content stringlengths 0 129k |
|---|
সেকথা টেলিফোনে নাকি বলা যাবে না |
মুখোমুখি বলবে |
নো কিন্তু! তুমি আরও ঝুলির বেড়াল দেখতে চাইলে কাল সকাল নটার আগেই চলে এস!... |
উত্তেজনায় সে-রাতে ভাল ঘুম হল না |
টেবিল ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম |
সাড়ে সাতটায় উঠে আটটার মধ্যে তৈরি হয়ে বেরুলাম |
কর্নেলের অ্যাপার্টমেন্টে পৌঁছে দেখি, তখনও উনি ছাদে তার বাগানের পরিচর্যা করছেন |
বাগানে যত রাজ্যের অদ্ভুত-অদ্ভুত ক্যাকটাস, অর্কিড আর নানা রকম উদ্ভিদ |
এককোণে প্রজাপতিদের জন্য ছোট্ট কাঁচঘর |
ডিম থেকে তিনটি পর্যায়ে বিবর্তনের পর রঙবেরঙের প্রজাপতি জন্মায় |
সে এক বিচিত্র জগৎ |
উঁকি মেরে দেখলাম বৃদ্ধ প্রকৃতিবিদ গার্ডেনিয়ের পোশাক পরে হাঁটু দুমড়ে একটা টাবের কাছে বসে আছেন |
টবে একটা অষ্টাবক্র ক্যাক্টাস |
এ সময় আমাকে দেখলেই ওঁর জ্ঞান বিতরণ শুরু হয়ে যাবে |
তাই নেমে এসে ড্রয়িং রুমে বসলাম |
ষষ্ঠীচরণ বলল, দাদাবাবুর মুখ দেখে মনে হচ্ছে বেরেকফাস্টো হয়নি |
বললাম, না ষষ্ঠী! আমি বেরেকফাস্টো করেই বেরিয়েছি |
ষষ্ঠী হাসল, ব্রেকফাস্ট! বাবামশাই আমাকে ভেংচি কেটে বেরেকফাস্টো বলেন কিনা! তাই বাবামশাইকে ভেংচি কাটলাম |
বলেই সে দ্রুত পর্দা তুলে উধাও হয়ে গেল |
কর্নেল সিঁড়ি বেয়ে নেমে আসছিলেন |
সিঁড়িটা এই ড্রয়িং রুমের শেষপ্রান্ত থেকে চিলেকোঠায় উঠে গেছে |
কর্নেল আমার দিকে না তাকিয়ে বাথরুমে ঢুকে গেলেন |
তারপর বাথরুম থেকে বেরিয়ে পর্দা তুলে ভেতরে গেলেন |
মিনিট দশেক পরে সেজেগুজে ঝকঝকে চেহারায় বেরিয়ে এলেন |
বললাম, আজ মর্নিং সম্ভাষণ করলেন না যে? |
কর্নেল বললেন, তুমি যখন আমার শূন্যোদানে উঁকি দিচ্ছিলে, তখনই করেছি |
তুমি শুনতে পাওনি! |
আপনি আমার দিকে পিঠ ফিরিয়ে বসে ছিলেন |
আমার পেছনেও চোখ আছে ডার্লিং! |
কর্নেল ইজিচেয়ারে বসে বললেন, আমার কান-দুটোই পেছনের চোখ |
তুমি জানো, যৌবনে গেরিলা যুদ্ধের তালিম নেওয়ার সময় আমার কান দুটো খুব প্রখর করতে হয়েছিল |
কোনদিকে কী শব্দ হল, তা কিসের শব্দ এবং আমার কাছ থেকে তার দূরত্ব কত, এইসব শিখতে হত |
যাইহোক, ষষ্ঠী ঠিকই বলছিল, তোমার বেরেকফাস্টো হয়নি |
এখন সাড়ে আটটা বাজে |
আমি রোজ নটায় ব্রেকফাস্ট করি |
আজ এখনই সেরে নিতে হবে |
কারণ নটার পর যে-কোনও সময় হাজারিলালের আবির্ভাব ঘটবে |
হাজারিলাল এল পৌনে দশটায় |
তাকে দেখে খুব অবাক হয়ে গেলাম |
সাট্টাডন আজকাল একটা সাংঘাতিক কথা হয়ে দাঁড়িয়েছে |
এদের কয়েকজনকে আমার পেশার সুবাদে না দেখেছি এমন নয় |
কিন্তু হাজারিলাল একে তো বয়সে তরুণ, তার ওপর রোগা টিঙটিঙে |
পরনে যেমন-তেমন প্যান্ট-হাওয়াই শার্ট |
মাথার চুলে সামান্য কেতা আছে |
গায়ের রঙ কালো |
চেহারায় অমায়িক হাবভাব |
রাস্তাঘাটে ও ধরনের যুবক সর্বত্র দেখা যায় |
ভিড় থেকে এদের আলাদা করে চেনা যায় না |
সে কর্নেলকে নমস্কার করে বিনীতভাবে বসল |
কর্নেল আমার সঙ্গে আলাপ করিয়ে দিলেন |
কিন্তু সে আমার দিকে মনোযোগ দিল না |
কর্নেল তাকে কফি খেতে অনুরোধ করলেন |
কিন্তু সে করফেঁড়ে বলল, আমি বাইরে কিছু খাই না |
তার কথায় এতটুকু অবাঙালি টোন নেই |
কর্নেল বললেন, বলুন হাজারিলালজি! জয়ন্তের কাছে আমার কিছু লুকোনো থাকে না |
তা ছাড়া আপনাকে কথা দিচ্ছি, খবরের কাগজে আপনার কোনও কথা ফাঁস করা হবে না |
হাজারিলাল বলল, দেখুন কর্নেল সরকার |
আপনার পরিচয় আমি রাতেই পেয়ে গেছি |
সব মহলে আমার চেনা-জানা লোক আছে |
অন্য কেউ আমার সঙ্গে এভাবে জোক করলে আমি সহ্য করতাম না |
কিন্তু আপনার মতো একজন প্রাইভেট ডিটেকটিভের দরকার আছে বলেই |
কর্নেল জোরে মাথা নেড়ে বললেন, আমি ডিটেকটিভ নই |
কথাটা আমার পছন্দ নয় |
কারণ টিকটিকি কথাটা ডিটেকটিভের স্ল্যাং! |
আমাকে আরও অবাক করে হাজারিলাল বলল, বাট আই নিড ইওর হেলপ কর্নেল সরকার! |
বলুন কীভাবে আপনাকে সাহায্য করতে পারি? |
হাজারিলাল একটু চুপ করে থাকার পর বলল, লোকে আমাকে সাট্টাডন বলে |
আমি সাট্টা-জুয়ার কারবারি |
এ কারবার খারাপ না ভালো তা নিয়ে আমি ভাবি না |
বেঁচে থাকতে হলে টাকা কামাতে হয় |
যে যেভাবে পারে টাকা কামায় |
তো দুর্গাপ্রসাদও কামায় |
বাট ডু ইউ নো হাউ হি আর্নস্ এ লট অব মানি? সে দেশের ঠাকুরদেবতাকে ফরেনে স্মাগল করে |
হাজারিলাল দু হাত কপালে রেখে ঠাকুরদেবতার উদ্দেশে প্রণাম করল |
এবার বলুন কে বেশি পাপী? আমি, না দুর্গাপ্রসাদ? |
বুঝলাম যে খুব ধর্মবিশ্বাসী |
কর্নেল বললেন, দুর্গাপ্রসাদ বেশি পাপী |
হাজারিলাল বলল, আমি সাট্টা-জুয়ার কারবারি |
প্রফিটের টাকায় আমি সোশ্যাল ওয়ার্ক করি |
খেলার ক্লাব, মেডিক্যাল ইউনিট, মন্দির, আশ্রয় সব কিছুতে আমি টাকা দিই |
লোকের হাউজিং প্রব্লেম আছে |
তার জন্যই মোহনপুর প্যালস কিনে আমি মাল্টিস্টোরিড বিল্ডিং করতে চেয়েছি |
একি আমার দোষ? |
তো মোহনপুর প্যালেসের মন্দিরে সোনার দেবতা আছেন |
দুর্গাপ্রসাদ অনেক বছর থেকে সেই দেবতাকে চুরি করে ফরেনে স্মার্ করার চেষ্টায় আছে |
তার সঙ্গে একটা কোম্পানির কন্ট্যাক্ট আছে |
জয় ট্রেডার্স? |
হাজারিলাল তাকাল |
দেন ইউ নো ইট! |
বীরেশ্বরবাবুর কথা বলুন |
বীরেশ্বর দুর্গাপ্রসাদের কনট্যাক্টম্যান |
সে নরহরি ঠাকুরমশাইকে দিয়ে মোহনপুর প্যালেসের মন্দির থেকে দেবতা চুরির ধান্দায় ছিল |
সেইজন্য আমি প্যালেসের জমি জবরদখলের জন্য পাড়ার কিছু লোককে লাগিয়েছিলাম |
জবরদখল তারা সত্যি সত্যি করত না |
ওটা আমার একটা ট্যাটিস |
প্রেসার ক্রিয়েট করতে চেয়েছিলাম |
ভেবেছিলাম, ঝামেলা দেখে কুমারবাহাদুর আমাকে প্যালেস বিক্রি করে দেবেন |
উনি বিক্রি করতেই তো চান |
পারছেন না শুধু দুর্গাপ্রসাদের জন্য |
সে তাকে লোভ দেখাচ্ছে, আরও বেশি দাম দিয়ে প্যালেস কেনার লোক সে যোগাড় করে দেবে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.