content stringlengths 0 129k |
|---|
এই বছরই 'ব্রহ্মাস্ত্র' নিয়ে আসছেন অয়ন মুখার্জি |
প্রথমবার বড়পর্দায় রণবীর-আলিয়ার জুটি দেখতে পাবেন দর্শকেরা |
তাদের ছাড়াও এই সিনেমায় দেখা যাবে অমিতাভ বচ্চন, ডিম্পেল কাপাডিয়া, নার্গাজুনা ও মৌনি রায়কে |
সম্ভবত ২০২০ সালের ৬ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি |
২০১৪ সালে ইমতিয়াজ আলী পরিচালিত হাইওয়ে ছবিতে অভিনয় করেছিলেন আলিয়া ভাট |
ছবিটির প্রযোজক ছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা |
ওই ছবির পর নতুন এ ছবিতে নাম লেখানোর মধ্য দিয়ে চতুর্থবারের মতো সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় কাজ করতে যাচ্ছেন আলিয়া |
হাইওয়ে ছবিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রী বিভাগে আলিয়া প্রথমবারের মতো ফিল্মফেয়ার ক্রিটিকস অ্যাওয়ার্ড লাভ করেছিলেন |
ট্রেন চলাচল করতে দরকার হয় লাইন |
ওই লাইন স্পর্শ করেই চাকার সাহায্যে এঁকেবেঁকে এগিয়ে চলে ট্রেন |
কিন্তু প্রচলিত এ ধারণা এবার পাল্টে যাচ্ছে |
কেননা ট্রেন চলতে এখন আর চাকাকে লাইন স্পর্শ করতে হবে না |
চুম্বকের সাহায্যে এটি এগিয়ে চলবে এবং চোখের পলকেই পৌঁছে যাবে গন্তব্যে |
নতুন এ ধারণাটি যিনি নিয়ে এসেছেন তিনি আর কেউ নন, এক বাংলাদেশি বিজ্ঞানী |
বাংলাদেশি এ বিজ্ঞানীর নাম ড. আতাউল করিম |
বিশ্বের সেরা ১০০ জন বিজ্ঞানীর একজন তিনি |
আতাউল করিম আমেরিকার ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ার নরফোকে অবস্থিত ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট (গবেষণা) হিসেবে কর্মরত আছেন |
তার এ সাফল্যে মুগ্ধ পুরো বিশ্ব |
মার্কিন গণমাধ্যমেও বিষয়টি ফলাও করে প্রচারিত হয়েছে |
ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটির গবেষকেরা বিগত ৭ বছর ধরে এ ধরনের একটি ট্রেন তৈরির গবেষণায় ফেডারেল প্রশাসনের বিপুল অর্থ ব্যয় করেন |
কিন্তু তা সাফল্যের আশপাশেও যেতে পারেনি |
অবশেষে ২০০৪ সালে এই গবেষণা প্রকল্পের নেতৃত্ব গ্রহণ করেন ডঃ আতাউল করিম |
এরপর তিনি মাত্র দেড় বছরে ট্রেনটি নির্মাণে সক্ষম হন |
গবেষণাটি পরীক্ষামূলকভাবেও সফল হয়েছে |
এখন শুধু বানিজ্যিক ভিত্তিতে চালু করার কাজটি বাকি |
জার্মানি, চীন ও জাপানে ১৫০ মাইলের বেশি বেগে চলমান ট্রেন আবিষ্কৃত হয়েছে আগেই |
কিন্তু এসব ট্রেনে প্রতি মাইল ট্রাক বা লাইনের জন্য গড়ে খরচ ১১০ মিলিয়ন ডলার |
কিন্তু ড. করিমের আবিষ্কৃত এ ট্রেনে খরচ হবে মাত্র ১২/১৩ মিলিয়ন ডলার |
দেখতেও আকর্ষণীয় এ ট্রেনের বৈশিষ্ট্য হচ্ছে তা স্টার্ট নেয়ার পর আর লাইনকে স্পর্শ করবে না |
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়ে ৩০ বছর আগে যুক্তরাষ্ট্রে আসেন ড. করিম |
এরপর পদার্থ বিজ্ঞানে এম.এস, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এম.এস এবং ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পি.এইচ.ডি ডিগ্রি লাভ করেন আলাবামা ইউনিভার্সিটি থেকে যথাক্রমে ১৯৭৮, ১৯৭৯ এবং ১৯৮১ সালে |
প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেয়ার পর পেশাগত জীবন শুরু করেন ড. করিম |
মেধা ও যোগ্যতার মাধ্যমে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র তথা বিশ্বের মেধাসম্পন্ন ৫০০০ গবেষক-ছাত্রের নেতৃত্ব দিচ্ছেন অন্তত ৬০০ ফ্যাকাল্টিতে |
ড. করিমের নেতৃত্বে পরিচালিত হচ্ছে ৬টি কলেজ, কমপক্ষে ২০টি গবেষণাকেন্দ্র, ৬ শত শিক্ষক এবং ৫ হাজারের উপরে গ্রাজুয়েট ও আন্ডার-গ্রাজুয়েট ছাত্র-ছাত্রী |
নকীব সাহিত্য পদক পেলেন মুহাম্মদ যাইনুল আবিদীন | | নকীব সাহিত্যপদক পেলেন মুহাম্মদ যাইনুল আবিদীন |
সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ০৯:৩৪ অপরাহ্ন |
অপেন লেটার |
সোশ্যাল মিডিয়া |
টিভি স্ক্রিন |
স্ক্যান্ডাল |
ডেইলি ইসলাম |
লাইফ স্টাইল |
গভর্নমেন্ট |
স্টক মার্কেট |
ক্লাসিফাইডস |
দা ওয়ার্ল্ড |
আমাদের পরিবার |
ন্যাশনাল, লিড নিউজ, স্পেশাল |
নকীব সাহিত্যপদক পেলেন মুহাম্মদ যাইনুল আবিদীন |
নকীব সাহিত্যপদক পেলেন মুহাম্মদ যাইনুল আবিদীন |
আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১ |
নকীব সাহিত্য পদক পেলেন মুহাম্মদ যাইনুল আবিদীন |
শীলনবাংলা ডটকম :: শিশু সাহিত্যে অবদান রাখায় জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব-এর পদক পেলেন স্বপ্নচারী কথাসাহিত্যিক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মরহুম মহিউদ্দিন আকবর রহ. মরণোত্তর ও শিশুসাহিত্যিক এনায়েত রসুল |
শুক্রবার (১৯ নভেম্বর ২০২১) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা কচিকাঁচার আসর মিলনায়তনে এ পদক প্রদান করা হয় |
পদক প্রদান অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী প্রধান অতিথির বক্তৃতায় বলেন, মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে আরবি চর্চা নেই |
বাড়াতে হবে |
মাদরাসায় সাহিত্যচর্চার দ্বার উন্মুক্ত নয় সমালোচনা করে তিনি বলেন, দাওরায়ে হাদিস শেষ হয়ে যায় অথচ বাংলায় ঠিক মতো লিখতে পারে না |
আমি মনে করি, শিক্ষার্থীদের গড়ে তোলার কাজটি এখনও ঠিক মতো হচ্ছে না |
সবাইকে সযতœ হওয়া উচিত |
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী |
বিশেষ অতিথির আলোচনায় মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী বলেন, সাহিত্যের ধর্ম নেই |
সাহিত্যের বিষয় হতে পারে ইসলাম বা অন্য কিছু |
হাসসান বিন সাবেত নবীজীর পক্ষে সাহিত্য রচনা করেছিলেন |
আমাদের তরুণদেরও সে ধারায় এগিয়ে যেতে হবে |
সাহিত্য দিয়েই অপসংস্কৃতির মোকাবেলা আমাদের করতে হবে |
দৈনিক নয়াদিগন্তের সিনিয়র সহ সম্পাদক মাওলানা লিয়াকত আলী |
দৈনিক নয়াদিগন্তের সিনিয়র সহ সম্পাদক মাওলানা লিয়াকত আলী বলেন, মাদরাসা থেকে উঠে আসা লেখক তারুণ্যকে তুলনা করা হলে তা খুবই নগন্য |
সংবাদপত্রের মেইনস্ট্রিমে কাজ করার মানুষ এখনো তৈরি হয়নি |
হ্যাঁ, ফিচারে কাজ করা আর সাংবাদিকতা এক জিনিস নয় |
নকীবের সাহিত্যে পদক দেয়ার বিষয়টিকে অভিনন্দন জানান বর্ষীয়ান এই লেখক |
পদক গ্রহণ করেন কবি মহিউদ্দিন আকবর রহ.-এর পক্ষে কবির একমাত্র তনয় তওফিক আকবর |
পদক বিতরণের পর পুরস্কারপ্রাপ্তদের অনভূতির আলোচনায় কবি মহিউদ্দিন আকবর রহ.- তনয় তওফিক আকবর বলেন, আমার বাবা সবসময় নিজেকে আড়ালে রেখে কাজ করতেন |
অন্যের জন্য খাটতে পারাকে গৌরববোধ করতেন |
লেখক গবেষক ও ইসলামী চিন্তাবিদ শরীফ মুহাম্মদ বলেন, নকীব পত্রিকার সবাইকে মোবারকবাদ জানাই |
মহিউদ্দিন আকবর ভাইকে স্মরণ এটা ভালো দিক |
সময়ের শক্তিমান লেখকদের পদক দেয়ার উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় |
তবে এ দায়িত্ব ছিল বড়দের |
শিশু পত্রিকা কাজটি করেছে |
অভিভাবকত্বের দায়িত্ব নেয়ায় নকীবকে আন্তরিক অভিনন্দন জানাই |
পত্রিকার বাইরে বাড়তি একটা দায়িত্ব সবাই নেয় না |
পত্রিকার কাজও না এটি |
সাংস্কৃতিক সংগ্রাম, বুদ্ধিবৃত্তিক ও সাহিত্য সংগ্রামকে চতুমুর্খীভাবে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রত্যয় |
এ ঘরানার অন্যান্য পত্রিকার সম্পাদকদের প্রতিও এমন দায়িত্ব গ্রহণের আহ্বান জানান লেখক শরীফ মুহাম্মদ |
শরীফ মুহাম্মদ বলেন, মহিউদ্দিন আকবর ভাইয়ের সঙ্গে আরও বেশী দেখা হওয়ার প্রয়োজন ছিল বলে আমি করি |
যোগ্য মানুষদের সঙ্গে এ আক্ষেপ যেন আমাদের কমে আসে |
মহিউদ্দিন আকবর রহ. স্মরণে পদক প্রদান ও জাতীয় সাহিত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব |
অনুষ্ঠান সঞ্চালনা করেছেন মাসিক নকীব-এর সম্পাদক মুনতাছির আহমদ ও নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ |
জাতীয় পদক কাউকে দিলেই যে তিনি যোগ্য তা নয় বলে মন্তব্য করেছেন জামিআ আজমিয়া দারুল উলূম-এর শিক্ষাসচিব-সিনিয়র মুহাদ্দিস ও নকীবের নিয়মিত লেখক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন |
তিনি বলেন, বাংলাদেশের জাতীয় পুরস্কার পেয়েছেন অথচ নিজের এলাকায় লেখক হিসেবেও চিনে না, এমন নজীর আছে |
পার্শ্ববর্তী ভারতের উদাহরণ টেনে মুহাম্মদ যাইনুল আবিদীন বলেন, মাওলানা ওয়াহিদ উদ্দীন খান ভারতের সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন |
দারুল উলূম দেওবন্দের শিক্ষক আরবিতে কাজ করে ভারত পুরস্কার পেয়েছেন |
এটা গৌরবের |
কিন্তু বাংলাদেশে এমন নজীর নেই |
সঠিক মূল্যায়ন হয় না |
নিরপেক্ষ মূল্যায়ন হলেই দেশের শিল্প-সংস্কৃতি ও সাহিত্য সঠিক ধারায় এগিয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, যোগ্য, দক্ষ ও কাজের মানুষ, সাহিত্য বিনির্মাণে অবদান রেখেছেন এমন অথবা দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে কাজ করা মানুষকে মূল্যায়ন করা উচিত |
কথাসাহিত্যিক এনায়েত রসুলকে পদক তুলে দিচ্ছেন কথাসাহিত্যিক শরিফ মুহাম্মদ ও মাসিক নকীব-এর সম্পাদক মন্ডলীর সভাপতি নুরুল করিম আকরাম |
কথাসাহিত্যিক এনায়েত রসুল বলেন, আমি মূলত ঘাউড়া প্রকৃতির |
নকীবের সাহিত্যপদক পেয়ে আমি উচ্ছ্বসিত, খুশি |
আমি জানতামই না, এখানে আমাকে পদক দেয়া হবে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.