content
stringlengths
0
129k
নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর বাংলাদেশ ইসলামী ব্যাংক শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়
এউপলক্ষে ব্যাংক কার্যালয়ে এক আলোচনা সভা স্থানীয় ব্যবস্থাপক মো. আলাউদ্দিন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের নির্বাহী ভাইস চেয়ারম্যান একেএম হারুনুর রশিদ
বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী পৌর কাউন্সিলর সেলিনা বেগম, টরকী বন্দর বনিক সমিতির সাধারন সম্পাদক রাজু আহম্মেদ হারুন
বক্তব্য রাখেন টরকী বন্দরের বিশিষ্ট ব্যাবসায়ী রুহুল আমীন সিকদার, শ্যামল বনিক বাবু প্রমুখ
শেষে তিন শতাধিক দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়
জানুয়ারী ৩, ২০১৩
৮
ইমেল এর মাধ্যমে শেয়ার করুন প্রিন্ট
বৃহত্তর বরিশালের গৌরনদী একটি ঐতিহ্যবাহী থানা
মেধাবী ও সৃষ্টিশীল হিসাবে এ অঞ্চলের মানুষের রয়েছে স্বীকৃতি
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, প্রশাসন, ব্যবসা-বানিজ্য সর্বক্ষেত্রে গৌরনদীর মানুষের অবদান অনস্বীকার্য
শুধু দেশে নয় বিদেশেও সমান কৃতিত্বের সাথে গৌরনদীর মানুষ বরাবরের মত বিশেষ অবদান রেখে যাচ্ছে
জীবন জীবিকার প্রয়োজনে দেশে এবং বিশ্বের সর্বত্র এ অঞ্চলের মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে
কিন্তু যে যেখানেই অবস্থান করুকনা কেন নিজ এলাকার প্রতি টান এ অঞ্চলের মানুষের মাঝে বিশেষভাবে পরিলক্ষিত, ফলে এ জনগোষ্ঠীর তথা গৌরনদীর মানুষকে স্থানীয় ও কমিউনিটির খবরা-খবর তাৎক্ষণিকভাবে প্রদান করার লক্ষ্য নিয়ে ২০০৯ সালে গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতির পুত্র ফাহিম মোঃ মুরশীদ অনলাইন পত্রিকা . প্রতিষ্ঠা করেন
২০০৯ সালের জুন থেকে শুরু থেকে পত্রিকাটি নিউজ প্রকাশনা শুরু করে
সংবাদ প্রকাশনা শুরু করার খুব অল্প সময়ের মধ্যে . বরিশালসহ বাংলাদেশের মানুষের কাছে বিশেষভাবে প্রবাসী বাংলাদেশীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে
উল্লেখ্য বাংলাদেশের থানাভিত্তিক এটাই প্রথম কোন অনলাইন পত্রিকা যারা ২৪ ঘন্টা সংবাদ প্রদান করছে
. এর লক্ষ্য ও উদ্দেশ্য :
(১) গৌরনদী তথা বরিশালের স্থানীয় খবর তাৎক্ষনিকভাবে অনলাইনে প্রকাশ করা
এক্ষেত্রে পত্রিকাটির সম্পাদকীয় নীতি হচেছ বেশি বেশি ইতিবাচক সংবাদ প্রকাশ করা, যে সংবাদ মানুষের মাঝে অনুপ্রেরণা যোগায়
(২) দেশে এবং বিদেশে গৌরনদী তথা বরিশালের মানুষে মানুষে, কোথাও কোথাও সংগঠনের সাথে সংগঠনের, ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ব্যাবসা প্রতিষ্ঠানের সেতু বন্ধন তৈরী করা যাতে করে আঞ্চলিক উন্নয়ন সহজ থেকে সহজতর হয়
(৩) সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা এবং সত্যকে উপস্থাপন করাই আমাদের মূল উদ্দেশ্য
সবমিলিয়ে দেশে বিদেশে বৃহত্তর বরিশালেরর মানুষের তাৎক্ষনিক তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা . এর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য
যার মধ্য দিয়ে দেশে বিদেশে গৌরনদী তথা বরিশালের সম্পর্কে নেতিবাচক ধারনার পরিবর্তন হয়ে সবসময় ইতিবাচক ধারনা তৈরী হবে
এতে করে আমাদের গৌরনদী ও বরিশালবাসীর স্বকীয়তা, নিজস্ব সংস্কৃতির ভালোদিকগুলো সবার সামনে সঠিকভাবে উপস্থাপিত হবে
এছাড়া . নিয়মিত এককভাবে অথবা বিভিন্ন পত্রিকা / সংগঠনের সাথে যৌথভাবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ক্ষেত্রে তাদের সচেতনতামূলক, সভা, সেমিনার, গোল টেবিল আলোচনা, কর্মশালা ও বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করবে
. যেহেতু অনলাইন ভিত্তিক পত্রিকা সেহেতু ইন্টারনেটের প্রসার এর সাথে সাথে . অগ্রযাত্রা অনেকটাই নির্ভরশীল
আমাদের প্রবাসী ভাইয়েরা অনেকেই এখন ইন্টারনেট ব্যবহার করলেও স্থানীয়ভাবে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আনুপাতিক হারে অনেক কম
ব্যবস্থাপনা : ফকীর আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন কর্তৃক .'র মূল ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে
. এর কার্যক্রমকে আরো গতিশীল ও টেকসই করার লক্ষ্যে বিভিন্ন সেক্টরের জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন এবং গৌরনদীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে আন্তরিক এমন লোকদের সমন্বয়ে বিভিন্ন বিভাগে একটি সহযোগী পরিষদ গঠনের কার্যক্রম চলছে
এ কার্যক্রমে যেকোন ব্যক্তি আমাদের 'সহযোগী পরিষদ' এ সম্পৃক্ত হতে পারেন
ব্যয় নির্বাহ : . ফকীর আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন এর সৌজন্যে এবং ফাহিম মোঃ মুরশীদ এর কারিগরী সহযোগিতায় পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান
শুরু থেকে এখন পর্যন্ত . প্রতিষ্ঠাতার ব্যক্তিগত অর্থায়নে পত্রিকাটির ব্যয় নির্বাহ চলে আসছে
তবে পত্রিকাটিকে টেকসই করার লক্ষ্যে . একটি সহযোগী পরিবার গঠনের প্রচেষ্টা শুরু হয়েছে
মূলত সহযোগী পরিবারের সদস্যদের অনুদান এবং কিছু বানিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে পত্রিকা/সংবাদ মাধ্যমটির ব্যয় নির্বাহ করার পরিকল্পনা রয়েছে
এক্ষেত্রে আপনার / আপনাদের সহযোগীতা একান্ত কাম্য
জনবল : দেশে এবং বিদেশে . এর বর্তমান কন্ট্রিবিউটর ১০ জন
আমরা যে স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছি, আর্থিকভাবে লাভবান না হলেও মানসিকভাবে আমরা সফল
কেননা, আমাদের সঙ্গে রয়েছে অজস্র পাঠক এবং গৌরনদীবাসী তথা বরিশালবাসীর অফুরন্ত ভালোবাসা
আমরা চাই আমাদের গৌরনদী ও গৌরনদীবাসী বিশ্বের সামনে মাথা উচু করে দাড়াক, আপন শক্তিতে নিজেকে প্রতিষ্ঠিত করুক
:
, .
, , , .
.
✆ সেলস: 01628-000666 | 01713-379956 ✆ সার্ভিসঃ 01629-000666 | 01713-379957 ***আমাদের সকল পণ্যের উপর পাচ্ছেন সুবিধা || সারা বাংলাদেশের সকল জেলা ও থানায় সহজ শর্তে ডিলার নিয়োগ চলছে...
আগে এমন একদিন ছিল যখন বিশ্বকাপের প্রিয় টিম হিসেবে বাংলাদেশের পরেও আরেকটি দলের নাম বলতে হতো
কিন্তু এই এশিয়া কাপের পর দেশের অর্ধেক মানুষও কি বলবে না যে আমি শুধুই 'বাংলাদেশ'কে সমর্থন করি? আমার বিশ্বাস বলবে
কারণ এই মানুষগুলোই তো ... বিস্তারিত পড়ুন →
ইতিবাচক, খেলাধুলা, চিন্তাভাবনা তে পোস্ট করা হয়েছে | ট্যাগ অনার্স বোর্ড অব লর্ডস, এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ, প্রথম ওডিআই হ্যাটট্রিক, বাংলাদেশ, শাহাদাত, শাহাদাতের হ্যাটট্রিক, সাকিব | 22 টি মন্তব্য
বাংলাদেশের জয়াক্রান্ত ফেবু- চিৎকার সমূহ :
পোস্ট করা হয়েছে মার্চ 21, 2012 লিখেছেন অক্ষর
আহ শান্তিই শান্তি
এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের মনে কাঁপন ধরিয়ে দেওয়ার পর টানা দুই ম্যাচে দুই শক্তিশালী ভারত আর শ্রীলঙ্কাকে হারিয়ে আমাদের বাংলাদেশ দল এখন এশিয়া কাপের ফাইনালে আর এই নিয়ে মানব মনে চরম উত্তেজনা :: ফেসবুক, টুইটারের আনাচে ... বিস্তারিত পড়ুন →
খেলাধুলা, পাগলামি, বিবিধ, রম্য, হাবিজাবি তে পোস্ট করা হয়েছে | ট্যাগ এশিয়া কাপ, এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ, ফেবু স্ট্যাটাস, বাংলাদেশ, স্ট্যাটাস সমগ্র | 30 টি মন্তব্য
মনিরুদ্দিন খান: সাধারণত মুসলিম নামে পদবির কোনো গুরুত্ব নেই
তবু বাঙালি মুসলিমদের নামের পদবি নিয়ে বিভ্রাট এক অতি পরিচিত ঘটনা
এ নিয়ে সমস্যাও কম হয় না
বিশেষত পশ্চিমবঙ্গে মুসলিমদের যে একটি বড় অংশকে সরকারিভাবে 'অন্যান্য পিছিয়ে থাকা শ্রেণি'- র তালিকাভুক্ত করা হয়েছে, সেই তালিকাভুক্তি হয়েছে মূলত পদবিকে ভিত্তি করে
কিন্তু মুসলিমদের বেশিরভাগই নামে পদবি ব্যবহার না করায় সেই 'অন্যান্য পিছিয়ে থাকা শ্রেণি'-র জন্য যে সুবিধা তা আদায় করার শংসাপত্র যোগাড় করতে পারেনি
আর পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য আসামে তো এই নাম-পদবির অমিলের ফলে অনেককেই বে-নাগরিক করে ডিটেনশন ক্যাম্পে পাঠাবার ব্যবস্থা হয়েছে
কিন্তু এত কিছুর পরও পদবির ব্যাপারে মুসলিমরা যথেষ্ট পরিমাণে সচেতন নয়
যেহেতু মুসলিমদের মধ্যে ধর্মীয়, সামাজিক, ইহলৌকিক ও পরলৌকিক কোনো ক্ষেত্রেই বংশ বা গোত্র আলাদাভাবে কোনো গুরুত্ব বহন করে না, তাই তাদের নামের সঙ্গে পদবির কোনো গুরুত্ব থাকে না
কেউ লেখেন, কেউ লেখেন না
অথচ মুসলিম নামের এই পদবি নিয়ে অমুসলিম তো বটেই মুসলিমদের নিজেদের মধ্যেও নানা বিভ্রান্তি
নামের শেষের অংশ মানে সেটাই পদবি - এই ধারণা বহু মুসলিমও পোষণ করেন
আসলে মুসলিমদের আরবী/উর্দু নামের অর্থ বেশিরভাগ অমুসলিম এবং মুসলিমরা নিজেরাও বোঝেন না
তাই এই বিভ্রান্তি
আবার পদবি মানেই যে সেটা নামের শেষে থাকবে এই ভ্রান্ত ধারণা থেকেও কিছুটা বিভ্রাট চলে আসে
কিন্তু পদবি নামের প্রথমেও অনেকেই লেখেন
আব্দুল মান্নান সৈয়দ-এর নামের শেষে পদবি, কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহ-র নামের প্রথমে পদবি
অবশ্য নামের প্রথমে পদবি লেখাটা ব্যতিক্রম হিসাবেই ধরা হয়
তবু এমনটা লেখা যেতেই পারে এবং লেখা হয়ও
বিশেষত 'সৈয়দ' পদবিটি সাধারণত নামের প্রথমেই লেখার প্রচলন বেশি
মহম্মদ (সংক্ষেপে মহঃ লেখে অনেকেই) রফিকুল ইসলাম-এর এক ছেলের নাম আব্দুল হক, অন্য ছেলের নাম মূনীরুদ্দীন আহমেদ, মেয়ের নাম জান্নাতুন খাতুন
এইরকম ক্ষেত্রে একজন অমুসলিম প্রায়শ বলে থাকেন, 'কী জানি বাবা! কী সব নাম! এদের নাম-পদবির কোনো ঠিক ঠিকানা নেই! বাপ, ছেলে, মেয়ে- সবার পদবি আলাদা আলাদা! এ আবার হয় নাকি!"
আরও পড়ুন:আফগানিস্তানে একশো দিন পেরিয়ে গেল তালিবান শাসন
আবার একজন শিক্ষিত মুসলিমও তার এই বিষয়ে অজ্ঞানতাকে ঢাকতে বলেন, 'কেন? বাপের নামে ইসলাম আছে মানে ওটাই 'টাইটেল
আমাদের ধর্মে টাইটেলের গুরুত্ব নেই, তাই ইসলাম সাহেবের ছেলে-মেয়েরা তাদের নামে টাইটেল লেখেনি
' কিন্তু বিষয়টি আদৌ তেমন নয়
এক্ষেত্রে বাপ-বেটা-বেটি কারোর নামেই টাইটেল অর্থাৎ পদবি ব্যবহার হয়নি
এই আরবী, উর্দু, ফার্সি বা তুর্কি ভাষা মিশ্রিত নামগুলির অর্থ বুঝলেই সেটা বোঝা যাবে
'রফিক' ( বন্ধু) - 'উল' (র বা এর, ইংরেজি ) - ইসলাম (শান্তি বা শান্তির ধর্ম)
তাহলে 'রফিকুল ইসলাম' - এর অর্থ দাঁড়ায় 'ইসলাম বা শান্তির বন্ধু'
'আবদ ্' (দাস/চাকর) - 'উল' (র/এর) - 'হক' (সত্য)
সুতরাং, 'আব্দুল হক' অর্থে 'সত্যের দাস/ চাকর' বোঝানো হয়
বাঙালি হিন্দুর মধ্যে এমন "সত্যদাস" বা "ভগবানদাস " প্রায়শঃ দেখা যায়
'মূনীর' (দীপ/ প্রদীপ) - 'উদ' ( র/এর) - 'দ্বীন' ( ন্যায়-ধর্ম)- 'আহমেদ/ আহম্মদ' (নবী হজরত মহম্মদের অপর নাম)
সব শব্দগুলিকে সন্ধি ও সমাসবদ্ধ করে এখানে পূর্ণ নাম 'মূনীরুদ্দীন আহমেদ' -এর অর্থ হয় 'হজরত মহম্মদের ধর্মের প্রদীপ/দীপ'
একইভাবে 'জান্নাত' (স্বর্গ) -'উন' (র/এর) - 'খাতুন' (নেত্রী)
অর্থাৎ 'জান্নাতুন খাতুন' মানে 'স্বর্গের নেত্রী'
উল্লেখ্য যে বাংলা র/এর (ইংরেজি ) - এই সম্বন্ধসূচক শব্দটি আরবি রীতিতে পূর্বপদ অনুযায়ী 'উল', 'উদ' 'উন' ইত্যাদি নানা রূপ পরিগ্রহ করে
আরও পড়ুন:ছ শতাব্দী পর এক বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে কাল
(ক্রমশ...)
এই বিভাগের আরও খবর
নিষিদ্ধ সিনেমা দেখায় ১৪ বছরের কিশোরকে ১৪ বছর কারাদণ্ড
আপনজন ডেস্ক: কিম জং এর সরকার উত্তর কোরিয়ায় গুচ্ছ গুচ্ছ নিষেধাজ্ঞা জারি করে রেখেছে
তার মধ্যে মাত্র ৫ মিনিটের... বিস্তারিত
মমতার বায়োপিক আসছে ২২টি ভাষায়
আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি বাংলার জননেত্রী হিসেবে পরিচিত