content stringlengths 0 129k |
|---|
সেখানেও সফলতা আসে |
শুরু করেই ভালো লাভ করতে থাকেন ইজিবাইক ও ব্যাটারি বিক্রির ব্যবসায় |
রংপুর, কুড়িগ্রাম, রাজারহাট, লালমনিরহাট, তুষভাণ্ডার, সৈয়দপুর, গাইবান্ধা, ঢাকার ডেমরাসহ রংপুর বিভাগে ১৬টি ইজিবাইক ও ব্যাটারি বিক্রির প্রতিষ্ঠান চালু করেন তানবীর |
সেই থেকে সমাজে তরুণ উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেতে শুরু করেন তানবীর |
২০১৮ সালে জাহাজ কোম্পানি মোড়ে রয়্যালটি মেগামল নামে একটি প্রতিষ্ঠান শুরু করেন তিনি |
এরপর সেনাবাহিনী পরিচালিত আরএমসি মার্কেটে রয়্যালটি মেগামলের পাঁচটি আউটলেট ও রয়্যালটি ফুড আড্ডা নামে চাইনিজ রেস্টুরেন্টের ব্যবসা শুরু করেন তানবীর |
এসব প্রতিষ্ঠানে রংপুরের সহস্র্রাধিক বেকারের কর্মসংস্থান তৈরি করেছেন এ তরুণ উদ্যোক্তা |
দেশের উন্নয়নে অংশীদার হতে প্রতিবছর সরকারকে আয়কর দিয়ে আসছেন তানবীর হোসেন আশরাফী |
এরই ফলে পরপর দু'বার জেলার শ্রেষ্ঠ করদাতা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে তার প্রতিষ্ঠান |
ঢাকা ব্যবসায়ী সমিতি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সমতা অটো মোবাইল সংবর্ধনাসহ অসংখ্য ব্যবসায়ী সংগঠন তরুণ এ উদ্যোক্তাকে সংবর্ধিত করে ব্যবসায় আরও উৎসাহিত করেছে |
এখানেই থেমে যাননি তানবীর |
উপলব্ধি করেছেন শুধু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ না থেকে আর্তমানবতার সেবায় অবদান রাখতে হবে |
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যবসা থেকে কষ্টার্জিত মুনাফার অর্থ দিয়ে পরিচালনা করে আসছেন বিভিন্ন সামাজিক কার্যক্রম |
তানবীরের সমাজসেবামূলক উল্লেখযোগ্য কার্যক্রমগুলোর মধ্যে মসজিদ-মাদ্রাসা নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ, অন্যান্য ধর্মীয় উপাসনালয় কবরস্থান, শ্মশান, পাঠাগার নির্মাণ প্রশংসিত হয়েছে |
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্ষণমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তিনি ২০০৭ সালের ১০ অক্টোবর 'বাংলার চোখ সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলেন |
এ সংগঠনের মাধ্যমে যুবকদের বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, সামাজিক-সাংস্কৃতিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের আগ্রহ সৃষ্টিসহ খেলাধুলায় তাদের মনোনিবেশ করাতে স্বর্ণপদক প্রদানসহ নানা ধরনের প্রতিযোগিতারও আয়োজন করেছেন তিনি |
এ ছাড়া বাংলার চোখ সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের উদ্যোগে প্রতি বছর তিনি শীতবস্ত্র বিতরণ, বন্যাকবলিতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও শিক্ষা উপকরণ বিতরণ করছেন |
করোনাকালে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী ও লিফলেট বিতরণ করেছেন বাংলার চোখ সংগঠনের মাধ্যমে |
করোনায় বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিতে গিয়ে তিনি স্ত্রীসহ নিজে করোনায় আক্রান্তও হয়েছিলেন |
স্কুলজীবন থেকে সংগ্রামী ছিলেন তানবীর হোসেন আশরাফী |
সমাজে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রথম কাতারে অবস্থান ছিল তার |
নির্যাতিত, শোষিত মানুষের পাশে বন্ধুর মতো থেকেছেন তিনি |
সত্যের পক্ষে অবস্থান নেওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ২৩ দিন জেলও খেটেছেন |
রংপুর সিটি করপোরেশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শিক্ষা বোর্ড গঠনে আন্দোলন করেছিলেন তিনি |
আন্দোলনের অগ্রভাগে থাকা তানবীর পুলিশের নির্যাতনের শিকারও হয়েছিলেন |
সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখার জন্য বিভিন্ন সংগঠনের উদ্যোগে তিনি আন্তর্জাতিক যুব সম্মেলনগুলোতে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন |
আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তিনি ভারত, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, রাশিয়া, চীন, ভিয়েতনাম ভ্রমণ করেছেন |
সফল তরুণ উদ্যোক্তা তানবীর হোসেন আশরাফী বলেন, রংপুরের প্রেক্ষাপটে আমরা ট্রেড ব্যবসার ওপর নির্ভরশীল |
সরকারি পৃষ্ঠপোষকতাসহ গ্যাসের অভাবে এখানে কলকারখানা গড়ে ওঠেনি |
ফলে প্রতিবছর শিক্ষিত বেকাররা কাজের আশায় ঢাকায় ছুটছেন |
কেউ কাজ পাচ্ছেন, কেউবা হতাশ হয়ে আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছেন |
আমি বিশ্বাস করি ব্যর্থতা মানেই পরাজয় নয় |
দৃঢ় মনোবল নিয়ে দুঃসময়ের মোকাবিলা করতে পারলেই সাফল্যের দুয়ার খোলে |
তিনি বলেন, রংপুর বিভাগে তরুণ উদ্যোক্তাদের জন্য অনেক সম্ভাবনা রয়েছে |
ব্যবসায়িক পরিবেশ অনুকূলে থাকার পাশাপাশি কাঁচামালের সহজলভ্যতাও রয়েছে |
তাই এ বিভাগের অর্থনৈতিক সংকট কাটাতে গ্যাস সরবরাহসহ শিল্প, কলকারখানা গড়ে তুলতে সরকারের সহযোগিতা প্রয়োজন |
সরকার সহযোগিতা করলে আমরা উৎপাদনশীল ব্যবসায় যেতে পারব |
তাহলে উত্তরাঞ্চলের অর্থনৈতিক চাকা শক্তিশালী হবে |
এ ছাড়া উত্তরাঞ্চলে উদ্যোক্তাদের জন্য সরকারকে বিশেষ সুবিধা প্রদান করতে হবে |
সবার মুখে হাসি ফোটানোর জন্য বিশেষ করে রংপুর বিভাগের মানুষের উন্নয়নের জন্য আমৃত্যু কাজ করে যেতে চাই |
লেখক: রংপুর প্রতিনিধি |
বিষয় : তানবীরের হার না মানার গল্প |
শেয়ার করুন |
| |
মন্তব্য করুন |
১৬ বছরে সমকাল |
রঙছবিতে সোনালি সূর্য |
হিন্দু-মুসলমান সম্পর্কে পাপের ছিদ্র ও শনির প্রবেশ |
স্বর্গ-ছেঁড়া |
রঙছবিতে সোনালি সূর্য |
হিন্দু-মুসলমান সম্পর্কে পাপের ছিদ্র ও শনির প্রবেশ |
স্বর্গ-ছেঁড়া |
© সমকাল ২০০৫ - ২০২১ |
ভারপ্রাপ্ত সম্পাদক : মুস্তাফিজ শফি |
প্রকাশক : আবুল কালাম আজাদ |
বিজ্ঞাপন মূল্য তালিকা | | |
আন্তর্জাতিক |
সাহিত্য ও সংস্কৃতি |
সাক্ষাৎকার |
© সমকাল ২০০৫ - ২০২১ |
ভারপ্রাপ্ত সম্পাদক : মুস্তাফিজ শফি |
প্রকাশক : আবুল কালাম আজাদ |
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ |
ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ |
বিজ্ঞাপন : +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ | ই-মেইল: @. |
ইউনিকোড কনভার্টার | বিজ্ঞাপন মূল্য তালিকা | | | |
'); // 3 = $(".3").(); // $(". .3").(3); // $(".3").(); // } |
'); // 3 = $(".3").(); // $(". .3").(3); // $(".3").(); // } |
বাবর-মালিক-রিজওয়ানকে ছাড়া অনুশীলন শুরু পাকিস্তানের - স্পোর্টস গসিপ বাবর-মালিক-রিজওয়ানকে ছাড়া অনুশীলন শুরু পাকিস্তানের - স্পোর্টস গসিপ |
.@. : : |
@. : : |
@. : : |
@-. : : |
বুধবার, ০১ ডিসেম্বর ২০২১, ১২:২২ পূর্বাহ্ন |
সার্চ করুন |
এক্সক্লুসিভ |
ট্রান্সফার |
বিশ্বকাপ মিশন |
টিভিতে খেলা |
চমক দিয়ে নতুন করে দুই জনকে নিয়ে ২য় টেস্ট ম্যাচের ২০সদস্যের দল ঘোষণা করলো বিসিবি ম্যারাডোনা-মুলারও ছিলেন ব্যালন ডি'অরের রাতে ব্যালন ডি'অর প্রধান একজন মিথ্যাবাদীঃ রোনালদো ছবিতে ছবিতে মেসির ব্যালন ডি'অর জয় টেস্টে ৩০০ উইকেট পেতাম: মাশরাফি নিয়ম ভাঙায় আইপিএল থেকে নিষিদ্ধ হচ্ছেন রাশিদ, রাহুল জেনে নিন ব্যালন ডি অরে কে কত... |
বাবর-মালিক-রিজওয়ানকে ছাড়া অনুশীলন শুরু পাকিস্তানের |
সময় সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ |
বাবর-মালিক-রিজওয়ানকে ছাড়া অনুশীলন শুরু পাকিস্তানের |
বাংলাদেশ সফরে থাকা পাকিস্তান ক্রিকেট দল শুরু করেছে আনুষ্ঠানিক অনুশীলন |
সোমবার (১৫ নভেম্বর) সকালে 'হোম অব ক্রিকেট' মিরপুরে অনুশীলন শুরু করে দলটি |
যদিও দলের সাথে অনুশীলনে নামেননি তারকা ক্রিকেটার মো হা'ম্ম'দ রিজওয়ান |
বাবর-মালিক-রিজওয়ানকে ছাড়া অনুশীলন শুরু পাকিস্তানের |
মিরপুরে অনুশীলনে পাকিস্তানি পেসার হাসান আলী |
পাকিস্তানের ৩০ সদস্যের সফরকারী বহরের ২৭ জন ইতোমধ্যে বাংলাদেশে এসেছেন |
বাকি যারা রয়েছেন তাদের মধ্যে আছেন অধিনায়ক বাবর আজম ও অ'ভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক |
দুইজনই বাংলাদেশে পা রাখবেন ম'ঙ্গলবার (১৬ নভেম্বর) |
স্বভাবতই বাবর ও মালিক ছিলেন না আজকের অনুশীলনে |
তবে অনুশীলনে দেখা যায়নি রিজওয়ানকেও |
এছাড়া স্কোয়াডের বাকি সদস্যরা মিরপুরে অনুশীলন সেশন শুরু করেছেন |
আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ |
তিন ম্যাচ সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২২ নভেম্বর |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.