content stringlengths 0 129k |
|---|
লক্ষ্মীপুজোর দিন বৃষ্টির পরিমাণ কমলেও আবহাওয়ার উন্নতির কোনও সম্ভাবনা নেই |
যদিও হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২১ অক্টোবর থেকে আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হবে |
জোড়া নিম্নচাপের ফলা |
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, 'একটি নিম্নচাপ তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওডিশা উপকূলের উপর |
এর ফলে প্রচুর পরিমাণে দক্ষিণা বাতাস প্রবেশ করছে বঙ্গে |
যার ফলে আজ থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত বৃষ্টিপাত চলবে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই |
আরেকটি নিম্নচাপ অবস্থান করছে মধ্যপ্রদেশের উপর |
দুইয়ে মিলিয়ে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে বঙ্গে |
' জানা গিয়েছে, আগামী দু'দিনে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে |
কলকাতায় জারি করা হয়েছে কমলা সতর্কতা |
কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে |
৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হবে |
দক্ষিণবঙ্গের অন্য জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে |
মঙ্গলবার ভারী বৃষ্টি হবে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় |
লক্ষ্মীপুজোর দিন অর্থাৎ আগামী ২০ তারিখ ভারী বৃষ্টি হবে বীরভূম ও মুর্শিদাবাদে |
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে |
১৯ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং ও আলিপুরদুয়ারে |
এছাড়াও জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে |
ভারী বৃষ্টি হবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে |
লক্ষ্মীপুজোর দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে |
|
রাজ্যের আকাশে দুর্যোগের কালো মেঘ, আজ দিনভর চলবে ঝড়-বৃষ্টি |
কোথায় কত বৃষ্টি |
সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত দিঘায় ১২ সেন্টিমিটার, ক্যানিংয়ে ১১ সেন্টিমিটার, ডায়মন্ডহারবারে ১০ সেন্টিমিটার, সাগরদ্বীপ ও পশ্চিম মেদিনীপুর ৮ সেন্টিমিটার, কলাইকুন্ডা, কন্টাই, হলদিয়ায় ৭ সেন্টিমিটার, দমদম ব্যারাকপুর, পানাগড়ে ৫ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে |
আগামী দু'দিন সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে |
পাশাপাশি, উত্তরবঙ্গেও দার্জিলিং এবং কালিম্পঙে ধস নামার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস |
ফাইল ফটো |
সৌজন্যে- টুইটার |
আশপাশের শহরের খবর |
হাওড়া |
২৪ পরগনা |
: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ |
টাটকা খবরের আপডেট পেতে ফেসবুকপেজ লাইক করুন |
মন্তব্য করুন |
পরের খবরকৃষক হত্যার প্রতিবাদে রেল রোকো মোর্চার, বনগাঁ শাখায় এক ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল |
এই বিষয়ে আরও পড়ুন |
বৃষ্টি কমবে কবে কলকাতার আবহাওয়া আবহাওয়ার খবর |
: : , |
সৌরভ শাহরিয়ার,গড়াইনিউজ২৪.কমঃ খুলনা বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার |
দিন যত যাচ্ছে করোনায় বেসামাল পরিস্থিতির দিকে হাঁটছে |
সংকটময় মুহূর্তে ও অনেক রোগীর ভাগ্যে জুটে না হাসপাতালের সিট |
সবটুকু দিয়েও প্রিয়জনকে বাঁচানোর মরিয়া স্বজনরা |
তারপরও মৃত্যুর কোলে ঢলে পড়ছে আপনজনরা |
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিভাগে রেকর্ড ৩৯ জনের মৃত্যু হয়েছে |
এই সময়ে নতুন করে ১ হাজার ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে |
এর আগে খুলনা বিভাগে মঙ্গলবার ২৯ জুন সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছিল |
আজ সেই রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৩৯ জনের মৃত্যু হলো |
বৃহস্পতিবার (১ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন |
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় আটজন, কুষ্টিয়ায় সাত জন, যশোরে সাতজন, ঝিনাইদহে চারজন, সাতক্ষীরায় চারজন, মেহেরপুরে তিনজন, নড়াইলে তিনজন, চুয়াডাঙ্গায় দুজন ও বাগেরহাটে একজন মারা গেছেন |
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ |
করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৫২০ জন |
আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১০৯ জন |
এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ হাজার ৯৩০ জন |
খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গত ২৪ ঘণ্টায় খুলনার হাসপাতালগুলোতে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে |
এরমধ্য খুলনা জেলার চারজন রয়েছেন |
খুলনা জেলা ও মহানগরীতে ৬৩৩টি নমুনা পরীক্ষা করে ২৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে |
যা মোট নমুনা পরীক্ষার ৩৮ শতাংশ |
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনা শনাক্ত হয়েছে ২৪২ জনের |
এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৯৪০ জনের |
এ সময় মারা গেছেন ২৬৫ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৭৮ জন |
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২৩ জনের |
এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫১৩ জনের |
আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৭ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৪৬৫ জন |
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৫২ জন |
এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৩৫ জন এবং মারা গেছেন ৭৪ জন |
এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৫৪৩ জন |
গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছে ১৪২ জন |
এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৫১০ জন |
মোট মারা গেছেন ১৫২ জন এবং সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৭০ জন |
২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৯২ জন |
এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৭৬৪ জন |
মোট মারা গেছেন ৪৭ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬ জন |
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে |
এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৮১ জন |
মোট মারা গেছেন ২৭ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২৪৭ জন |
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৯৭ জন |
এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৪৪২ জন |
মোট মারা গেছেন ৯৪ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৯ জন |
২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ৩২৪ জন |
এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৪৯ জন |
মোট মারা গেছেন ২১৮ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০৪ জন |
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৮৬ জন |
এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৪০৫ জন |
মোট মারা গেছেন ৯১ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ২৮১ জন |
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৬৭ জন |
এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১ হাজার ৮৮১ জন |
আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২৪৭ জন |
ভাগ |
পূর্ববর্তী নিবন্ধ"আমরা সবাই" সংগঠন এর উদ্যোগে শাক-সবজি বিনামূল্যে বিতরণ! |
পরবর্তী নিবন্ধকরোনায় মৃত্যুর নতুন রেকর্ড খুলনার বিভাগে |
2 |
সম্পর্কিত নিবন্ধলেখক থেকে আরো |
জাতীয় |
পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি ৩ দিনের রিমান্ডে! |
জাতীয় |
সাকলায়েনকে পিওএম পশ্চিমে পদায়ন! |
জাতীয় |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.