Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
id
stringlengths
1
4
title
stringlengths
1
362
author
stringclasses
40 values
poem
stringlengths
30
15.4k
label
int64
0
10
label_name
stringclasses
11 values
1556
ফিরে এসো
জীবনানন্দ দাশ
ফিরে এসো সমুদ্রের ধারে, ফিরে এসো প্রান্তরের পথে; যেইখানে ট্রেন এসে থামে আম নিম ঝাউয়ের জগতে ফিরে এসো; একদিন নীল ডিম করেছ বুনন; আজও্তারা শিশিরে নীরব; পাখির ঝর্না হয়ে কবে আমারে করিবে অনুভব।
1
Love
1255
লিরিকগুচ্ছ - ০১
মহাদেব সাহা
আমি নিরিবিলি একলা বকুল তাতে কার ক্ষতি সামান্য ফুল যদি ঝরে যাই! ভালোবেসে তবু এই উপহার ঝরা বকুলের ঝরা সংসার যেন রেখে যাই!
1
Love
1566
সীবন-রতা
জসীম উদ্‌দীন
সেলাই করিছে মেয়ে, জাম-দানী শাড়ী রেখায় হাসিছে সোনার অঙ্গ ছেয়ে। এক পাশ হইতে দেখিতেছি তারে, বাঁকাধনু নাসিকায় ভূরু-তীর দুটি সদা উদ্যত বধিতে কে অজানায়। আঁখি সরোবর স্তব্ধ নিঝুম, মৃদু পলকের ঘায়ে, ঢেউ-হংসীরা বিরাম লভিছে কাজল রেখায় গাঁয়ে। অধরখানিতে যুগল ঠোঁটের রঙিন বাঁধন খুলি, মাঝে মাঝে মৃদু হাসিটে ফুটিছে সুমধুর সুখে দ...
1
Love
227
শাসকের প্রতি
জয় গোস্বামী
আপনি যা বলবেন আমি ঠিক তাই কোরবো তাই খাবো তাই পরবো তাই গায়ে মেখে ব্যাড়াতে যাবো কথাটি না বলে বললে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকবো সারা রাত তাই থাকবো পরদিন যখন বলবেন এবার নেমে এসো তখন কিন্তু লোক লাগবে আমাকে নামাতে একা একা নামতো পারবো না ও টুকু পারি নি বলে অপরাধ নেবেন না যেন
4
Humanity
1565
অচল প্রেমের পদ্য - ১১
হেলাল হাফিজ
যুক্তি যখন আবেগের কাছে অকাতরে পর্যুদস্ত হতে থাকে, কবি কিংবা যে কোনো আধুনিক মানুষের কাছে সেইটা বোধ করি সবচেয়ে বেশি সংকোচ আর সঙ্কটের সময়। হয় তো এখন আমি তেমনি এক নিয়ন্ত্রনহীন নাজুক পরিস্থিতির মুখোমুখি, নইলে এতদিন তোমাকে একটি চিঠিও লিখতে না পারার কষ্ট কি আমারই কম! মনে হয় মরণের পাখা গজিয়েছে।
1
Love
1119
ব্যস্ততা
তসলিমা নাসরিন
তোমাকে বিশ্বাস করেছিলাম, যা কিছু নিজের ছিল দিয়েছিলাম, যা কিছুই অর্জন-উপার্জন ! এখন দেখ না ভিখিরির মতো কেমন বসে থাকি ! কেউ ফিরে তাকায় না। তোমার কেন সময় হবে তাকাবার ! কত রকম কাজ তোমার ! আজকাল তো ব্যস্ততাও বেড়েছে খুব। সেদিন দেখলাম সেই ভালবাসাগুলো কাকে যেন দিতে খুব ব্যস্ত তুমি, যেগুলো তোমাকে আমি দিয়েছিলাম।
1
Love
1127
যদি বাসোই
তসলিমা নাসরিন
তুমি যদি ভালোই বাসো আমাকে, ভালোই যদি বাসো, তবে বলছো না কেন যে ভালো বাসো! কেন সব্বাইকে জানিয়ে দিচ্ছ না যে ভালোবাসো! আমার কানের কাছেই যত তোমার দুঃসাহস! যদি ভালোবাসো, ওই জুঁইফুলটি কেন জানে না যে ভালোবাসো! ফুলটির দিকে এত যে চেয়ে রইলাম, আমাকে একবারও তো বললো না যে ভালোবাসো! এ কীরকম ভালোবাসা গো! কেবল আমার সামনেই নাচো! এরকম তো...
1
Love
630
যাও সঙ্গমে সৎকারে, প্রেমে
মহাদেব সাহা
সঙ্গমে সৎকারে নেমে মানুষের দূরে আরো এক অতিদূরে চলে যেতে হয় আরো এক বিশুদ্ধ জল তুলে নিয়ে আপাদমস্তক সিক্ত করে নিতে হয়। অতৃপ্ত তৃষ্ণা ক্লান্ত, সুখী, শোকমগ্ন কিংবা শিহরনস্নাত মুখ শিশুদের মতন নিরীহ তোমরা মানুষ, এই মায়া তোমাকে সম্ভব। এই প্রেমে, এই তৃষ্ণা, এই সফলতা, এইভাবে একে একে সংজ্ঞাহীন অবগাহনে গমন। কোনো একদিন এই মায়া...
0
Miscellaneous
1781
আমারে যদি জাগালে আজি নাথ
রবীন্দ্রনাথ ঠাকুর
আমারে যদি জাগালে আজি নাথ, ফিরো না তবে ফিরো না, করো করুণ আঁখিপাত। নিবিড় বন-শাখার 'পরে আষাঢ়-মেঘে বৃষ্টি ঝরে, বাদলভরা আলসভরে ঘুমায়ে আছে রাত। ফিরো না তুমি ফিরো না, করো করুণ আঁখিপাত। বিরামহীন বিজুলিঘাতে নিদ্রাহারা প্রাণ বরষা-জলধারার সাথে গাহিতে চাহে গান। হৃদয় মোর চোখের জলে বাহির হল তিমিরতলে, আকাশ খোঁজে ব্যাকুল বলে বাড়ায়ে দু...
2
Metaphor
590
গুরু যা বলেন
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
মস্ত বড় মিরগেলটাকে বঁড়শিতে গাঁথবার জন্যে ফাতনার উপরে চোখ রেখে শ্রীমন্ত সেই সকাল থেকে ঘাটের রানায় বসে আছে। আসলে ওই মাছটাই যে তাকে টোপ গিলিয়ে গেঁথে রেখেছে, শ্রীমন্ত তা জানে না। সকাল ছ’টা অব্দি খুনের আসামি রামদেও কাহারকে পাহারা দেবার জন্যে রাত-দশটায় যে-লোকটা থানা-হাজতের দায়িত্ব বুঝে নিয়েছিল, পাথুরে করিডরে যতই না কে...
0
Miscellaneous
827
কুর্মিটোলা, জেহানাবাদ, ১৯৮৯, সন্ধ্যা
মলয় রায়চৌধুরী
মা শুকনো কচুরিপানার মাঝে, রান্নাঘরে, সায়াপরা অবস্হায়, পুলিশের হাতে ধরা পড়লেন, চুল খোলা ছিল শীত-মিশেল হেমন্তে বাঁ হাতে ভাঙা বয়ামে উড়ন্ত ঘোড়া, আঁচলগিঁটে মেঘ-ভেজা উল্কার হলুদ টুকরো থেকে খড়ের নৌকো ভাসালেন, উদাস, বালকদের হল্লায় কুর্চিকুসুম এবার ওনার কী দশা হবে জানি আবদুল, গফুরের ভাই, খবরটা প্রথম দিল কিন্তু মা হাল ছে...
0
Miscellaneous
1908
কবিতার কসম খেলাম
হেলাল হাফিজ
আমি আর আহত হবো না, কোনো কিছুতেই আমি শুধু আর আহত হবো না। যে নদী জলের ভারে হারাতো প্লাবনে এখন শ্রাবণে সেই জলের নদীর বুকে জলাভাবে হাহাকার দেখে আমি আহত হবো না। সবুজ সবুজ মাঠ চিরে চিরে কৃষকের রাখালের পায়ে গড়া দু’পায়া পথের বুকে আজ সেই সরল সুন্দর সব মানুষের চিতা দেখে আহত হবো না, আর শুধু আহত হবো না। বৃক্ষ হারালে তার সবুজ পি...
2
Metaphor
19
হিন্দু-মুসলমান
জীবনানন্দ দাশ
মহামৈত্রীর বরদ-তীর্থে-পুণ্য ভারতপুরে পূজার ঘন্টা মিশিছে হরষে নমাজের সুরে সুরে! আহ্নিক হেথা শুরু হয়ে যায় আজান বেলার মাঝে, মুয়াজ্জেনের উদাস ধ্বনিটি গগনে গগনে বাজে, জপে ঈদগাতে তসবি ফকির, পূজারী মন্ত্র পড়ে, সন্ধ্যা-উষার বেদবাণী যায় মিশে কোরানের স্বরে; সন্ন্যাসী আর পীর মিলে গেছে হেথা,-মিশে গেছে হেথা মসজিদ , মন্দির! কে বলে হ...
7
Policy
1447
জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই
রবীন্দ্রনাথ ঠাকুর
জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে। মুক্তি চাহিবারে তোমার কাছে যাই চাহিতে গেলে মরি লাজে। জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম, এমন ধন আর নাহি যে তোমা-সম, তবু যা ভাঙাচোরা ঘরেতে আছে পোরা ফেলিয়া দিতে পারি না যে। তোমারে আবরিয়া ধুলাতে ঢাকে হিয়া মরণ আনে রাশি রাশি, আমি যে প্রাণ ভরি তাদের ঘৃণা করি তবুও তাই ভালোবা...
1
Love
1845
তিনি
হুমায়ূন আহমেদ
এক জরাগ্রস্থ বৃদ্ধ ছিলেন নিজ মনে আপন ভুবনে। জরার কারণে তিনি পুরোপুরি বৃক্ষ এক। বাতাসে বৃক্ষের পাতা কাঁপে তাঁর কাঁপে হাতের আঙ্গুল। বৃদ্ধের সহযাত্রী জবুথবু- পা নেই,শুধু পায়ের স্মৃতি পড়ে আছে। সেই স্মৃতি ঢাকা থাকে খয়েরি চাদরে। জরাগ্রস্থ বৃদ্ধ ভাবে চাদরের রঙটা নীল হলে ভাল ছিল। স্মৃতির রং সব সময় নীল।
2
Metaphor
77
উমর ফারুক
কাজী নজরুল ইসলাম
তিমির রাত্রি - 'এশা'র আযান শুনি দূর মসজিদে। প্রিয়-হারা কার কান্নার মতো এ-বুকে আসিয়ে বিঁধে! আমির-উল-মুমেনিন, তোমার স্মৃতি যে আযানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। তকবির শুনি, শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি, বাতায়নে চাই-উঠিয়াছে কি-রে গগনে মরুর শশী? ও-আযান, ও কি পাপিয়ার ডাক, ও কি চকোরীর গান? মুয়াজ্জিনের কন্ঠে ও কি ও তোম...
8
Religious
516
বার্মিংহামের বুড়ো
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
“ফুলেও সুগন্ধ নেই। অন্ততঃ আমার যৌবনবয়সে ছিল যতখানি, আজ তার অর্ধেক পাই না। এখন আকাশ পাংশু, পায়ের তলায় ঘাস অর্ধেক সবুজ, নদী নীল নয়। তা ছাড়া দেখুন, স্ট্রবেরি বিস্বাদ, মাংস রবারের মতো শক্ত। ভীষণ সেয়ানা গোরুগুলি। বালতি ভরে দুধ দেয় বটে, কিন্তু খুব জোলো দুধ। নির্বোধ পশুও দুগ্ধের ঘনতা আজ চুরি করে কী অবলীলায়। এদিকে মদ্য...
0
Miscellaneous
243
চিরদিনের
সুকান্ত ভট্টাচার্য
এখানে বৃষ্টিমুখর লাজুক গাঁয়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা, সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে পথ নেই, তবু এখানে যে পথ হাঁটা। জোড়া দীঘি, তার পাড়েতে তালের সারি দূরে বাঁশঝাড়ে আত্মদানের সাড়া, পচা জল আর মশায় অহংকারী নীরব এখানে অমর কিষাণপাড়া। এ গ্রামের পাশে মজা নদী বারো মাস বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, গোয়ালে পাঠায়...
9
Nature
1627
ওই কালস্রোত
জয় গোস্বামী
ওই কালস্রোত। আমি সিমেন্ট বাঁধানো পাড় থেকে হাত ডোবাই। আমার আঙুল গলে যায়। কব্জি, বাহু গলে যায়। ঘাড়ের উপরে মুণ্ডু নিয়ে আমি হাত-পা-কাটে জগন্নাথ নদী-নালা আঁকা এক ঘুরন্ত বলের পিঠে বসে থাকি। শূন্যে পাক খাই।
2
Metaphor
310
দূর হতে কী শুনিস মৃত্যুর গর্জন, ওরে দীন
রবীন্দ্রনাথ ঠাকুর
দূর হতে কী শুনিস মৃত্যুর গর্জন, ওরে দীন, ওরে উদাসীন-- ওই ক্রন্দনের কলরোল, লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল। বহ্নিবন্যা-তরঙ্গের বেগ, বিষশ্বাস-ঝটিকার মেঘ, ভূতল গগন মূর্ছিত বিহ্বল-করা মরণে মরণে আলিঙ্গন; ওরি মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্রতীরে তরী নিয়ে দিতে হবে পাড়ি, ডাকিছে কাণ্ডারী এসেছে আদেশ-- বন্দরে বন্ধনকাল এবারের মতো...
0
Miscellaneous
391
সুন্দরের পাশে
সুনীল গঙ্গোপাধ্যায়
সে এত সুন্দর, তাই তার পাশে বসি রূপের বিভায় আমি সেরে নিই লঘু আচমন রূপের ভিতর থেকে উঠে আসে বুকভরা ঘুম আমি তার চোখ থেকে তুলে নিই মিহিন ফুলের পাপড়ি। গন্ধ শুঁকি, পুনরায় ঘুম থেকে জাগি উজ্জল দাঁতের আলো রক্তিম ওষ্ঠকে বহু দূরে নিয়ে যায় রূপের সুদূরতম দেশে চলে যাবে এই ভয়ে আমি দ্রুত সিঁড়ি গিয়ে নেমে… সে এত সুন্দর তাই তার পা...
0
Miscellaneous
614
সংসার
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
সংসার ছড়িয়ে গেছে ইস্টিশানে, পথে ও ফুটপাতে, আমরা আসতে-যেতে দেখতে পাই। আকাশে গোধূলি-লগ্নে বর্ণের সানাই বেজে যায়। মাঝে-মাঝে মধ্যরাতে জানালায় মুখ রেখে ভাবি যে, ভাষায় ফোটাতে পারিনি কোনো-কিছু। এবং দেখি যে, কাঁথাখানিতে নিজেকে ঢেকে নিয়ে সংসার চলেছে তার চৌহদ্দি ছাড়িয়ে। মানুষ চলেছে পিছু-পিছু।
0
Miscellaneous
1354
চাবি
শক্তি চট্টোপাধ্যায়
আমার কাছে এখনো পড়ে আছে তোমার প্রিয় হারিয়ে যাওয়া চাবি কেমন করে তোরংগ আজ খোলো? থুতনিপরে তিল তো তোমার আছে এখন? ও মন নতুন দেশে যাবি? চিঠি তোমায় হঠাত্‍ লিখতে হলো । চাবি তোমার পরম যত্নে কাছে রেখেছিলাম, আজই সময় হলো - লিখিও, উহা ফিরত্‍ চাহো কিনা? অবান্তর স্মৃতির ভিতর আছে তোমার মুখ অশ্রু-ঝলোমলো লিখিও, উহা ফিরত্‍ চাহো কি না?
1
Love
297
তুই কোথায় শেফালি
তসলিমা নাসরিন
আমার খুব দেখতে ইচ্ছে করছে তুই কোথায় আমার খুব তোকে স্পর্শ করতে ইচ্ছে করছে তোর সঙ্গে আমার খুব কথা বলতে ইচ্ছে করছে অনেকক্ষণ ধরে কথা, সারাদিন ধরে কথা, সারারাত ধরে কথা আমার জানতে ইচ্ছে করছে অনেক কিছু আমাকে একটু একটু করে, আমার খুব কাছে বসে, চোখে তাকিয়ে চোখে না তাকিয়ে, হেসে, না হেসে, চুলে বিলি কেটে কেটে না কেটে কেটে তুই বল...
0
Miscellaneous
14
বিদ্রোহের গান
সুকান্ত ভট্টাচার্য
বেজে উঠল কি সময়ের ঘড়ি? এসো তবে আজ বিদ্রোহ করি, আমরা সবাই যে যার প্রহরী উঠুক ডাক। উঠুক তুফান মাটিতে পাহাড়ে জ্বলুক আগুন গরিবের হাড়ে কোটি করাঘাত পৌঁছোক দ্বারে ভীরুরা থাক। মানবো না বাধা, মানবো না ক্ষতি, চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি রুখবে কে আর এ অগ্রগতি, সাধ্য কার? রুটি দেবে নাকো? দেবে না অন্ন? এ লড়াইয়ে তুমি নও প্রসন্ন? ...
7
Policy
1612
নিত্য তোমার পায়ের কাছে
রবীন্দ্রনাথ ঠাকুর
নিত্য তোমার পায়ের কাছে তোমার বিশ্ব তোমার আছে কোনোখানে অভাব কিছু নাই। পূর্ণ তুমি, তাই তোমার ধনে মানে তোমার আনন্দ না ঠেকে। তাই তো একে একে যা-কিছু ধন তোমার আছে আমার ক'রে লবে। এমনি করেই হবে এ ঐশ্বর্যে তব তোমার আপন কাছে, প্রভু, নিত্য নব নব। এমনি করেই দিনে দিনে আমার চোখে লও যে কিনে তোমার সূর্যোদয়। এমনি করেই দিনে দিনে আপন প্র...
2
Metaphor
728
একমুঠো জোনাকী
পূর্ণেন্দু পত্রী
একমুঠো জোনাকীর আলো নিয়ে ফাঁকা মাঠে ম্যাজিক দেখাচ্ছে অন্ধকার। একমুঠো জোনাকীর আলো পেয়ে এক একটা যুবক হয়ে যাচ্ছে জলটুঙি পাহাড় যুবতীরা সুবর্ণরেখা। সাপুড়ের ঝাঁপি খুলতেই বেরিয়ে পড়ল একমুঠো জোনাকী পুজো সংখ্যা খুলতেই বেরিয়ে পড়ল একমুঠো জোনাকী। একমুঠো জোনাকীর আলো নিয়ে ফাঁকা মাঠে ম্যাজিক দেখাচ্ছে অন্ধকার। ময়দানের মঞ্চে এ...
0
Miscellaneous
1799
তুমি বলেছিলে
শামসুর রাহমান
দাউ দাউ পুড়ে যাচ্ছে নতুন বাজার। পুড়ছে দোকান-পাট, কাঠ, লোহা-লক্কড়ের স্তূপ, মসজিদ এবং মন্দির। দাউ দাউ পুড়ে যাচ্ছে নতুন বাজার। বিষম পুড়ছে চতুর্দিকে ঘর-বাড়ি। পুড়ছে টিয়ের খাঁচা, রবীন্দ্র রচনাবলি, মিষ্টান্ন ভাণ্ডার, মানচিত্র, পুরনো দলিল। মৌচাকে আগুন দিলে যেমন সশব্দে সাধের আশ্রয় ত্যাগী হয় মৌমাছির ঝাঁক, তেমনি সবাই পালাচ্ছে শহর...
2
Metaphor
2075
ষোল আনাই মিছে
সুকুমার রায়
বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে, মাঝিরে কন, ''বলতে পারিস সূর্যি কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে?'' বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যালফ্যালিয়ে হাসে। বাবু বলেন, ''সারা জীবন মরলিরে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি।'' খানিক বাদে কহেন বাবু, ''বলতো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে? ...
5
Children
214
ইশতেহার
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
পৃথিবীতে মানুষ তখনও ব্যক্তিস্বার্থে ভাগ হয়ে যায়নি । ভুমির কোনো মালিকানা হয়নি তখনো । তখনো মানুষ শুধু পৃথিবীর সন্তান । অরন্য আর মরুভূমির সমুদ্র আর পাহাড়ের ভাষা তখন আমরা জানি । আমরা ভূমিকে কর্ষন করে শস্য জন্মাতে শিখেছি । আমরা বিশল্যকরনীর চিকিৎসা জানি আমরা শীত আর উত্তাপে সহনশীল ত্বক তৈরি করেছি আমাদের শরীরের । আমরা তখন ...
4
Humanity
118
প্রভু তোমা লাগি আঁখি জাগে
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রভু তোমা লাগি আঁখি জাগে; দেখা নাই পাই, পথ চাই, সেও মনে ভালো লাগে। ধুলাতে বসিয়া দ্বারে ভিখারি হৃদয় হা রে তোমারি করুণা মাগে। কৃপা নাই পাই, শুধু চাই, সেও মনে ভালো লাগে। আজি এ জগত-মাঝে কত সুখে কত কাজে চলে গেল সবে আগে। সাথি নাই পাই, তোমায় চাই, সেও মনে ভালো লাগে। চারি দিকে সুধাভরা ব্যাকুল শ্যামল ধরা কাঁদায় রে অনুরাগে। ...
8
Religious
68
একা হয়ে যাও
মহাদেব সাহা
একা হয়ে যাও, নিঃসঙ্গ বৃক্ষের মতো ঠিক দুঃখমগ্ন অসহায় কয়েদীর মতো নির্জন নদীর মতো, তুমি আরো পৃথক বিচ্ছিন্ন হয়ে যাও স্বাধীন স্বতন্ত্র হয়ে যাও খণ্ড খণ্ড ইওরোপের মানচিত্রের মতো; একা হয়ে যাও সব সঙ্গ থেকে, উন্মাদনা থেকে আকাশের সর্বশেষ উদাস পাখির মতো, নির্জন নিস্তব্ধ মৌন পাহাড়ের মতো একা হয়ে যাও। এতো দূরে যাও যাতে কারো ড...
8
Religious
992
যা হারিয়ে যায় তা আগলে বসে
রবীন্দ্রনাথ ঠাকুর
যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর। আর পারি নে রাত জাগতে হে নাথ, ভাবতে অনিবার। আছি রাত্রিদিবস ধরে দুয়ার আমার বন্ধ করে, আসতে যে চায় সন্দেহে তায় তাড়াই বারে বারে। তাই তো কারো হয় না আসা আমার একা ঘরে। আনন্দময় ভুবন তোমার বাইরে খেলা করে। তুমিও বুঝি পথ নাহি পাও, এসে এসে ফিরিয়া যাও, রাখতে যা চাই রয় না তাও ধুলায় একাক...
0
Miscellaneous
770
স্থির হয়ে বসে আছি
পূর্ণেন্দু পত্রী
স্থির হয়ে বসে আছি, তবু কলরোল। মাছি জানে, ছাই-হওয়া সিগারেট জানে, কতখানি স্থির। করতলে ভাগ্যরেখা, ইতিহাসে রাজার গৌরব, মাটিতে সমাধি জলের ভিতরে গুড় আত্মহত্যা শুয়ে থাকে যতখানি স্থির, মানুষের ছা-পোষা সংসারে বদ্ধমূল নানাবিধ ভ্রানি-র মতন স্থির হয়ে বসে আছি, তবু কলরোল। কাউকে দেখিনা, শুধু জনশূণ্য পথে একা হাওয়া হাঁটে, গাছ মাথ...
0
Miscellaneous
1319
প্রত্যাখ্যান
রবীন্দ্রনাথ ঠাকুর
অমন দীননয়নে তুমি চেয়ো না। অমন সুধা করুণ সুরে গেয়ো না। সকালবেলা সকল কাজে আসিতে যেতে পথের মাঝে আমারি এই আঙিনা দিয়ে যেয়ো না। অমন দীননয়নে তুমি চেয়ো না। মনের কথা রেখেছি মনে যতনে, ফিরিছ মিছে মাগিয়া সেই রতনে। তুচ্ছ অতি, কিছু সে নয়, দু চারি ফোঁটা অশ্রু ময় একটি শুধু শোণিত-রাঙা বেদনা। অমন দীননয়নে তুমি চেয়ো না। কাহার আশে দুয়ারে ক...
1
Love
1815
আশ্চর্য কবিতা
সুকুমার রায়
চণ্ডীপুরের ইংরাজি স্কুলে আমাদের ক্লাশে একটি নূতন ছাত্র আসিয়াছে। তার বয়স বারো-চোদ্দোর বেশি নয়। সে স্কুলে আসিয়া প্রথম দিনই সকলকে জানাইল, “আমি পোইট্রি লিখতে পারি!” এ কথা শুনিয়া ক্লাশসুদ্ধ সকলে অবাক হইয়া গেল; কেবল দু-একজন হিংসা করিয়া বলিল, “আমরাও ছেলেবেলায় ঢের ঢের কবিতা লিখেছি।” নূতন ছাত্রটি বোধ হয় ভাবিয়াছিল, সে ...
2
Metaphor
1043
তাহলে কি ঢেকে যাবে পৃথিবীর মুখ
মহাদেব সাহা
ভীষণ তুষার-ঝড় বয়ে যায় পৃথিবীর মানচিত্রে আজ এই শতকের শেষে নামে শৈত্য, হিমপ্রবাহ এখানে এশিয়া ও ইওরোপ কাঁপে শীতে, বৃক্ষপত্র ঝরে যায় ইতিহাস থেকে টুপটাপ খরেস পড়ে পাতা; এই ভয়ানক দুঃসময়ে কার দিকে বাড়াই বা হাত বন্ধুরাই শত্রু এখন, হৃদয়েও জমেছে বরফ। পরফে পড়েছে ঢাকা বার্চবন, তৃনভূমি, বার্লিনের ব্যতিত আকাশ, মানুষের কীর্...
0
Miscellaneous
925
চলছি উধাও
জীবনানন্দ দাশ
চলছি উধাও, বল্গাহারা,- ঝড়ের বেগে ছুটি ! শিকল কে সে বাঁধছে পায়ে! কোন্‌ সে ডাকাত ধরছে চেপে টুটি! -আঁধার আলোর সাগর-শেষে প্রেতের মতো আসছে ভেসে! আমার দেহের ছায়ার মতো, জড়িয়ে আছে মনের সনে, যেদিন আমি জেগেছিলাম, -সে-ও জেগেছে আমার মনে! আমার মনের অন্ধকারে ত্রিশূলমূলে,-দেউলদ্বারে কাটিয়েছে সে দুরন্ত কাল ব্যর্থ- পূজার পুষ্প ঢে...
0
Miscellaneous
941
শায়ক-বেঁধা পাখী
কাজী নজরুল ইসলাম
রে নীড়-হারা, কচি বুকে শায়ক-বেঁধা পাখী! কেমন ক’রে কোথায় তোরে আড়াল দিয়ে রাখি? কোথায় রে তোর কোথায় ব্যথা বাজে? চোখের জলে অন্ধ আঁখি কিছুই দেখি না যে? ওরে মাণিক! এ অভিমান আমায় নাহি সাজে- তোর জুড়াই ব্যথা আমার ভাঙা বক্ষপুটে ঢাকি’। ওরে আমার কোমল-বুকে-কাঁটা-বেঁধা পাখী, কেমন ক’রে কোথায় তোরে আড়াল দিয়ে রাখি? বক্ষে বিঁধে...
0
Miscellaneous
1605
অনির্বচনীয়
পূর্ণেন্দু পত্রী
নীল তারার আকাশে কত গান যে গায় পাখি কত যে পাখি সাগর-ছোঁয়া ডানায় রোদ ভরে এখানে আসে-আমার কাছে আমার উঠোনেই বধূর মতো কোমল দুটি করুণ চোখ তুলে। বধূও আসে কাজল রাতে কাজলদিঘী জল যখন ঢাকে চাঁদের মুখ কলমীবন ছুয়ে, তখন আমি তাকাই শুধু তাকাই বহু দূর তখন এই হৃদয় যেন হৃদয় কোনো গানের। কেন যে গান-কেন যে সুর- কেন যে মন, হায়, হাওয়ার...
1
Love
2114
অতীতের ছবি - পর্ব ২
সুকুমার রায়
কালচক্রে হায় এমন দেশে ঘোর দুঃখদিন আসিল শেষে। দশদিকে হতে আঁধার আসি ভারত আকাশ ফেলিল গ্রাসি। কোথা সে প্রাচীন জ্ঞানের জ্যোতি, সত্য অন্বেষণে গভীর মতি ; কোথা ব্রহ্মজ্ঞান সাধন ধন, কোথা ঋষিগণ ধ্যানে মগন; কোথা ব্রহ্মচারী তাপস যত, কোথা সে ব্রাহ্মণ সাধনা রত? একে একে সবে মিলাল কোথা, আর নাহি শুনি প্রাচীন কথা। মহামূল্য নিধি ঠেলিয়া...
5
Children
158
রণ-ভেরী
কাজী নজরুল ইসলাম
ওরে আয়! ঐ মহা-সিন্ধুর পার হতে ঘন রণ-ভেরী শোনা যায়– ওরে আয়! ঐ ইস্‌লাম ডুবে যায়! যত শয়তান সারা ময়দান জুড়ি খুন তার পিয়ে হুঙ্কার দিয়ে জয়-গান শোন্ গায়! আজ শখ করে জুতি-টক্করে তোড়ে শহীদের খুলি দুশ্‌মন পায় পায়– ওরে আয়! তোর জান যায় যাক, পৌরুষ তোর মান যেন নাহি যায়! ধরে ঝন্‌ঝার ঝুঁটি দাপটিয়া শুরু মুস্‌লিম-পঞ্জায...
10
War
927
মরীচিকার পিছে
জীবনানন্দ দাশ
ধূম্র তপ্ত আঁধির কুয়াশা তরবারি দিয়ে চিরে সুন্দর দূর মরীচিকাতটে ছলনামায়ার তীরে ছুটে যায় দুটি আঁখি! -কত দূর হায় বাকি! উধাও অশ্ব বগ্লাবিহীন অগাধ মরুভূ ঘিরে, পথে পথে তার বাধা জ’মে যায়,-তবু সে আসে না ফিরে! দূরে,-দূরে,- আরো দূরে,-আরো দূরে, অসীম মরুর পারাবার-পারে আকাশ- সীমানা জুড়ে ভাসিয়াছে মরুতৃষা! -হিয়া হারায়েছে দি...
0
Miscellaneous
1817
গোলামের গর্ভধারিণী
হুমায়ুন আজাদ
আপনাকে দেখিনি আমি; তবে আপনি আমার অচেনা নন পুরোপুরি, কারণ বাঙলার মায়েদের আমি মোটামুটি চিনি, জানি। হয়তো গরিব পিতার ঘরে বেড়ে উঠেছেন দুঃক্ষিণী বালিকারূপে ধীরেধীরে; দুঃক্ষের সংসারে কুমড়ো ফুলের মতো ফুটেছেন ঢলঢল, এবং সন্ত্রস্ত ক’রে তুলেছেন মাতা ও পিতাকে। গরিবের ঘরে ফুল ভয়েরই কারণ। তারপর একদিন ভাঙা পালকিতে চেপে দিয়েছেন প...
2
Metaphor
573
পাতাগুলি
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
পাতাগুলি উল্টেপাল্টে নিজেকে দেখায় যখনই বাতাস এসে নাড়া দিয়ে যায় বৃক্ষের বাড়িতে অশ্বত্থের পাতা এক্ষুনি সবুজ, কিন্তু পরক্ষণে সাদা। হাক্লান্ত দৌড়চ্ছে গাড়ি, মস্ত একটা ফিতে খুব দ্রুত গুটিয়ে তুলছে কেউ, রোদ্দুরে ঝিমোচ্ছে শক্ত লালমাটির ঢেউ দিগন্ত অবধি। এইবারে কপালক্রমে রোগা ও তিরতিরে একটা নদী পেয়ে গেলে ছবিটা সম্পূর্ণ হ...
0
Miscellaneous
469
এই শেষ পায়রা
জয় গোস্বামী
এই শেষ পায়রা। এই শেষ শান্তির পতাকা। ঘাড়ে পোঁতা। কিন্তু তার ছুঁচালো লোহার দণ্ড ঘাড়ে ঢুকে থামে না--এগোয়। খোঁজে শিরদাঁড়া--ইলেকট্রোড। পায়। ছোঁয়। গর্ত করে আর দিন চলে যায় শতলক্ষ বছরের পার তারপর যারা আসে, তারা দেখে বসে আছে একটু মনুষ্যমূর্তি, কাঁধে পাখি-- দুজনই অঙ্গার!
0
Miscellaneous
344
সকল ছন্দের মধ্যে আমিই গায়ত্রী
সুনীল গঙ্গোপাধ্যায়
ছিলাম বাসনা-লঘু, ছন্দ এসে আমাকে সুসি’র হতে বলে প্রিয় বয়স্যের মতো তার দন্তপঙ্‌ক্তি আমি তাকে দূর হয়ে যেতে বলি নতুন বন্ধুর খোঁজে আমি ছন্দহীন হতে হতে ক্রমশ ধর্মদ্রোহী আগোপন পাষন্ড হয়ে যাই। তবু সে দরজার কাছে মুখ চুন, আমি তাকে পালঙ্কের নিচ থেকে জুতো মুখে করে আনতে হুকুম করেছি! দ্বিধা নেই, সে এনেছে, সমালোচকের কানে মেরেছে চ...
0
Miscellaneous
1339
সে
দেওয়ান মমিনুল মউজদীন
খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে বাড়িয়ে দিলাম হাত আকাশ বললো , নেই অন্ধকারের জঠর ছিঁড়ে বেরিয়ে এলাম যেই দিবস বললো , নেই নদীও বললো, নেই পথও বললো , নেই হঠাৎ দেখি বুকের ভিতর নকশা কাটা মেঘের ভিতর তার দু’ডানায় দাঁড়িয়ে আছে কালো চুলের কে অই !
1
Love
362
অসুখের ছড়া
সুনীল গঙ্গোপাধ্যায়
একলা ঘরে শুয়ে রইলে কারুর মুখ মনে পড়ে না মনে পড়ে না মনে পড়ে না মনে পড়ে না মনে পড়ে না চিঠি লিখবো কোথায়, কোন মুন্ডহীন নারীর কাছে? প্রতিশ্রুতি মনে পড়ে না চোখের আলো মনে পড়ে না ব্লেকের মতো জানলা খুলে মুখ দেখবো ঈশ্বরের? বৃষ্টি ছিল রৌদ্র ছায়ায়, বাতাস ছিল বিখ্যাত করমচার সবুজ ঝোপে পূর্বকালের গন্ধ ছিল কত পাখির ডাক থামে...
0
Miscellaneous
1455
আমার একলা ঘরের আড়াল ভেঙে
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার একলা ঘরের আড়াল ভেঙে বিশাল ভবে প্রাণের রথে বাহির হতে পারব কবে। প্রবল প্রেমে সবার মাঝে ফিরব ধেয়ে সকল কাজে, হাটের পথে তোমার সাথে মিলন হবে, প্রাণের রথে বাহির হতে পারব কবে। নিখিল আশা-আকাঙক্ষা-ময় দুঃখে সুখে, ঝাঁপ দিয়ে তার তরঙ্গপাত ধরব বুকে। মন্দভালোর আঘাতবেগে, তোমার বুকে উঠব জেগে, শুনব বাণী বিশ্বজনের কলরবে। প্রাণের রথে ...
1
Love
1972
দূরের মানুষ
দেওয়ান মমিনুল মউজদীন
দূরের মানুষ দুরেই থাকা ভালো সাইবেরিয়ান হাঁসের মতো দূরে কাছে এলে দূরত্বটাই বাড়ে দূরে গেলে বিরহের উত্তাপে নির্বাপিত তৃষ্ণা আবার জাগে । দূরের মানুষ দূরেই থাকা ভালো কখনো যদি প্রশ্ন জাগে মনে দূরের মানুষ কাছে কেন এলে ? ভালোবাসা খুদ-কুঁড়ো জল চেয়ে কাটলো অনেক বছর অনেক মাস কালো গোলাপ আর পারি না যে দশ বছরের তৃষ্ণা বুকের মাঝে এবার...
3
Separation
1179
মায়া
সুনীল গঙ্গোপাধ্যায়
মায়া যেন সশরীর, চুপে-চুপে মশারির প্রান্তে এসে জ্বালছে দেশলাই ভেতরে ঘুমন্ত আমি- বাতাস ও নিস্তব্ধতা এখন দর্শক রাত্রি এত স্নিগ্ধ, এত পরিপূর্ণ, যেন নদী নয়, স্বপ্ন নয়। স্বয়ং মায়ার হাত আমাকে আদর করে ঘুম পাড়ালো! আবার কৌতুকে মেতে মশারিতে জ্বালাবে আগুন সমস্ত জানলা বন্ধ, দরোজায় চাবি আহা কী মধুর খেলা, সশস্ত্র সুন্দর! আমাকে জাগাও ...
1
Love
859
পরিখা
সুকান্ত ভট্টাচার্য
স্বচ্ছ রাত্রি এনেছে প্লাবন, উষ্ণ নিবিড় ধুলিদাপটের মরুচ্ছায়ায় ঘনায় নীল। ক্লান্ত বুকের হৃৎস্পন্দন ক্রমেই ধীর হয়ে আসে তাই শেষ সম্বল তোলো পাঁচিল। ক্ষণভঙ্গুর জীবনের এই নির্বিরোধ হতাশা নিয়েই নিত্য তোমার দাদন শোধ? শ্রান্ত দেহ কি ভীরু বেদনার অন্ধকূপে ডুবে যেতে কাঁদে মুক্তি মায়ায় ইতস্তত; কত শিখণ্ডী জন্ম নিয়েছে নূতন রূপ...
0
Miscellaneous
1913
অশ্লীল সভ্যতা
হেলাল হাফিজ
নিউট্রন বোমা বোঝ মানুষ বোঝ না !
2
Metaphor
1675
হালুম
পূর্ণেন্দু পত্রী
মাথায় মুকুটটা পরিয়ে দিতেই রাজা হয়ে গেলেন তিনি। আর সিংহাসনে পাছা রেখেই হাঁক পাড়লেন হালুম। অমনি মন্ত্রীরা ছুটলো ঘুরঘুট্টি বনে হরিণের মাংস সেকতে সেনাপতিরা ছুটলো খলখলে সমুদ্রে ফিস-ফ্রাইয়ের খোঁজে কোতোয়ালরা ছুটলো হাটে-বাজারে যেখান থেকে যা আনা যায় উপড়ে বরকন্দাজেরা ক্ষেত খামার ল্ড ভণ্ড করে বানালো ফ্রুটল্যলাড। রাজা সরলেন ব্রেক ...
2
Metaphor
171
দরিদ্রা
রবীন্দ্রনাথ ঠাকুর
দরিদ্রা বলিয়া তোরে বেশি ভালোবাসি হে ধরিত্রী, স্নেহ তোর বেশি ভালো লাগে, বেদনাকাতর মুখে সকরুণ হাসি, দেখে মোর মর্ম-মাঝে বড়ো ব্যথা জাগে। আপনার বক্ষ হতে রস-রক্ত নিয়ে প্রাণটুকু দিয়েছিস সন্তানের দেহে, অহর্নিশি মুখে তার আছিস তাকিয়ে, অমৃত নারিস দিতে প্রাণপণ স্নেহে। কত যুগ হতে তুই বর্ণগন্ধগীতে সৃজন করিতেছিস আনন্দ-আবাস, আজো ...
4
Humanity
1930
একদিন খুঁজেছিনু যারে-
জীবনানন্দ দাশ
একদিন খুঁজেছিনু যারে বকের পাখার ভিড়ে বাদলের গোধূলি-আঁধারে, মালতীলতার বনে,- কদমের তলে, নিঝুম ঘুমের ঘাটে,-কেয়াফুল,- শেফালীর দলে! -যাহারে খুঁজিয়াছিনু মাঠে মাঠে শরতের ভোরে হেমন্তের হিম ঘাসে যাহারে খুঁজিয়াছিনু ঝরোঝরো কামিনীর ব্যথার শিয়রে যার লাগি ছুটে গেছি নির্দয় মসুদ চীনা তাতারের দলে, আর্ত কোলাহলে তুলিয়াছি দিকে দিকে বাধা ব...
3
Separation
End of preview. Expand in Data Studio

SahittoCategoryClassification

Single-label Bangla poem category / genre classification for PoetryMTEB embedding evaluation, derived from the Bangla Poem Dataset (SAHITTO).

Dataset Card

Item Description
Source Bangla Poem Dataset (Mendeley), DOI 10.17632/zgmrk5m566.2; poems collected from banglarkobita.com
Languages Bangla / Bengali (bn)
Size 2207 poems total; train=1763 (79.9%); validation=222 (10.1%); test=222 (10.1%)
Classes 11 poem categories (题材/主题)
Splits Stratified by category ≈ 80% / 10% / 10% (train / validation / test), seed=42
License CC BY 4.0 (same as upstream)
Evaluation metrics Classification on embeddings: accuracy, macro/weighted F1

Split statistics

Split #poems ratio
train 1763 79.88%
validation 222 10.06%
test 222 10.06%
total 2207 100%

Per-category counts by split

id label_name Bangla train validation test total
0 Miscellaneous বিবিধ কবিতা 649 81 81 811
1 Love প্রেমের কবিতা 400 50 50 500
2 Metaphor রূপক কবিতা 252 32 32 316
3 Separation বিরহের কবিতা 105 13 13 131
4 Humanity মানবতাবাদী কবিতা 63 8 8 79
5 Children ছোটদের ছড়া-কবিতা 62 8 8 78
6 Patriotic দেশাত্মবোধক কবিতা 60 8 8 76
7 Policy নীতি কবিতা 53 7 7 67
8 Religious ধর্মীয় কবিতা 50 6 6 62
9 Nature প্রকৃতির কবিতা 43 6 6 55
10 War যুদ্ধের কবিতা 26 3 3 32
Sum 1763 222 222 2207

Codebook: label_taxonomy.json.


Features

Field Type Description
id string Example id
title string Poem title
author string Writer name (Bangla)
poem string Poem body
label int64 Category index (0 … C−1)
label_name string Category name in English (upstream label)

Construction method

  1. Load SAHITTO.ods (sheet Poems: title, poem, writer, label).
  2. Keep all 11 category labels; map to contiguous label ids (frequency-descending).
  3. Stratified train / validation / test split by category (each class appears in all three splits).

How to load

from datasets import load_dataset

ds = load_dataset("PoetryMTEB/SahittoCategoryClassification")
print(ds["test"][0]["label_name"], ds["test"][0]["title"])

For embedding evaluation, encode poem (optionally prepend title), fit a classifier on train, optionally tune on validation, score on test.


License

Distributed under Creative Commons Attribution 4.0 International (CC BY 4.0), consistent with the upstream Mendeley release.


Citation / provenance

Please cite the Bangla poem genre classification paper and the Mendeley dataset:

@INPROCEEDINGS{10174592,
  author={Pasha, Syed Tangim and Islam, Ashraful and Rahman, Mohammed Masudur and Ahmed, Eshtiak and Ahmed Foysal, Md. Ferdouse and Zahangir Alam, Md},
  booktitle={2023 IEEE World AI IoT Congress (AIIoT)}, 
  title={Genre Classification of Bangla Poem Using Machine Learning and Deep Learning Techniques}, 
  year={2023},
  pages={0236-0242},
  doi={10.1109/AIIoT58121.2023.10174592}
}

Dataset citation:

@misc{pasha2022banglapoem,
  author = {Pasha, Syed Tangim},
  title = {Bangla Poem Dataset},
  year = {2022},
  publisher = {Mendeley Data},
  version = {V2},
  doi = {10.17632/zgmrk5m566.2},
  url = {https://data.mendeley.com/datasets/zgmrk5m566/2}
}
Downloads last month
44