content stringlengths 0 129k |
|---|
সঠিক খাদ্যগ্রহণের মাধ্যমে হাই ব্লাড প্রেশার থেকে দূরে থাকা সম্ভব |
উচ্চ রক্তচাপ কমানোর জন্য এমন সব খাবারের পরিকল্পনা করতে হবে, যাতে থাকবে পর্যাপ্ত ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম |
কারণ খাদ্যের এসব উপাদান উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক |
কম চর্বিযুক্ত দুধ বা চর্বিবিহীন দুধ বা দুধজাত খাদ্য যেমন দই ইত্যাদিতে পাওয়া যায় পর্যাপ্ত ক্যালসিয়াম |
তাজা ফল যেমন আপেল, কলা আর শাকসবজি হচ্ছে পটাশিয়ামের ভালো উৎস |
টমেটোতেও আছে বেশ পটাশিয়াম |
দানা শস্য বা গোটা শস্য, বিচি জাতীয় খাবার, বাদাম, শিমের বিচি, ডাল, ছোলা, লাল চালের ভাত, লাল আটা, আলু, সবুজ শাকসবজি, টমেটো, তরমুজ, দুধ ও দই ইত্যাদিতে বেশি ম্যাগনেশিয়াম পাওয়া যায় |
অনলাইনে ইনকাম করার সহজ পদ্ধতি সম্পর্কে জানতে ভিজিট করুন |
হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রনে আনতে নিচের বিষয়গুলো মেনে চলতে পারেন |
১. কম চর্বিযুক্ত দুধ বা চর্বিবিহীন দুধ বা দুধজাত খাবার প্রতিদিন খেতে হবে ২ থেকে ৩ সার্ভিং |
এক সার্ভিং দুধ বা দুধজাত খাবার মানে আধা পাউন্ড বা এক গ্লাস দুধ অথবা এক কাপ দই |
৩. ফল ৪ থেকে ৫ সার্ভিং প্রতিদিন |
টুকরো টুকরো করে কাটা আধা কাপ ফল কিংবা মাঝারি সাইজের একটা আপেল বা অর্ধেকটা কলা অথবা আধা কাপ ফলের রস এতে হবে ফলের এক সার্ভিং |
ফলের রসের চেয়ে আস্ত ফলই ভালো |
৪. শাকসবজি প্রতিদিন প্রয়োজন ৪ থেকে ৫ সার্ভিং |
শাকসবজির এক সার্ভিং মানে এক কাপ কাঁচা শাক বা আধা কাপ রান্না করা শাক |
৫. দানা শস্য প্রতিদিন দরকার ৭ থেকে ৮ সার্ভিং |
দানা শস্যের এক সার্ভিংয়ের উদাহরণ হলো এক স্লাইস রুটি অথবা আধাকাপ ভাত বা এক কাপ পরিমাণ গোটা দানা শস্য |
৬. বিচি জাতীয় খাবার প্রতি সপ্তাহে প্রয়োজন ৪ থেকে ৫ সার্ভিং |
বিচি জাতীয় খাবারের এক সার্ভিংয়ের উদাহরণ হলো এক কাপের তিন ভাগের এক ভাগ বাদাম বা আধাকাপ রান্না করা শিম বা মটরশুঁটি |
শতর্কতা |
যেসব ওষুধে রক্তচাপ কমে বা লো প্রেসার হতে পারে, সেসব ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন |
উচ্চ রক্তচাপ কি? |
চিকিৎসকদের মতে, সিস্টোলিক (ওপরেরটা) রক্তচাপ ১৪০ মিলিমিটার মার্কারি বা তার বেশি এবং ডায়াস্টোলিক (নিচেরটা) রক্তচাপ ৯০ মিলিমিটার মার্কারি বা তার বেশি পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তির উচ্চ রক্তচাপ আছে বলে ধরা হয় |
অধিকাংশ ক্ষেত্রেই উচ্চ রক্তচাপের তেমন কোনো লক্ষণ থাকে না |
যদি উচ্চ রক্তচাপের কারণে কোনো জটিলতা সৃষ্টি হয়, যেমন হৃদরোগ, স্ট্রোক, কিডনি বৈকল্য; তাহলে এসবের লক্ষণ দেখা দিতে পারে |
তবে কোনো কোনো ক্ষেত্রে উচ্চ রক্তচাপের রোগীদের বুক ধড়ফড় করা, মাথা ঘোরানো, মাথাব্যথা বা বমি বমি ভাব হতে পারে |
উচ্চ রক্তচাপের কারণ |
৯৫ শতাংশ রোগীর ক্ষেত্রেই উচ্চ রক্তচাপের সুনির্দিষ্ট কোনো কারণ থাকে না |
বাকি পাঁচ শতাংশ রোগীর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কারণে উচ্চ রক্তচাপ হয়ে থাকে |
এসব কারণের মধ্যে রয়েছে কিডনির অসুখ, অন্তঃক্ষরা গ্রন্থির অসুখ, যেমন থাইরয়েড গ্রন্থির রোগ। কিছু জন্মগত রোগের কারণে উচ্চ রক্তচাপ হতে পারে এবং কখনো কখনো গর্ভকালীন অবস্থায় রক্তচাপ বেড়ে যেতে পারে |
কারা আছেন ঝুঁকিতে |
স্থূলকায় ব্যক্তি, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি, ধূমপায়ী এবং যাঁরা শারীরিক পরিশ্রম কম করেন, তাঁদের উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি |
প্রতিকার ও প্রতিরোধ |
উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তির জীবনযাপনের ধরণে আনতে হবে কিছু পরিবর্তন |
ওজন বেশি থাকলে তা কমাতে হবে, খাবারের সঙ্গে অতিরিক্ত লবণ অর্থাৎ পাতে লবণ খাওয়ার অভ্যাস থাকলে তা বাদ দিতে হবে |
নিয়মিত শারীরিক পরিশ্রম করতে হবে, দিনে অন্তত ৩০ মিনিট জোরে হাঁটা উচিত এবং এভাবে হাঁটা উচিত সপ্তাহে অন্তত পাঁচ দিন |
ধূমপান করা যাবে না |
মানসিক চাপ বা দুশ্চিন্তা থাকলে তা কমাতে হবে |
এ অভ্যাসগুলো যাঁরা এখনো উচ্চ রক্তচাপে আক্রান্ত হননি, তাঁদেরও থাকা উচিত |
উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তি জীবনযাত্রায় পরিবর্তন আনা সত্ত্বেও তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে না এলে তাঁকে ঔষুধ সেবন করতে হবে এবং তা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শমতো |
ঔষুধগুলো প্রতিদিনই একটি নির্দিষ্ট সময়ে সেবন করতে হবে |
ঔষুধ সেবন করতে যেন ভুলে না যান, সে জন্য এমন জায়গায় রাখতে পারেন, যেন তা সহজেই চোখে পড়ে; যেমন খাবারের টেবিলের একদিকে রাখতে পারেন |
হঠাৎ কোনো দিন যদি ভুলেই যান, তাহলে যখনই সেটির কথা মনে পড়বে; তখনই খেয়ে ফেলুন |
উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তির যদি রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, তাহলে তিনি প্রতি ছয় মাস অন্তর রক্তচাপ পরিমাপ করাবেন |
আর যদি রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকে, তাহলে এক থেকে দেড় মাস অন্তর বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তচাপ পরিমাপ করাতে হবে |
আর যাঁরা উচ্চ রক্তচাপে আক্রান্ত নন, তাঁদেরও রক্তচাপ পরিমাপ করাতে হবে নিয়মিত |
১৮ বছর বা এর বেশি বয়সী প্রত্যেকেরই উচিত প্রতি এক থেকে দুই বছর পর পর রক্তচাপ পরিমাপ করা। চিকিৎসক ছাড়া অন্য কারও কাছে রক্তচাপ পরিমাপ না করানোই ভালো |
হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে |
সুস্থ ব্যক্তির হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে তাঁকে অবশ্যই বিশ্রাম নিতে হবে |
এসব ক্ষেত্রে কেউ কেউ মাথায় পানি দিয়ে বা বরফ দিয়ে আরাম পেতে পারেন |
অনেকে তেঁতুলের শরবত খেয়ে থাকেন |
প্রকৃতপক্ষে এগুলোর মাধ্যমে রক্তচাপ কমে না |
চিকিৎসকের পরামর্শ নিতে হবে অবশ্যই |
প্রয়োজনে তিনিই দেবেন ঔষুধ |
আর যাঁদের আগে থেকেই রক্তচাপ বেশি, তাঁদের হঠাৎ রক্তচাপ বেড়ে গেলেও অস্থির না হয়ে বিশ্রাম নেওয়া উচিত |
মাথায় পানি বা বরফ দিয়ে সাময়িক উপশম হলেও অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন |
তবে নিজে থেকে রক্তচাপ কমানোর জন্য কোনো ঔষুধ গ্রহণ করবেন না |
--- বিভাগ বিভাগ পর্যায়ের সরকারি অফিস জেলা পর্যায়ের সরকারি অফিস উপজেলা পর্যায়ের সরকারি অফিস আঞ্চলিক অফিসসমূহ বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ |
সরকারি অন্যান্য পোর্টাল দেখুন |
বিভাগ বিভাগ পর্যায়ের সরকারি অফিস জেলা পর্যায়ের সরকারি অফিস উপজেলা পর্যায়ের সরকারি অফিস আঞ্চলিক অফিসসমূহ বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ |
--- বিভাগ বিভাগ পর্যায়ের সরকারি অফিস জেলা পর্যায়ের সরকারি অফিস উপজেলা পর্যায়ের সরকারি অফিস আঞ্চলিক অফিসসমূহ বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ |
সরকারি অন্যান্য পোর্টাল দেখুন |
বিভাগ বিভাগ পর্যায়ের সরকারি অফিস জেলা পর্যায়ের সরকারি অফিস উপজেলা পর্যায়ের সরকারি অফিস আঞ্চলিক অফিসসমূহ বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ |
বাংলাদেশ শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত |
গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার জ্যেষ্ঠ সহকারী জজ দ্বিতীয় আদালত এই অন্তর্বর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন |
এর পরদিনই শপথ নিল নতুন কমিটি |
খবর প্রথম আলো |
৫ মে অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন |
এ নির্বাচনে ওমর সানী-অমিত হাসান প্যানেল থেকে কার্যকরী পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী অভিনেতা ও প্রযোজক রমিজ উদ্দীন ভোট কারচুপির অভিযোগ এনে ১১ মে আদালতে নির্বাচনের ফলাফল বাতিলের আবেদন করেন |
ওই দিনই আদালত এই নির্দেশ দেন |
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান চিত্রনির্মাতা মনতাজুর রহমান আকবর, আপিল বোর্ডের চেয়ারম্যান চিত্র প্রযোজক নাসির উদ্দিন দিলু, শিল্পী সমিতির বিগত কমিটির সভাপতি চিত্রনায়ক শাকিব খান ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ বরাবর আদালত এই নির্দেশ দেন |
আদালতের এই নির্দেশের ব্যাপারে কথা হয় মনতাজুর রহমান আকবরের সঙ্গে |
তিনি বলেন, 'আদালতের নির্দেশ এখনো হাতে পাইনি |
নির্বাচনী তফসিলে আছে, ফল প্রকাশের সাত দিনের মধ্যে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করাতে হবে |
তাই নির্ধারিত সময়েই আমরা শপথ অনুষ্ঠান করছি |
' |
পূর্বঘোষিত সময়েই নতুন কমিটির সদস্যদের শপথ পড়ানো হয় |
বিকেল পাঁচটায় শুরু হওয়া এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশা সওদাগর, জায়েদ খান, রিয়াজ, নাদির খান, রোজিনা, পূর্ণিমা, পপি, নাসরিন, অঞ্জনা, নানা শাহ, সুব্রত, আরমান, জ্যাকি আলমগীর |
এদিকে গতকাল বিকেলেই বাদীপক্ষের আইনজীবী আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, 'ক্ষমতা হস্তান্তর করতে না পারলে শপথ গ্রহণ অনুষ্ঠান করার তো কোনো প্রশ্নই আসে না |
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজটি করা মানেই আদালত অবমাননা |
' |
ক্ষমতা হস্তান্তরে আদালতের নিষেধাজ্ঞার ব্যাপারে শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর বলেন, 'ছুটির কারণে হয়তো আদালতের নির্দেশ আমরা হাতে পাইনি |
তবে বিজ্ঞ আদালত যদি এমন নির্দেশ দিয়ে থাকেন, তাহলে আমরা আইনগতভাবেই তা সুরাহা করার চেষ্টা করব |
' |
সম্পর্কিত খবর |
শেয়ার করুন: |
ট্যাগ: আদালতের নিষেধাজ্ঞা, নির্বাচন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি |
ভাঙা হাত নিয়ে শুটিং |
বঙ্গবন্ধুর চরিত্রে শুভ |
আমাদের সুপারিশ |
মন্তব্য করুন জবাব বাতিল |
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে |
লগিন করুন সহজেই! |
ই-বুক ডাউনলোড করুন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.