content
stringlengths
0
129k
আয়োজনে সহযোগিতায় ছিলেন আভাস এর প্রকল্প কর্মকর্তা মো. আলি আহসান এবং নাসরিন খানম
সভায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৬ লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সকল স্তরের জনগণকে উন্নয়ন অভিযাত্রায় একত্র করার জন্য এবং মাসিককালীন স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ্এবং সঠিক স্যানিটেশনের উপর গুরুত্বারোপ করে সরকারের কার্যক্রমকে গতিশীল করা ও ১০০ ভাগ স্যানিটেশনের আওতায় সকলকে নিয়ে আসার বিষয়ে আলোচনা করা হয়
এছাড়াও কভিট-১৯ প্রতিরোধে সচেতনতা জন্য মাক্স পরিধান এবং হাত ধোয়ার সঠিক পদ্ধতি হাতেকলমে প্রদর্শণ করা হয়
বরিশালে ৭ দফা দাবীতে শিক্ষক-কর্মচারীদের সংবাদ সম্মেলন ফ্রান্সের কাছ থেকে ৮০টি যুদ্ধবিমান কিনছে আমিরাত সুন্দরবনে দস্যুরা এখন সাগরে লাল কার্ড হাতে নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা জঙ্গি আস্তানা থেকে বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের সমাবেশ ফাউচি বলেন: ওমিক্রন কতটা হুমকি তা বুঝতে প্রায় ২ সপ্তাহ লাগ...
20 () 20 16 () 16 2
21, 2021
শেখ রাসেল আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতা-২০২১
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর জন্মবার্ষিকী উৎযাপন উপলক্ষে সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে শেখ রাসেল আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলা শেষে ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার ভিটালি বেরনাডস্কায়ি ও ভারতের গ্র...
আড়াই পয়েন্ট করে নিয়ে ১৮ জন খেলোয়াড় দ্বিতীয় স্থানে রয়েছেন
এরা হলেনঃ নেদারল্যান্ডের গ্রান্ড মাস্টার সের্গেই তিভিয়াকভ, পোল্যান্ডের গ্র্যান্ড মাস্টার মাইকেল ক্রাসেনভ, আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার আসাদলি ভুগার ও ইসকান্দারভ মিসরাদিন, ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার ইউরি সোলেডোভনিচেনকো, ভারতের জি, এ, স্ট্যানি, গ্র্যান্ড মাস্টার শ্যাম সুন্দর, গ্র্যান্ড মাস্টার দেবাষিশ দাস, গ্র্যান্ড...
বাংলাদেশে খেলোয়াদের মধ্যে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও আফজাল হোসেন সাচ্চু
তৃতীয় রাউন্ডের খেলা আজ (বৃহস্পতিবার) ঢাকার হোটেল পূর্বানীতে অনুষ্ঠিত হয়
তৃতীয় রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার গ্যান্ড মাস্টার রাসুলভ ভুগারকে, গ্র্যান্ড মাস্টার নারায়ন আন্তর্জাতিক মাস্টার অরন্যক ঘোষকে, গ্র্যান্ড মাস্টার তিভিয়াকভ গ্র্যান্ড মাস্টার আলেকজান্ডার যুবারেভকে, গ্র্যান্ড মাস্টার ক্রাসেনকভ গ্র্যান্ড মাস্টার গলেইযেরভ ইভগানিকে, গ্র্যান্ড মাস্টার ইউরি গ্র্যান্ড মাস্টার মিখাইল উলভি...
গ্র্যান্ড মাস্টার মাসউদ গ্র্যান্ড মাস্টার আসাদলির সাথে ও গ্র্যান্ড মাস্টার ভাদিম গ্র্যান্ড মাস্টার ইসকান্দারভের সাথে ড্র করেন
আন্তর্জাতিক মাস্টার মিনহাজ আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার উলভি সাদিকভকে, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানকে, সাচ্চু পাকিস্তানের আন্তর্জাতিক মাস্টার মাহমুদ লোদীকে, ফিদে মাস্টার সুব্রত মোঃ আবু হানিফকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা শ্রীলংকার ফিদে মাস্টার পিয়ুমানথা এম সাতিস নিপ...
আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ভারতের আন্তর্জাতিক মাস্টার আদিত্য মিত্তালের সাথে ফিদে মাস্টার দেবরাজ আন্তর্জাতিক মাস্টার নুবাইরশাহ শেখের সাথে, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার আজির মিরযুয়েভের সাথে, স্বর্নাভো চৌধুরী ভারতের আন্তর্জাতিক মাস্টার পি,ডি,এস, গিরিনাথের সাথে, ক্যান্ডিডেট মাস্...
গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ গ্র্যান্ড মাস্টার দেবাষিশের কাছে, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব আন্তর্জাতিক মাস্টার মিত্রভার কাছে, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ভারতের আন্তর্জাতিক মাস্টার প্রনভের কাছে পরাজিত করেন
আগামীকাল (শুক্রবার) বেলা ৩-০০ (তিন) টা হতে একই স্থানে চতুথ রাউন্ডের খেলা শুরু হবে
3 3 -2021 , . . 17 2 21⁄2 . : , , , , , , , , , , , .
3 (). 3 : , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . , , , , , , , , , , , . , , , , , , , , , , . . 4 () 3:00 .
কাঁচাবাজারে এনালগ মূল্যতালিকাবাজারদর নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের মার্কেটগুলোতে এনালগ পদ্ধতির মূল্যতালিকা বোর্ড রয়েছে
তবে সেগুলো কার্যকর না হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) তার নিজস্ব ১৩টি কাঁচাবাজারে ডিজিটাল মূল্যতালিকা বোর্ড বসানোর সিদ্ধান্ত নিয়েছে
বৃহস্পতিবার (৯ মে) এক অনুষ্ঠানে সংস্থার মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এমন কথা জানিয়েছেন
কিন্তু রমজান এলে প্রতিটি বাজারে তালিকা লাগানোর পাশাপাশি কড়াকড়ির চেষ্টা চললেও তা পালন করেন না ব্যবসায়ীরা
এ বছর থেকে যদি নতুন করে ডিজিটাল পদ্ধতি চালু করা হয়, তার বাস্তবায়ন নিয়েও নগরবাসীর মাধ্যে রয়েছে শঙ্কা
অনুসন্ধানে দেখা গেছে, সিটি করপোরেশনের প্রথা অনুযায়ী প্রতিবছর রমজান এলে মাংসের দাম নির্ধারণ করে দেওয়া হয়
এবছরও তা নির্ধারণ করে দেওয়া হয়
সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কেজি দেশি গরুর মাংস ৫২৫ টাকা, বিদেশি গরুর (বোল্ডার) মাংস ৫০০ ও মহিষের মাংস ৪৮০, খাসির মাংস ৭৫০ এবং ভেড়া ও ছাগীর মাংস ৬৫০ টাকা ধরে বিক্রি করতে হবে
তবে বাজারে গিয়ে দেখা গেছে উল্টো চিত্র, নির্ধারিত দামে কোনও ব্যবসায়ী মাংস বিক্রি করছেন না
এ জন্য খোদ সংস্থা দুটির ভ্রাম্যমাণ আদালত কয়েকজন ব্যবসায়ীকে জরিমানাও করেছেন
সিটি করপোরেশন বাজারদর নিয়ন্ত্রণ নিজেদের আয়ত্বে রাখার চেষ্টা করলেও ব্যবসায়ীরা তা মানছেন না
তারা নিজেদের ইচ্ছামতো পণ্যের দাম নির্ধারণ করে আসছেন
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসূফ আলী সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের ১৩টি মার্কেট রয়েছে
প্রতিটি মার্কেটে ডিজিটাল মূল্যতালিকা বোর্ডের মাধ্যমে পণ্যের দর নির্ধারণ করে দেওয়া হবে
নগর ভবন থেকে সার্ভারে যে দর দেওয়া হবে তা ওই বোর্ডে প্রদর্শন হবে
করপোরেশনের উদ্যোগটি ভালো হলেও তার বাস্তবায়ন বা কার্যকারিতা নিয়ে সংশয় রয়েছে নগরবাসীর
বৃহস্পতিবার হাতিরপুল কাঁচাবাজার পরিদর্শনে এসে যখন মেয়র সাঈদ খোকন এ ঘোষণা দিয়েছেন ঠিক তখনই তার থেকে একটু দূরে কাঁচাবাজার হাতে দাঁড়িয়ে থাকা ওই এলাকার বাসিন্দা আব্দুল হামিদ বলেন, 'মাংসের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে
ব্যবসায়ীরা মানছে না
সিটি করপোরেশন দুই-একটি দোকানকে জরিমানা করা ছাড়া কিছুই করতে পারেনি
কাঁচাবাজারেও মাঝেমধ্যে মূল্যতালিকা দেখি
কিন্তু বাস্তবতার সঙ্গে সেই দামের কোনও মিল নাই
দোকানিরাই ওই তালিকা দিয়ে থাকেন
এখন ডিজিটাল মূল্যতালিকা বোর্ড দিয়ে দিলেই হবে না
তা কার্যকর আছে কিনা তাও দেখতে হবে
'
ডিএসসিসি সূত্র জানিয়েছে, সংস্থাটির ১৩টি কাঁচাবাজার থাকলেও কয়েকটি বাজার ভেঙে নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে
খুব অল্প সময়ে এ কাজ শুরু করা হবে
সেক্ষেত্রে প্রাথমিকভাবে ৫ থেকে ৬টি মার্কেটে ডিজিটাল মূল্যতালিকা বোর্ড লাগানো হবে
সিটি করপোরেশন বলছে, এ পদ্ধতির মাধ্যমে সংস্থার নিয়ন্ত্রণ কক্ষ থেকেই ডিজিটাল মূল্যতালিকা বোর্ডে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রদর্শন করা হবে
আগের মতো এনালগ পদ্ধতিতে এসব নিয়ম অনুসরণ করা হবে না
আর অনেক সময় দেখা যাচ্ছে এনালগ পদ্ধতির মূল্যতালিকা বোর্ডে করপোরেশনের বাজার মনিটরিংকর্মীরা নিয়মিত বাজারদর লিখে আসলেও ব্যবসায়ীরা তা মুছে নিজেদের মতো করে লিখে দেন
যে কারণে গ্রাহকরা প্রকৃত মূল্য জানতে পারেন না
বিষয়টি তদারকিও করা হয় না বলে অভিযোগ রয়েছে
তাই ডিজিটাল বোর্ড লাগানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি
যদি কোনও ব্যবসায়ী নিয়ম না মানেন তাকে অবশ্যই ভোক্তা অধিকার আইন বা সিটি করপোরেশন আইনের আওতায় নিয়ে আসা হবে
এর মাধ্যমে জেল-জরিমানাও করা হবে
সিটি করপোরেশন নির্ধারিত পণ্যের দর তো ব্যবসায়ীরা মানে না
সে ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসূফ আলী সরদার বলেন, 'অবশ্যই ব্যবসায়ীদেরকে তা মানতে হবে
যদি কেউ এই তালিকা অনুযায়ী পণ্য বিক্রি না করে তাহলে তার বিরুদ্ধে জরিমানার পাশাপাশি কারাদণ্ডেরও বিধান থাকবে
আমরা ভোক্তা আইন প্রয়োগের পাশাপাশি সিটি করপোরেশনের নিজস্ব আইনও প্রয়োগ করবো
'
: স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড
দাপুটে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৫৫ রানে থামিয়ে দিয়েছে তারা
এই লক্ষ্য ছুঁতে বেশি সময় নেয়নি ইংলিশরা
৭০ বল হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজকে স্রেফ উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড
ছয় উইকেটের জয় নিয়ে বিশ্বকাপ শুরু করে ইয়ান মরগানের দল
আজ শনিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৪.২ ওভারে ৫৫ রান গড়ে ওয়েস্ট ইন্ডিজ
টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি তৃতীয় সর্বনিম্ন দলীয় স্কোর
সর্বনিম্ন স্কোর ৩৯, দ্বিতীয় সর্বনিম্ন ৪৪ রান
দুটিই করেছিল নেদারল্যান্ডস
রান তাড়া করতে নেমে মাত্র ৮.২ ওভার সময় নিয়েছে ইংল্যান্ড
এর মধ্যে তারা হারিয়েছে ওপেনার জেসন রয়, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন ও মঈন আলীর উইকেট
দলের জয়ে সর্বোচ্চ ২৪ রানের ইনিংস খেলেছেন ওপেনার জস বাটলার
টস জিতে বোলিং নেওয়ার সুবিধাটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে ইংল্যান্ড
ওয়েস্ট ইন্ডিজকে ইনিংসের শুরু থেকেই চেপে ধরেছে ইংলিশ বোলাররা
সেই বাধা কাটিয়ে উঠতে পারেনি তারা
ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেল অল্প রানে
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ১৩ রান করেন ক্রিস গেইল
অন্যরা ছিলেন আসা-যাওয়ায়
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ
দ্বিতীয় ওভারে হারিয়ে ফেলে গুরুত্বপূর্ণ ওপেনার এভিন লুইসকে
মঈন আলীর অফ স্টাম্পের বাইরের বল মোকাবিলা করতে গিয়ে লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান লুইস
পরের ওভারে সাজঘরে ফেরেন লেন্ডল সিমনস
ক্রিস ওকসের বলে ৬ রানে ক্যাচ তুলে দেন সিমনস
৯ রানে দুই উইকেট হারানো উইন্ডিজ ২৭ রানের মাথায় হারায় মারকুটে ব্যাটার শিমরন হেটমায়ারকে
টিকতে পারেননি ক্রিস গেইল
১৩ বলে ১৩ রান করে ফেরেন গেইল
দ্রুত চার উইকেট হারানোর পর শুধু হতাশাই দেখেছে ওয়েস্ট ইন্ডিজ
ইংল্যান্ডের হয়ে বল হাতে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন আদিল রশিদ
দুটি করে নেন মঈন আলী ও মিলস