content stringlengths 0 129k |
|---|
সংরক্ষণাগার |
2021 |
1 2 3 4 5 |
6 7 8 9 10 11 12 |
13 14 15 16 17 18 19 |
20 21 22 23 24 25 26 |
27 28 29 30 31 |
" |
আমাদের কথা |
রোদ্দুরে ডট কম একটি জ্ঞানভিত্তিক লেখা প্রকাশকারী ওয়েবসাইট |
এখানে অর্থনীতি, সাহিত্য, দর্শন, ইতিহাস, রাজনীতি, সংস্কৃতি, মতাদর্শ, প্রাণ, প্রকৃতি ও পরিবেশ বিষয়ক লেখা প্রকাশ করা হয় |
এই সাইটে এশিয়া বিশ্লেষণকারী লেখার উপর প্রাধান্য দেয়া হয়েছে |
এটি যাত্রা শুরু করে ৩ অক্টোবর ২০১৭ তারিখে |
এর মূল শ্লোগান মুক্তির পথে |
রোদ্দুরের সম্পাদক দোলন প্রভা |
আসাম বা অসম বা আসাম দেশ (অসমীয়া: অসম অখ়ম্) বর্তমান বিস্তারবাদী ভারত অধিকৃত এক নিপীড়িত, শোষিত পরাধীন অঞ্চল |
বাংলাদেশের উত্তরপূর্বে অবস্থিত এই রাজ্যটি হিমালয়ের দক্ষিণে অবস্থিত এবং এর অভ্যন্তরে রয়েছে ব্রহ্মপুত্র নদ, বরাক উপত্যকা এবং উত্তর কাছাড় পর্বতমালা |
প্রশাসনিক বিভাজনের ফলে আসামে মোট ৩৩টি জেলা গঠন করা হয়েছে |
১৮২৬ খ্রিস্টাব্দে ইয়াণ্ডাবু চুক্তির মাধ্যমে আসাম প্রথম উপনিবেশবাদী ব্রিটিশদের অধীনে আসে |
এই আসাম প্রধানত চা, রেশম, পেট্রোলিয়াম এবং জীববৈচিত্রের জন্য বিখ্যাত |
আসামে দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক দাঙ্গা এবং অসমীয়া জাতিদম্ভী আচরণ বিরাজমান |
বড় জাতিদর্পী অসমীয়া জাতি সেখানকার অন্যান্য ছোট ও দুর্বল জাতিসমূহ এবং জনগণের উপর নির্যাতন, নিপীড়ন ও শোষণ চালায় |
এই শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে সেখানে দীর্ঘদিন ধরে আন্দোলন চলে আসছে |
আসামের রাজনৈতিক সংকট একটি দীর্ঘমেয়াদী আলোচনার বিষয় |
এই বিষয়ে পড়ুন, অনুপ সাদির প্রবন্ধ বহুজাতিক আসামে উগ্রজাতীয়তাবাদীদের আস্ফালন প্রসঙ্গে? |
আসাম দেশ ও প্রাসঙ্গিক ইতিহাস |
আধুনিক আসামের ইতিহাস শুরু হয়েছে আসামে ব্রিটিশ উপনিবেশবাদের বিস্তারের পর থেকে |
আসামে উপনিবেশিক যুগের সূচনা হয়েছিল ১৮২৬ সালে ইয়াণ্ডাবুর চুক্তির পরে ব্রিটিশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এবং ১৯৪৭ সালের পরে ব্রিটিশদের পরিবর্তে দিল্লির নয়া-উপনিবেশিক যুগে প্রবেশের মধ্য দিয়ে |
১৯৪৭ সালে পূর্বদেশের একটি অংশের, মূলত কলকাতার পুঁজিপতিরা যোগ দিয়েছে দিল্লি সাম্রাজ্যের সাথে |
আসামের ভূপ্রকৃতি ও জীববৈচিত্র্য |
আসাম রাজ্যের মোট এলাকার প্রায় দুই-পঞ্চমাংশ জুড়ে বনাঞ্চল |
১৯৭০ এর দশকের গোড়ার দিকে মেঘালয় এবং মিজোরাম রাজ্য তৈরির ফলে আসামে বনভূমি কমে যায় |
একবিংশ শতাব্দীর গোড়ার দিকে আসামের প্রায় এক-তৃতীয়াংশ গ্রীষ্মমণ্ডলীয় চিরসবুজ এবং পাতলা বন, বড়-পাতার পাহাড়ী বন, পাইন বন এবং জলার বন এবং তৃণভূমি সহ বিভিন্ন ধরণের বনভূমিতে আবৃত ছিল |
আসামে প্রায় ৭৫ প্রজাতির বৃক্ষ রয়েছে যার মধ্যে অনেকগুলোর বাণিজ্যিক মূল্য রয়েছে |
শক্ত কাঠের মধ্যে শাল (শোরিয়া রোবস্টা) এবং হোলং (ডিপ্টোকার্পাস রিথাসাস) বৃক্ষগুলি প্রচুর পরিমাণে রয়েছে |
বাঁশ, অর্কিড এবং ফার্নও প্রচুর আছে এই রাজ্যে |
[১] |
আরো পড়ুন: ন্যায় দর্শন প্রসঙ্গে |
আসাম সাফল্যের সঙ্গে একশিঙি গণ্ডার সংরক্ষণ করে এই মহাবিপন্ন প্রজাতিটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পেরেছে |
এছাড়াও এখানে বাঘ, বিভিন্ন প্রজাতির পাখি সংরক্ষিত রয়েছে |
এশীয় হাতির অন্যতম বাসস্থান হলো আসাম |
এই রাজ্যটি বন্যপ্রাণী পর্যটনের ক্ষেত্রে ক্রমেই একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে উঠছে |
জঙ্গলের বন্যজন্তু এবং মানুষের মধ্যে সংঘাত বাড়া সত্ত্বেও আসামে হাতির সংখ্যা বৃদ্ধি অব্যাহত আছে |
গন্ডার, বাঘের মতোই হাতির সংখ্যাতেও পয়লা নম্বরে আসামের কাজিরাঙা জাতীয় উদ্যান |
বনমন্ত্রী রকিবুল হুসেন জানান, রাজ্যের ২৫টি সংরক্ষিত অরণ্য, ২০টি অভয়ারণ্য, ৫টি জাতীয় উদ্যান ও রাজস্ব খণ্ডের অন্তর্ভুক্ত অরণ্য মিলিয়ে ২০১২ সালের এপ্রিলে ৫৬২০টি হাতির সন্ধান মিলেছে |
২০০৮ সালে সংখ্যাটি ছিল ৫৪০০ |
আসামে ১৯৯৩ সালে ৫৫২৪টি হাতি ছিল |
২০১২ সালের শুমারি অনুযায়ী, আসামে অভয়ারণ্য ও জাতীয় উদ্যান মিলিয়ে ৩০৫৪টি হাতি রয়েছে |
সংরক্ষিত অরণ্য, প্রস্তাবিত সংরক্ষিত অরণ্য ও স্বশাসিত জেলা পরিষদ মিলিয়ে হাতির সংখ্যা ২৫১৬টি |
জাতীয় উদ্যানগুলির মধ্যে কাজিরাঙায় ১১৬৫টি হাতি রয়েছে |
এটিই সর্বাধিক |
দ্বিতীয় স্থানে রয়েছে মানস |
সেখানে ৯৪৫টি হাতির বাস |
তবে, ঘনত্বের বিচারে, প্রতি ১০০ বর্গ কিলোমিটার এলাকায় মানসে হাতি সব থেকে বেশি, ১৮৯টি |
কাজিরাঙায় এই সংখ্যা ১৩৫.৬৩ |
হাতির সংখ্যা সব থেকে কম ওরাং রাজীব গাঁধী জাতীয় উদ্যানে |
প্রতি ১০০ বর্গ কিলোমিটারে ৫টি |
নামেরিতে ২৩৩ ও ডিব্রু-শইখোয়ায় ১১৫টি হাতি মিলেছে |
২০০৮ সালের সুমারি অনুযায়ী ডিব্রু-শইখোয়ায় ১৬১টি হাতি ছিল |
ঘনত্বের বিচারে অবশ্য পয়লা নম্বরে রয়েছে বড়নদী অভয়ারণ্য |
প্রতি ১০০ বর্গ কিলোমিটারে, হাতির সংখ্যা ৩৮৯.২টি |
বয়সের কাঠামো অনুযায়ী, ৫১ শতাংশ হাতি প্রাপ্তবয়স্ক, ২০ শতাংশ কিশোর, ১২টি শিশু ও ১৭টি নবজাতক |
স্ত্রী-পুরষ অনুপাতের হিসাব ১:১.২ (৪৫:৫৫) |
[২] |
আসাম ছাড়াও ভারত এই অঞ্চলে দখল করে রেখেছে আরো ছয়টি রাজ্য; যথা অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এবং মেঘালয় |
এবং আসাম অন্যান্য ছয়টি দেশ দ্বারা বেষ্টিত |
এই সাতটি দেশকে একত্রে সাতবোনী দেশ বলা হয় |
শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক দ্বারা ভারত আসামসহ প্রতিটি দেশের উপর তার আধিপত্য বা বিস্তারবাদ বজায় রাখছে |
এই শিলিগুড়ি করিডোর হচ্ছে একটি সংকীর্ণ অংশ যার দ্বারা ভারতের মূল ভূখণ্ডের সাথে এই সাতটি দেশ সংযুক্ত |
এছাড়াও আসামের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভূটান এবং বাংলাদেশের সঙ্গে |
আরো পড়ুন: ভারত ছাড় আন্দোলন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে স্বাধীনতার দাবিতে সৃষ্ট বামপন্থীদের আন্দোলন |
তথ্যসূত্র |
১. , এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ব্রিটানিকা ডট কম, সংগ্রহ ১ জুলাই ২০২০, ://..// |
২. নিজস্ব সংবাদদাতা, গুয়াহাটি, আনন্দবাজার পত্রিকা, ২ এপ্রিল ২০১২, "অসমে হাতির সংখ্যা বেড়ে হল ৫৬২০", ://..//1120402/23. |
... |
ঝুলছে আসাম বাংলার ইতিহাস ভারত ভারতের ইতিহাস |
অনুপ সাদির প্রথম কবিতার বই "পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি" প্রকাশিত হয় ২০০৪ সালে |
তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১১টি |
সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর "সমাজতন্ত্র" ও "মার্কসবাদ" গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে |
২০১০ সালে সম্পাদনা করেন "বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা" নামের একটি প্রবন্ধগ্রন্থ |
জন্ম ১৬ জুন, ১৯৭৭ |
তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে |
২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন |
পূর্বের লেখা |
উত্তর বাংলার ভাওয়াইয়া রীতির উপশ্রেণী চটকা গান হচ্ছে এক প্রকার রঙ্গগীতি |
পরবর্তী লেখা |
পশ্চিমবঙ্গের বাংলা লোকসংগীত হচ্ছে প্রধান তিনটি ধারার প্রায় কুড়ি ধরনের লোকসংগীত |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.