোকা, শিক্ষার্থীদের ক্ষোভ | কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারের মধ্যে তেলাপোকা পাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা পাওয়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শিক্ষার্থীরা জানান, এমন ঘটনা এক দিনের নয় বুধবারও (১৫ অক্টোবর) একই অভিযোগ ওঠে। এর আগেও খাবারের ম... | |
jugantor-733788 | jugantor | capital | সদরঘাটে পুলিশের তল্লাশিতে ৮০ জন আটক | রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তল্লাশি চালিয়ে ৮০ জনকে আটক করেছে পুলিশ। আওয়ামী লীগ ও বিএনপির ডাকা পাল্টাপাল্টি মহাসমাবেশ ঘিরে শনিবার সকাল থেকে পুলিশের তল্লাশি অভিযান চলাকালে তাদের আটক করা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি শাহিনুর রহমান। আইনশৃঙ্খলা পরিস্থতি ঠিক রাখতে নাশকতার পরিকল্পনার সন্দেহে তা... | |
jugantor-835072 | jugantor | national | নতুন আইজিপি ময়নুল ইসলাম সম্পর্কে যা জানা গেল | ক্ষমতার পটপরিবর্তনের সঙ্গে সঙ্গেই বাংলাদেশ পুলিশ বড় রদবদল হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনে পুলিশ বাহিনীর শীর্ষ নেতৃত্ব হারিয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এমন পরিস্থিতিতে পুলিশের ৩২তম মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলাম। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্... | |
jugantor-637850 | jugantor | country-news | খেজুর রস ফুটিয়ে পানের পরামর্শ | মরণঘাতী নিপা ভাইরাস প্রতিরোধে ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওপরে খেজুর রস ফুটিয়ে পান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সোমবার বেলা ১১টায় রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত নিপা ভাইরাস প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভায় জনসাধারণের প্রতি তারা এ পরামর্শ জানান।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা (স... | |
jugantor-986526 | jugantor | international | ট্রাম্পের ‘সবুজ সংকেত’, এবার পুরো গাজা দখলে নিতে চান নেতানিয়াহু | ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার সম্পূর্ণ দখলের সিদ্ধান্ত নিয়েছেন এবং ওই এলাকায় সামরিক অভিযান সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো। খবর আনাদোলুর।
ইয়েদিওথ আহরোনোথ পত্রিকা নেতানিয়াহুর ঘনিষ্ঠ এক সিনিয়র কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ফয়সালা হয়ে গে... | |
jugantor-1039200 | jugantor | sports | আইপিএল থেকে নিষিদ্ধ হলেন ইংলিশ অধিনায়ক | ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হ্যারি ব্রুককে ২০২৭ সাল পর্যন্ত আইপিএলে খেলতে নিষিদ্ধ করা হয়েছে। টানা দুই মৌসুমে নিলামে কেনা হওয়ার পরও তিনি সরে দাঁড়ানোয় এই শাস্তি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় নিলামে বিক্রি হওয়ার পর পর্যাপ্ত কারণ ছাড়া টুর্নামেন্ট শুরুর আগে সরে দ... | |
jugantor-650594 | jugantor | country-news | শতবর্ষী বৃদ্ধাকে হাসপাতালের সামনে রেখে পালাল নারী | মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শতবর্ষী বৃদ্ধা মাকে ফেলে রেখে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার ভোর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে রেখে পালিয়ে যায় তার পরিবার।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বৃদ্ধাকে হাসপাতালের ভেতরে চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রণয় মান্না ... | |
jugantor-704551 | jugantor | national | ড. ইউনূসের মামলা পর্যবেক্ষণ করছে জাতিসংঘ | নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলার বিচার জাতিসংঘ পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
সোমবার বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি সাহেদ নুর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চে মামলার অভিযোগ বাতিল প্রশ্নে রুল শুনানিতে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার আবদুল্লাহ আল ম... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.