content
stringlengths
0
129k
গতকাল সন্ধ্যায় তার মরদেহ নিজবাড়িতে নিয়ে আসা হয়
তাকে শেষবারের মতো দেখতে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ নাছির উদ্দিন আহমেদ, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস, পৌর কাউন্সিলর আঃ মালেক শেখ, মোঃ আঃ লতিফ গাজী, শহর আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিক আহম্মদ ...
তারা প্রয়াতের দুই পুত্র সন্তানকে শান্ত¡না প্রদান পূর্বক শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান
এদিনই তার আত্মার শান্তি কামনায় তার বাড়িতে সমবেত উপাসনা অনুষ্ঠিত হয়
উপাসনা পরিচালনা করেন চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পর্ষদের অন্যতম পরিচালক দুলাল চন্দ্র দাস
পরে তার মরদেহ তার প্রিয় গুরুধাম চাঁদপুর অযাচক আশ্রমে নিয়ে যাওয়া হয়
এদিন রাতেই চাঁদপুর মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়
তার মরদেহে শেষবারের মতো ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান পুরাণবাজার মধুসুধন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদ, চাঁদপুর অযাচক আশ্রম, দাসপাড়া কালীমন্দির, দাসপাড়া বিদ্যার্থী সংঘ, দাসপাড়া বড় বাড়ির সভ্যবৃন্দ, ঘাসফড়িং সামাজিক সংগঠন প্রমুখ
সাবধানবাণী: বাণিজ্যিক উদ্দেশ্যে এই সাইটের কোন উপাদান ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ
সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক: শামীমা এ খান
সম্পাদক কতৃক গ্লোব জনকন্ঠ শিল্প পরিবার-এর সদস্য প্রতিষ্ঠান যথাক্রমে গ্লোব প্রিন্টার্স লি: ও জনকন্ঠ লি: থেকে মুদ্রিত ও প্রকাশিত
রেজি: নং ডিএ ৭৯৬
কার্যালয়: জনকন্ঠ ভবন,
২৪/এ রাশেদ খান মেনন সড়ক, নিউ ইস্কাটন,
জিপিও বাক্স: ৩৩৮০, ঢাকা
ফোন: 88-02-222227780-99 (অটোহান্টিং ২০ টি লাইন),
ফ্যাক্স: 880-02-222221707
ই-মেইল: [ ]
ই-জনকন্ঠ: ..
® .
.
শীর্ষ সংবাদ:
বিদ্যুতে আলোকিত সারাদেশ খালেদার স্বাস্থ্য ও তারেকের শাস্তি নিয়েই বিএনপির রাজনীতি আবর্তিত ॥ তথ্যমন্ত্রী ওমিক্রন প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুতি পাহাড় এখন আর দুর্গম নেই, হয়েছে অনেক উন্নত রাজারবাগের পীর গোপালগঞ্জের নাম 'গোলাপগঞ্জ' লিখে তাদের পত্রিকায় প্রচার করে দেশে করোনায় ৬ জনের মৃত্যু মৈত্রী দিবস ঢাকা-দিল্লী যৌথভাবে ...
নিয়ামত আপডেট পেতে ক্লিক করুন
'; //-- .(() => { .(" ."); .() }); //-- /*.( () { .(" . "); .(); // = ..; = { : .., : .., : .., : { _: .._ } }; = (, ); });*/ //-- .();
কাজিপুর প্রতিনিধি : কাজিপুরে প্রস্তাবিত মোহাম্মদ নাসিম চালিতাডাংগা মহিলা ডিগ্রি কলেজের দ্বিতল ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে
শনিবার দুপুরে উপজেলার চালিতাডাংগা ইউনিয়নের প্রস্তাবিত মোহাম্মদ নাসিম চালিতাডাংগা মহিলা ডিগ্রি কলেজের নিজস্ব অর্থায়নে নির্মিত দোতলা ভবনের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়
এ সময় তিনি বলেন, প্রয়াত জননেতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিম কাজিপুর উপজেলা কে শিক্ষা সমৃদ্ধ উপজেলা গড়ে তোলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে জনগনের কর্মসংস্থানের ব্যবস্থা করে গেছেন
শিক্ষা সহজলভ্যতা ও কর্মসংস্থানসৃষ্টির পাশাপাশি অবকাঠামো উন্নয়ন অর্থনীতি অগ্রগতির অগ্রযাত্রা কাজিপুর কে সারা বাংলাদেশে পরিচিত করে গেছেন
তিনি যদি কাজিপুরের হাল না ধরতেন, তাহলে কাজিপুর অনেক আগেই যমুনার গর্ভে বিলীন হয়ে যেত
তিনি আরও বলেন, বর্তমান সরকার নারী শিক্ষার অধিক গুরুত্ব দিচ্ছে
বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে আন্তর্জাতিক নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে
প্রতিষ্ঠানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে বলেন, এটাই কাজিপুরে প্রথম প্রতিষ্ঠান, যা মোহাম্মদ নাসিমের স্মৃতি ধরা রাখার জন্য তার নামে প্রতিষ্ঠান করার প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে
আমি তাতে সাধুবাদ জানাই
প্রতিষ্ঠানের কল্যাণে আমার সহযোগিতার কোন কমতি থাকবে না
আমি সার্বক্ষনিক এ প্রতিষ্ঠানের পাশে আছি
তিনি শিক্ষার ভালো ফলাফল অর্জন করে দেশের সেরা বিদ্যাপিঠ হিসেবে গড়ে তুলতে সকলকে আহবান জানান এবং নিজের সহযোগিতা অব্যহত রাখার আশা ব্যক্তকরেন উপজেলা নির্বাহী অফিসার অত্র কলেজের নব মনোনীত সভাপতি জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে স্বাগতিক বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ ফজলুল হক
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব খোসলেহাজ উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, ইউনিয়ন আঃলীগের সভাপতি ও দাতা সদস্য আব্দুল মজিদ বাদশা তালুকদার,...
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক রন্জু তরফদার
এছাড়াও উপস্থিত ছিলেন কাজিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও কলেজ ম্যানেজিং কমিটির সদস্য টি এম আতিকুর রহমান নান্নু, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারন সম্পাদক আলি আসলাম, ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, বিভিন্ন ইউনিয়ন আঃলীগের সভাপতি, সাধারন সম্পাদক বৃন্দ কলেজ ব্যবস্থাপনা কমিটি ...
কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ফজলুল হক জানান, কলেজের নিজস্ব বিভিন্ন ফান্ড একত্রিত করে ১৬ লক্ষ টাকা ব্যায়ে দোতলা ভবন ও সামনের প্রবেশদ্বার গেট করা হয়েছে
সরকারি বা এমপি মহোদয় এর সার্বিক সহযোগিতা পেলে অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি করে অত্র কলেজ কে কাজিপুরের মধ্যে একটি মডেল কলেজ হিসেবে স্থান করে নিতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস
তিনিএ প্রতিষ্ঠানের নাম মোহাম্মদ নাসিম চালিতাডাংগা মহিলা কলেজ সংশোধনে এমপি মহোদয় এর হস্তক্ষেপ কামনা করেন
কলেজের অগ্রগতির জন্য সকল কে অত্র প্রতিষ্ঠানের প্রতি নজর রাখতে আহবান জানান
অনুষ্ঠান টি পরিচালনা করেন অত্র কলেজে প্রদর্শক মোঃ জাহাঙ্গীর আলম
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি
তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি
সিরাজগঞ্জ সর্বশেষ
আঃলীগের মনোনয়ন পেয়ে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানালেন বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন
উল্লাপাড়ায় ইয়াবাসহ ০১ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
উল্লাপাড়ায় হেরোইনসহ মাদক বিক্রেতা আটক
নৌকার টিকিট পেয়ে শেখ হাসিনা প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুকুল
মনোনয়ন পেয়ে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কামরুজ্জামান বিপ্লব
এই সপ্তাহের পাঠকপ্রিয়
কক্সবাজারের হোটেল থেকে সিরাজগঞ্জের যুবকের লাশ উদ্ধার
জাতীয় যুব দিবসে আলোচনা সভা সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ
সিরাজগঞ্জে নৌকার সমর্থকদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর জনসভায় হামলা ও স্বতন্ত্র প্রার্থীদের পোষ্টার ছিরে আগুন
শ্রেণি উদ্ভব বা সামাজিক শ্রেণি কী এবং কেমন করে তার উদ্ভব হলো, এ নিয়ে মানুষে ভেবেছে অনেক আগে থেকেই
শোষকেরা প্রচার করে যে শ্রেণি সর্বদাই ছিলো এবং ভবিষ্যতেও থাকবে
এইসব ভাববাদী কথা বলেই শোষকেরা জনগণকে দাবিয়ে রাখতে চায়
শ্রেণি বিকাশের অভিজ্ঞতা বিচার করে শ্রেণির মর্মার্থ, তার উদ্ভবের কারণ ও বিলুপ্তির পথ নিয়ে প্রথম বৈজ্ঞানিক মীমাংসা দেয় মার্কসবাদ
শ্রেণির অস্তিত্বকে মার্কস সংশ্লিষ্ট করেছেন সামাজিক উৎপাদন বিকাশের সুনির্দিষ্ট ঐতিহাসিক পর্যায়গুলির সংগে
তাঁর পূর্ববর্তী বুর্জোয়া বিজ্ঞানীরা সেটা করেননি
বুর্জোয়া বিজ্ঞানীদের কাছে শ্রেণি ছিলো ইতিহাসের সংগে সম্পর্কহীন
ইতিহাসের দিক থেকে শ্রেণিসমাজের উত্তরণমূলক চরিত্র নিরূপণ করেন মার্কস
তিনি দেখান কী কারণে এবং কখন শ্রেণি সমাজকে বিলুপ্ত হতে হবে, তার জায়গায় আসতে হবে শ্রেণিহীন সমাজ
তিনি দেখান যে পুঁজিবাদী সমাজ হলো মানবজাতির ইতিহাসে বৈরি শ্রেণি নিয়ে গঠিত শেষ সমাজ
আর শ্রেণিহীন সমাজের পথ গেছে সমস্ত ধরনের পীড়নের বিরুদ্ধে, সমস্ত মেহনতির স্বার্থরক্ষক নিজ ক্ষমতা প্রতিষ্ঠার জন্য প্রলেতারিয়েতের শ্রেণিসংগ্রামের মধ্য দিয়ে
শ্রমিক শ্রেণির মধ্যে মার্কস ও এঙ্গেলস আবিষ্কার করেন সেই প্রধান শক্তিকে যা পুঁজিবাদী ব্যবস্থা উচ্ছেদ করে শ্রেণিহীন শোষণহীন সমাজ গড়তে সক্ষম
শ্রেণি পুঁজিবাদেই সর্বাপেক্ষা স্পষ্ট হয়
অন্য সমাজের শ্রেণিরূপ অবশ্য মার্কস-এঙ্গেলসও বিশদ ব্যাখ্যা করেননি
পুঁজিবাদেও মধ্যবর্তী স্তরগুলি শ্রেণিরূপকে ঝাপসা করে দেয়
তবে পুঁজিবাদ যে উৎপাদন ব্যবস্থা গড়ে তোলে সেখানে বুর্জোয়া আর প্রলেতারিয়েতের অবস্থা স্পষ্ট হয়ে দাঁড়ায়
তা সত্ত্বেও এখানে শ্রেণিচেতনা সব সময় বোধের মধ্যে থাকে না
কেবল লড়াই দেখা দিলেই আত্ম-অস্তিত্বের স্বরূপ উপলব্ধি হয়
তখন মানুষের ইতিহাসকে শ্রেণিসংগ্রামের ইতিহাস বলা হয়
পরে এঙ্গেলস বলেন, 'এযাবৎ বিদ্যমান সব সমাজের লিখিত ইতিহাস হলও শ্রেণিসংগ্রামের ইতিহাস'[১]
অতীতে সংঘর্ষে ও বিদ্রোহে শ্রেণিরূপের সাথে পদমর্যাদার দ্বন্দ্ব, নানা সামাজিক স্তর ও বর্গের অবস্থানের মধ্যে জটিলতা নানাভাবে অবস্থান করেছে
ধনী আর দরিদ্র, শোষক আর শোষিতে বিভাগটা হলও শ্রেণির বিভাগ
শ্রেণি বলা হয় লোকেদের তেমন ভাগাভাগিকে যাতে উৎপাদনের উপায়ের সংগে বিভিন্ন সম্পর্কের কারণে একদল লোক অন্য দলের পরিশ্রম হস্তগত করে
আরো পড়ুন: শ্রেণিসংগ্রাম হচ্ছে শ্রেণি বিভক্ত সমাজে পরস্পরবিরোধী দুটি শ্রেণির দ্বন্দ্ব
শ্রেণি কী সর্বদাই ছিলো এবং থাকবে? একসময় শ্রেণি ছিলই না
আদিম ব্যবস্থায় লোকে থাকত কৌমে, গোষ্ঠীবদ্ধ হয়ে
সবারই ছিলো সমান অধিকার
শ্রম ছিল সাধারণ, মালিকানাও সাধারণ
যা আহরণ করা হতো তাতে থাকত সবারই সমান অধিকার, বণ্টন হতো সমান সমান
তবে অর্থ-সম্পদের বিকাশ ছিল খুবই নিচু, তাতে খেয়ে দেয়ে থাকা চলত নেহায়েত কোনোক্রমে
এই পরিস্থিতিতে অন্যের ঘাড় ভেঙে থাকা, অন্যকে শোষণ করা ছিল অসম্ভব
আবার ভবিষ্যতের সাম্যবাদী সমাজে শ্রেণিভেদ লোপ পাবে
লেনিনের একবার একটা প্রতিবেদন দেবার কথা ছিলো
প্রেক্ষাগৃহে দেখলেন, টাঙানো আছে শ্লোগান 'শ্রমিক ও কৃষকদের রাজত্বের শেষ নেই'
এ ধ্বনির ভ্রান্তিটা তিনি শ্রোতাদের বোঝান
বলেন শ্রেণি হিসেবে নিজেদের চিরন্তন করে রাখা শ্রমিকদের কাজ নয়, শ্রেণিভেদ দূর করে তাদের গড়তে হবে শ্রেণিহীন সমাজ - কমিউনিজম
[২]
এবার প্রশ্ন কীভাবে আর কখন দেখা দিলো শ্রেণি? শ্রেণিহীন আদিম কৌম সমাজব্যবস্থা টিকে ছিলো বহু হাজার বছর ধরে, তার ভেতর উৎপাদনী শক্তির বিকাশ অতি ধীরে ধীরে হলেও এগিয়ে চলছিলো অবিচলভাবে
সেই অনুসারে বদলাতে থাকে আদিম সমাজের গোটা জীবনধারাও
দেখা দিতে থাকলো স্তরভেদ
একদল ধনী হয়ে উঠতে থাকল, নিজেদের মালিকানায় হস্তগত করলো জমি, পশুপাল, উৎপাদনের উপায়; আর অন্যদল সম্পত্তিহীনেরা বাধ্য হলও ধনীদের জন্য খাটতে, পরিণত হলও দাসে