content stringlengths 0 129k |
|---|
মোহাম্মদ হাছিবুল হাসান (আতিক) ঃ এদিনে 'ম্যারি এন' নামক ভয়াবহ ঘূর্ণিঝড় লণ্ডভণ্ড করে দেয় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয়... |
আন্তর্জাতিক বাংলাদেশ |
ডিসেম্বর 2021 |
6 7 8 9 10 11 12 |
13 14 15 16 17 18 19 |
20 21 22 23 24 25 26 |
27 28 29 30 31 |
বিভাগসমূহ একটি বিভাগ পছন্দ করুন আনোয়ারা আন্তর্জাতিক কর্ণফুলী কর্ণফূলী খেলা ছবি জীবনযাপন ফিচার বাংলাদেশ বিনোদন মতামত সাম্প্রতিক খবর |
লক্ষ্মীপুর : বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া বলেন, 'শেখ হাসিনার বিকল্প খালেদা জিয়া নয় |
খালেদা জিয়া এখন জামায়াতের হাতে বন্দি; জামায়াত দ্বারা নিয়ন্ত্রিত |
খালেদা জিয়া আবার ক্ষমতায় আসলে জামায়াতের অস্ত্রধারী সন্ত্রাসীরা- যারা মুক্ত চিন্তার অধিকারী কমিউনিস্ট ও তোয়াহা'র অনুসারীদের খুঁজে বের করে হত্যা করবে |
তোয়াহা রাজনীতিতে ভুল করেননি |
তাঁর অনুসারী হয়ে আমরাও ভুল করিনি |
আমরা শেখ হাসিনার পাশে থেকে কাজ করতে চাই |
আমাদের দল ছোট হতে পারে কিন্তু আমাদের চিন্তা ছোট নয় আদর্শও নয়' |
সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের কমলনগরে দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভাষা সৈনিক প্রয়াত কমরেড মো. তোয়াহা'র ৩০তম স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন |
তিনি আরো বলেন, 'শিক্ষা আজ পণ্যে রুপান্তরিত হয়েছে |
সার্টিফিকেট বেচাকেনা হচ্ছে |
আর চাকরিও পণ্যে পরিণত |
পুলিশে চাকরি নিতে ৫ লাখ টাকা ঘুষ লাগে |
আমরা এমন বাংলাদেশ চাইনি |
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের কল্যাণে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহবান জানান তিনি' |
তোয়াহা'র স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত স্মরণ সভায় লক্ষ্মীপুর জেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক নুরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- কমলনগর উপজেলা ১৪ দলীয় জোটের সভাপতি অ্যাডাভোকেট আনোয়ারুল হক, পলিটব্যুরোর সদস্য কমরেড লুৎফর রহমান, ধীরেন সিংহ, সাইফুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য মহিম উদ্দিন মহিম, ... |
বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জাহিদ বিল্লাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মনিরুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ |
এরআগে দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রয়াত ভাষা সৈনিক কমরেড তোয়াহা'র স্মরণে শোক র্যালি ও সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন দিলীপ বড়ুয়া |
এছাড়াও সকালে তিনি লক্ষ্মীপুর সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সাথে সাক্ষাত করেন |
কমলনগর, খবর, টপ সেকশন-১, রাজনীতি, লক্ষ্মীপুর |
পূর্ববর্তীরায়পুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি ও নবজাতকের মৃত্যু |
পরবর্তীলক্ষ্মীপুরে কৃষকের গোলায় উঠছে ২লাখ মে.টন ধান |
: |
সর্বশেষ সংবাদ |
কমলনগরে পুকুরে জাটকা ! |
নভেম্বর ২৪, ২০২১ নভেম্বর ২৪, ২০২১ |
বাংলাদেশের অপর নাম খালেদা জিয়া : এ্যানি |
নভেম্বর ২৪, ২০২১ |
চর কাদিরা ইউনিয়নে বাবা চেয়ারম্যান, ছেলে মেম্বার |
নভেম্বর ১২, ২০২১ |
কমলনগরের সাবেক ইউপি চেয়ারম্যান রতন কারাগারে |
নভেম্বর ৯, ২০২১ |
কমলনগরের মেঘনায় নৌকা ডুবি, ৩দিন পর বাবার লাশ উদ্ধার |
নভেম্বর ৯, ২০২১ |
ফেইসবুক ফ্যান পেইজ |
ফেইসবুক ফ্যান পেইজ |
সম্পাদক ও প্রকাশক : মুহাঃ আবুল কালাম আজাদ |
নির্বাহী সম্পাদক : সাজ্জাদুর রহমান | বার্তা সম্পাদক : কাজল কায়েস |
বার্তা ও বাণিজ্যিক বিভাগ, রতন প্লাজা-৩য় তলা, চকবাজার, লক্ষ্মীপুর |
মোবাইল : +৮৮০ ১৭১ ১২৬ ০৫৪৬, +৮৮০ ১৭১ ৬৫৪ ৫৯৫৯ |
সঙ্গী বিষণ্ণতায় ভুগলে সম্পর্কে টানাপোড়ন হতে পারে - তবে এর থেকে পরিত্রানও সম্ভব |
এই প্রবন্ধে আমরা বিষণ্ণ সঙ্গীর সঙ্গে জীবন স্বাভাবিক করার ৫টি উপায় নিয়ে আলোচনা করব |
যখন একজন ব্যাক্তি গুরুতর বিষণ্ণতায় ভোগেন, তার কাছের মানুষগুলো সবচাইতে বেশি আক্রান্ত হয় এবং তাদের প্রতিদিন এগুলো নিয়ে কষ্ট সহ্য করতে হয় |
তবে বিষণ্ণতায় ভোগা মানুষটির সঙ্গীটি সবচেয়ে বেশি আক্রান্ত হন |
আসলেই বিষণ্ণতা সম্পর্কের টানাপোড়ন সৃষ্টি করতে পারে, এজন্যে সঙ্গীটির কিছু কৌশল আয়ত্ত করা প্রয়োজন যেন তিনি এই দুরাবস্থার মোকাবেলা করতে পারেন এবং সম্পর্ককে টিকিয়ে রাখতে পারেন |
মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের থেকে বিষণ্ণ সঙ্গীর সঙ্গে জীবন স্বাভাবিক করার ৫টি উপায় দেয়া হলঃ |
নিজেকে বোঝান যে আপনার সঙ্গীটি আপনার দলেই আছেন |
যখন একজন ব্যাক্তি গুরুতর বিষণ্ণতায় ভোগেন, তার কাছের মানুষগুলো সবচাইতে বেশি আক্রান্ত হয় এবং তাদের প্রতিদিন এগুলো নিয়ে কষ্ট সহ্য করতে হয় |
এটি স্বাভাবিক, কেননা আমরা আমাদের কাছের মানুষগুলোর কাছে সবচাইতে সত্য এবং অকপট থাকতে পারি |
বন্ধু বান্ধব এবং সমাজের অন্যান্যদের সামনে আমরা এক ধরনের মুখোশ পড়ে থাকি এবং মন ভাল থাকার অভিনয় করি |
যদিওবা এই আচরন স্বাভাবিক, তবুও একজন বিষণ্ণ মানুষের সঙ্গে জীবনাতিপাত করলে মনে হতে পারে সে তার সবচেয়ে খারাপ আচরনগুলো আপনার জন্যে রেখে দেন |
এটি অবশ্য অনেকাংশে সত্যি |
তারা আসলে সত্যিকারে যেমনটি অনুভব করছেন, তা আপনার সামনে তারা প্রকাশ করেন |
তবে আপনার জন্যে ব্যাপারটা অতটা সুখকর নাও হতে পারে |
যদি আপনি মনে করেন যে তাদের অসুস্থতাটা অন্যায়ভাবে আপনার ওপর চাপানো হচ্ছে, তবে মনে রাখবেন, আপনি এবং আপনার সঙ্গীটি একই দলে আছেন |
তিনি কখনই আপনাকে দুঃখ দিতে বা দূরে ঠেলে দিতে চান না |
বরং তিনি আশা করেন যে আপনি তাকে গ্রহন করে নিবেন - তিনি যেমনই থাকুক না কেন |
এমনও হতে পারে যে আরোগ্য লাভের জন্যে তারা আপনার সাহায্যও চাইছেন - যা হল আমাদের পরবর্তী বিষয় |
আপনার সঙ্গীকে ভাল হয়ে উঠতে সাহায্য করুন |
এই প্রসঙ্গের ভেতরে ঢোকার আগে আমাদের বুঝতে হবে যে একজন বিষন্ন সঙ্গীকে সাহায্য করে এবং তাদের সামর্থ করার মধ্যে সূক্ষ্ম বিভেদ আছে |
আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার কারনে, তিনি যেন একই পথে চলতে থাকার বাহানা না পান বা চিকিৎসা না নিয়ে তার বিষন্নতা জিইয়ে রাখার কোনও ছুতা না মিলে |
এভাবেই কো-ডিপেন্ডেন্সি তৈরি হয় এবং অনেকদিন ধরে বিষণ্ণতা জিইয়ে থাকার একটি কারনও এই কো-ডিপেন্ডেন্সি |
তবে আপনার সঙ্গীকে মানসিক সুস্বাস্থ্যের জন্যে সাহায্য করা এবং তাকে সামর্থ করা একই ব্যাপার নয় |
আদতে, তা অনেকটাই উল্টো |
তাদের বিভিন্ন কাজে অংশগ্রহন করতে উৎসাহিত করা এবং তাদের দুর্বল মুহূর্তে পাশে থাকার মাধ্যমে আপনি তাদের আরোগ্য লাভের যাত্রায় সহায়ক ভুমিকা রাখতে পারেন |
অনেক ক্ষেত্রে তাকে সময়মত ওষুধ খেতে মনে করিয়ে দেয়া বা পরামর্শকের কাছে সময়মত যাওয়ার কথা বলাতেই তার সাহায্য করা হতে পারে |
সব কথা গায়ে মাখবেন না |
যখন আপনার সঙ্গীটি উত্তেজিত হয়ে কিছু বলছেন, আপনার মনে রাখতে হবে তার কোনও কথাই গায়ে মাখা যাবে না |
যদিওবা মনে হতে পারে সে আপনাকে চরম ঘৃনা করে, এটি আসলে সত্য নয় |
বিষণ্ণতার একটি বড় উপসর্গ হল, বাস্তব সম্পর্কে ভ্রান্ত ধারনা |
জীবনকে এক দুর্বিসহ দাসত্ব মনে হতে পারে আর সবকিছুই বাস্তবের চেয়েও বেশী খারাপ মনে হতে পারে |
আপনার সঙ্গীকে এই মনোভাব অসাড় করে ফেলতে পারে |
আপনার সঙ্গে বাইরে বেড়াতে যাবার, সুন্দর সময় কাটাবার এমনকি কথা বলার শক্তি বা ইচ্ছা তার চলে যেতে পারে |
এটি আপনার বা আপনাদের সম্পর্কের কারনে হচ্ছে না বরং তারা যেই অসুস্থতায় ভুগছেন তার কারনে হচ্ছে |
মনে রাখবেন, বিষণ্ণতায় ভোগা এবং সম্পর্কে অসুখী হওয়া দুটি ভিন্ন ব্যাপার - যদিওবা সর্বদা এটি মনে নাও হতে পারে |
তাদের সময় দিন, খারাপ মুহুর্তগুলো থেকে বেরিয়ে আসতে |
কোনও কোনও দিন অন্য দিনের তুলনায় খারাপ হতে পারে, সবচেয়ে খারাপ দিনগুলি একেবারেই অসহ্য মনে হতে পারে |
এরকম সময়ে আপনার প্রয়োজন তাকে কিছু সময় দেয়া, যেন খারাপ মুহুর্তগুলো তিনি কাটিয়ে উঠতে পারেন |
এটা বোঝার চেষ্টা করুন যে তারা ঘুম থেকে উঠেই হতাশ অনুভব করতে থাকেন এবং এই মনোভাবের জন্যে আবার নিজেকে দুষতে থাকেন |
এসব দিনগুলোতে বিছানা থেকে ওঠাই চরম কষ্টের হতে পারে |
খারাপ দিনগুলোতে আপনার সঙ্গী হয়ত সারাদিন বিছানায় শুয়ে বা সোফায় বসে টিভি দেখেই কাটাতে পারেন |
যদিও আপনি যানেন এটি তাদের জন্যে ভাল না - তবুও বুঝতে চেষ্টা করুন, হয়ত এর চেয়ে বেশি তার পক্ষে আর করা সম্ভব নয় |
এমতাবস্থায় আপনার তাকে সময় দেয়া প্রয়োজন, যেন তিনি এই অবস্থা কাটিয়ে উঠতে পারেন |
তার কাজের তিরস্কার না করে সে যেমন, তেমনিভাবে তাকে ভালবাসা আর গ্রহন করে নেয়াই এসময়ে তাকে সাহায্য করার সবচেয়ে ভাল উপায় |
আপনার এই কাজগুলো করা এবং না করার কারনে আপনার সঙ্গী সুস্থ হতে পারেন অথবা আরও খারাপ অবস্থায় চলে যাওয়ার কারন হতে পারে |
নিজের কাজের সীমা নির্ধারন করুন |
এটা ঠিক যে, আপনি আপনার সঙ্গীর আরোগ্যের জন্যে যে কোনও কিছু করতে প্রস্তুত |
তবে সমস্যা হচ্ছে, আপনি যদি বেশি সময় এবং পরিশ্রম তার আরোগ্যের পেছনে ব্যয় করেন, তবে এক সময়ে আপনার এটি দুর্বিসহ লাগতে পারে |
আরও বেশি সময় চালিয়ে গেলে আপনার এটি তীব্র বিরক্তিকরও লাগতে পারে |
আপনার অবস্থান এবং ব্যাক্তিগত বাধ্যবাধতার উপর আপনার সীমা নির্ভর করবে |
যেমন - আপনি তাকে প্রতিদিনের ওষুধ খেতে মনে করিয়ে দিতে পারেন কিন্তু তারা আসলে খাচ্ছে কিনা তা আপনি তদারক করবেন না, সেটা হবে আপনার সীমা |
কেননা, সময়মত ওষুধ খাওয়া তাদের কর্তব্য - আপনার নয় |
তেমনিভাবে, দুই সপ্তাহে কমপক্ষে একবার আপনি অন্য বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যাবেন, যদিওবা আপনার সঙ্গী হয়ত বাড়িতে থাকতেই গো ধরে বসে আছে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.