content stringlengths 0 129k |
|---|
আহারে, ওর সাথে আমার বয়সের পার্থক্য তো অনেক! আমার যখন ছেলেবেলা, ওর তো তখন জন্মই হয় নি |
আর ওর যখন জন্ম হয়েছে আমি তো তখন মোটামুটি ইয়াংম্যান |
হয়তো ঐ সময়েই ডালিয়ার সাথে আমার প্রথম প্রেমটা হয়েছিলো! |
আমি: নওরিন |
নওরিন: জ্বী? |
আমি: তোমার বয়স কত? |
নওরিন আমার দিকে তাকিয়ে লাজুক ও মিষ্টি করে হাসলো! বুঝলাম, ও নিজের বয়স বলতে চাচ্ছে না |
যাহোক আমি তো ওর বয়স এ্যাপ্রোক্সিমেটলি জানিই |
কিন্তু লাজুক হাসলে যে ওকে এত বেশী সুন্দর লাগে তা আগে তো কখনো খেয়াল করিনি! |
ও আমাকে একটা দালান দেখালো |
আমি বললাম, "ও আচ্ছা ভালো |
" তারপর সামনে হাটতে শুরু করলাম |
আমি আসলে বুঝিনি, ও কি দেখাতে চাইছে |
তবে ঐ দালানটা আমার চেনা |
ওখানে একবার ব্যবসার কাজে গিয়েছিলাম |
হাটতে হাটতে গল্প করতে করতে আমরা অনেক দূর গেলাম |
এর আগে ওর সাথে হেটে এতটা পথ আমি আর কখনোই আসিনি |
আমার খুব ভালো লাগছিলো, এই বয়সেও এমন রোমাঞ্চ অনুভব করা যায় আমি বুঝিনি |
গতকাল ঈদের দিনটা আমার নিরানন্দ কেটেছে |
আমার মনে হলো, আজই আমার ঈদ উৎসব পালিত হচ্ছে! |
ঐদিকে কোথাও কোন ক্যাফে খোলা পেলাম না |
বললাম নওরিন তাহলে চলো, লেকের ঐপারে যাই |
নওরিন বললো, "চলেন |
" এবার আমরা মেইন রোড ছেড়ে, লেকের রোডে ঢুকলাম |
এখানকার প্রসস্ততায় খোলা আকাশ দেখা যায় |
লক্ষ্য করলাম আকাশ কিছুটা মেঘলা হয়ে এসেছে! লেকের পাশ দিয়ে হেটে হেটে যেতে লাগলাম |
ইদানিং এখানে কিছু বেঞ্চি দিয়েছে সিটি কর্পোরেশন |
সেই বেঞ্চিতে পরম আবেশ বসে থাকে কপোত-কপোতী |
ভাবলাম, ওকে নিয়ে বসবো নাকি কোন একটা বেঞ্চিতে? পরমুহূর্তেই মনে হলো |
এটা একটা ছেলেমানুষী হয়ে যাবে |
তার চাইতে দেখি কোন একটা ক্যাঁফে খোলা পাওয়া যায় কিনা |
এত বড় ঢাকায় আমাদের দুজনার বসার জন্য কি একটি জায়গাও পাওয়া যাবে না? |
রচনাতারিখ: ২রা জুলাই, ২০২০ সাল |
সময়: রাত ০৮টা ১১ মিনিট |
মেঘের যেমন রঙ রয়েছে, বদলে যাওয়া রঙ, |
মনের তেমনি ঢং রয়েছে, উথাল পাথাল ঢং! |
কখনো তায় শীতের কাঁপন, কখনো বা বাসন্তী ফুল, |
মুক্ত কেশের কেতন ওড়ে, মন মহলা হয় যে আকুল! |
মন্তব্য করুন.. |
ডঃ রমিত আজাদ |
পোস্ট ন্যাভিগেশন |
নওরিন এসেছে - পর্ব ৩ |
কার নয়নের চাউনি |
মন্তব্য করুন জবাব বাতিল |
আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না |
* চিহ্নিত বিষয়গুলো আবশ্যক |
পরবর্তিতে ব্যবহারের জন্য আপনার নাম, ইমেইল ঠিকানা এবং ওয়েব ঠিকানা এই ব্রাউজারে সংরক্ষণ করুন |
. . |
বাংলায় অনুসন্ধান |
সাম্প্রতিক প্রকাশনাসমূহ |
ফুলের সাথেই প্রেম এসেছে |
রুবাই ৫১৬-৫২০ ( 516-520) |
মেট্রোরেলে প্রেম (পর্ব ১১) |
মেট্রোরেলে প্রেম (পর্ব ১০) |
মেট্রোরেলে প্রেম (পর্ব ৯) |
বিভাগসমূহ একটি বিভাগ পছন্দ করুন অনলাইন প্রকাশনা ১৯৫২) আইন কানুন আত্ম উন্নয়ন আনিসুল হক ইতিহাস ইপুস্তকসমূহ() ইসলামধর্মীয় উপন্যাস কবিতা কল্পবিজ্ঞান কাজী নজরুল ইসলাম কিশোর/কিশোরী কৌতুক খাদ্য ও স্বাস্থ্য খেলাধুলা খ্রীষ্টধর্মীয় গবেষণামূলক প্রকাশনা গল্প চিকিত্সাশাস্ত্র এবং বিজ্ঞান জীবনী ও স্মৃতিকথা দুঃসাহসিক ধর্ম ও আধ্যাত্... |
আজকের তারিখ |
আজ সোমবার, ২৯শে নভেম্বর, ২০২১ ইং |
১৫ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ (হেমন্তকাল) |
২৩শে রবিউস-সানি, ১৪৪৩ হিজরী |
এখন সময়, রাত ৮:২৬ |
শর্তাবলী ও স্বত্তাধিকার |
©২০২১ ইজি পাবলিকেশনস . . & |
সকালে আশা বিকেলে হতাশা, তবুও লীড বাংলাদেশের তৃতীয়ধাপে স্বতঃস্ফূর্ত ভোট নওয়াপাড়া ও আরবপুরে নৌকা চান ২৬ নেতা মাদক মামলায় দুই আসামির সাজা দুদকের মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা কারাগারে |
সিরিয়ার দক্ষিণাঞ্চলে বেসামরিক অবস্থানে হামলা চালিয়েছে দখলদার রাষ্ট্র ইসরাইল |
বুধবার মধ্যরাতে একটি খালি বাড়ি লক্ষ্য করে দুইটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইহুদিবাদী দেশটি |
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে আল জাজিরা জানিয়েছে, দখলকৃত গোলান উপত্যকা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরাইলি বাহিনী |
তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি |
খবরে বলা হয়, মধ্যরাতের কিছু পর আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় |
সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে |
এ হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি |
সিরিয়ায় ২০১১ সাল থেকে গৃহযুদ্ধ শুরুর পর থেকেই দেশটিতে এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল |
ফুলবাড়িয়া রেলওয়ে এলাকায় পুনর্বাসন ও পূর্ব নোটিশ ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করেছেন স্থানীয় বস্তিবাসী |
এসময় তারা 'অবৈধ উচ্ছেদ মানি না, মানবো না' স্লোগান দিতে থাকে |
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে 'রেলওয়ে কলোনির সর্বস্তরের বস্তিবাসী'র ব্যানারে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন |
মহসিন মন্টু নামে এক বস্তিবাসী জাগো নিউজকে জানান, দুই বছর আগে মেয়র আমাদের বলেছেন পুনর্বাসনের ব্যবস্থা করে দিবেন |
কিন্তু তিনি ব্যবস্থা করেননি |
আজকে রেলের লোকেরা হঠাৎ করেই আমাদেরকে এসে বলেন- ২৪ অক্টোবরের মধ্যে এখান থেকে চলে যেতে হবে |
আমরা এখানে ৪০ বছর ধরে থাকি |
আমরা এখন কোথায় যাবো? |
তাহমিনা আক্তার নামে আরেকজন জানান, আমাদের মা-বাবার জন্ম এখানে, আমাদের জন্ম এখানে |
আমার বাচ্চা ক্লাস টেনে পড়ে |
আমাদের তো সময় দিতে হবে |
আমি বলছি অন্তত তিন মাস সময় দিক, আমার মেয়ের পরীক্ষা শেষ হলে আমি চলে যাবো |
কিন্তু তারা কোনো সময় দিবে না |
আমাদের বলেন ২৪ তারিখের মধ্যে ছেড়ে দিতে হবে |
আমরা এখন কোথায় যাবো? |
আক্ষেপ করে তাহমিনা বলেন, রোহিঙ্গারা বাংলাদেশে জায়গা পায়, আর আমরা এ দেশের নাগরিক, আমাদের এনআইডি (জাতীয় পরিচয়পত্র) আছে- আমরা এদেশে জায়গা পাবো না! |
আগে থেকে কোনো নোটিশ দিয়েছে কিনা জানতে চাইলে তারা বলেন, আমাদের কিছু জানানো হয়নি |
আমাদের ভোটার আইডি কার্ড নিয়েছে, নাম লিখেছে- এর একটু পর মাইকে ঘোষণা দিয়েছে ২৪ তারিখের মধ্যে চলে যেতে হবে |
বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন কর্মসূচিতে রেলওয়ে কলোনি বস্তির শতাধিক নারী, পুরুষ অংশ নেন |
এএএম/কেএসআর/জিকেএস |
প্রেসক্লাব |
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন |
আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময় |
আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে |
আজই পাঠিয়ে দিন - [ ] |
নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক |
আগামী সপ্তাহেই নতুন নাম ঘোষণা করা হতে পারে বলে ফেসবুকের একটি সূত্রের বরাতে জানিয়েছে দ্য ভার্জ |
তবে এর আগে অনেকেই ফেসবুকের নতুন নতুন নাম দিচ্ছেন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.