content stringlengths 0 129k |
|---|
আর ওপরে গিয়ে তোমার শ্বশুরমশাইয়ের হাত মালিশ করো |
আমি লক্ষ্য করেছি, বিছানায় উনি শুলে ওঁর ডানদিকে উত্তরের জানালা দিয়ে নীচে মন্দিরটা চোখে পড়ে |
তুমি জানালার ধারে বসে হাত মালিশ করবে |
ছন্দা অবাক হয়ে শুনছিল |
বলল, কিন্তু উনি আমাকে হাত মালিশ করতে যদি না দেন? |
তুমি ইনসিস্ট করবে |
তাহলে আমার ধারণা, উনি আপত্তি করবেন না |
ছন্দা একটু ভেবে নিয়ে বলল, ঠিক আছে |
আজ থেকে টিনির স্কুলে ছুটি শুরু হয়েছে |
বরং টিনিকেও ওঁর পা মালিশ করতে বলছি |
টিনিকে উনি বাধা দেবেন না! সেই সুযোগে আমিও কাজে লেগে যাব |
ইউ আর ইনটেলিজেন্ট |
ছন্দা মন্দিরে যাওয়ার দরজা খুলে দিয়ে বললেন, আমি তালা এঁটে দিচ্ছি |
আপনারা লোহার সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাবেন |
কাল দেখলাম, সিঁড়িটা এখনও মজবুত আছে |
করিডরে মিনিট দশেক অপেক্ষা করার পর কর্নেল বললেন, জয়ন্ত! তুমি দেয়াল ঘেঁষে চুপিচুপি পশ্চিমের ফুলগাছগুলোর আড়ালে যাও |
ওখানে চুপচাপ বসে অপেক্ষা করো |
ডাকাতি করতে যাচ্ছি দিন-দুপুরে |
চমকে উঠেছিলাম |
কর্নেল! আপনি |
ঠোঁটে আঙুল রেখে কর্নেল চোখে হেসে বললেন, বীরু! |
বীরু! ব্যস! আর কোনও কথা নয় |
ফুলগাছের আড়ালে গুঁড়ি মেরে বসে অবাক হয়ে দেখলাম, কর্নেল দিব্যি মন্দিরের দরজা খুলে ফেললেন |
দরজার কপাটদুটো নিঃশব্দে লিফটের কপাটের মতোই দুধারে ঢুকে গেল |
কর্নেলও ঢুকে গেলেন এবং মিনিট দুই পরে বেরিয়ে এলেন |
তারপর মন্দিরের দরজার কপাট টেনে বন্ধ করলেন |
ফুলগাছের কাছে এসে চাপা গলায় বললেন, আগে তুমি উঠে যাও |
বললাম, আশ্চর্য! আপনি চিচিং ফাঁক মন্ত্র জানেন দেখছি! |
কর্নেল হাসলেন |
চিচিং ফাঁক বীরু... |
নীচে নামো বাঁয়ে ঘোরো |
সেই মরচে ধরা ঘোরালো লোহার সিঁড়ি দিয়ে আগে কর্নেল উঠে গেলেন |
তারপর আমি সাবধানে উঠলাম |
দোতলার বারান্দায় উঠে কর্নেল আস্তে কাসলেন |
একটু পরে ছন্দা বেরিয়ে এলেন |
তাকে খুব গম্ভীর দেখাচ্ছিল |
কর্নেল বললেন, এবার তোমার শ্বশুরমশাইকে খবর দাও, আমি দেখা করতে চাই |
ছন্দা টিনির পড়ার ঘরে আমাদের বসিয়ে চাপা গলায় বললেন, আমি আপনাকে মন্দিরে ঢুকতে দেখলাম |
আপনি কীভাবে লক খুললেন? |
যথাসময়ে বলব |
তুমি কুমারবাহাদুরকে খবর দাও! |
ছন্দা ভেতরের একটা দরজার পর্দা সরিয়ে চলে গেলেন |
বললাম, মন্দিরের ভেতরে বিষ্ণুমূর্তি দেখতে পেলেন তো? |
কর্নেল বললেন, এখন কোনও কথা নয় |
মুখ বুজে থাকবে কিন্তু! |
মুখ বুজে থাকলাম |
কিছুক্ষণ পরে টিনির সাড়া পাওয়া গেল |
সে সেই ছড়াটা |
সুর ধরে বলতে বলতে এ ঘরে ঢুকল |
তারপর থমকে দাঁড়িয়ে কর্নেলকে বলল, আবার তুমি এসেছ? তোমার দাড়ি সাদা কেন বলোনি |
এখন বলবে? |
কর্নেল তাকে হাত বাড়িয়ে ধরতে গেলেন |
সে ছিটকে সরে গেল |
কর্নেল বললেন, তোমার দাদু কেন বেড়াল মেরেছেন আগে বলো |
তা হলে বলব |
আমি দেখিনি |
আহা, বেড়ালটাকে তো দেখেছ? |
বাহাদুর মরা বেড়ালটা কোথায় ফেলে দিয়েছে |
বাহাদুরকে জিজ্ঞেস করলে বলবে |
তুমি তা-ও দেখনি? |
এই সময় ছন্দা এসে বললেন, আপনারা ভেতরে যান |
আমি টিনিকে স্নান করাতে যাচ্ছি! টিনি! কাল স্নান করিসনি |
আজ স্নান করবি আয়! |
টিনি পালাতে যাচ্ছিল |
ছন্দা তাকে ধরে ফেললেন |
আমরা ভেতরের ঘরে ঢুকলাম |
এ ঘরটা ফাঁকা |
শুধু কিছু পুরনো আসবাব এক কোণে পড়ে আছে |
কর্নেল ঘরটায় চোখ বুলিয়ে সামনের দরজার পর্দা তুলে বললেন, মর্নিং কুমারবাহাদুর |
তারপর ঢুকে গেলেন |
আমি ওঁকে অনুসরণ করলাম |
সত্যেন্দ্রনাথ তার বিছানায় পা ছড়িয়ে কালকের মতো বালিশে হেলান দিয়ে বসেছিলেন |
মুখটা খুব গম্ভীর মনে হল |
বললেন, কর্নেলসায়েব! আমি বুঝতে পেরেছি কেন আপনি আবার এসেছেন |
একজন ক্রিমিন্যাল শয়তানের জন্য আপনার কেন এত দয়া বুঝতে পারছি না |
কর্নেল খাটের পাশে চেয়ার টেনে বসলেন |
আমিও বসলাম |
তারপর কর্নেল সহাস্যে বললেন, কুমার বাহাদুর! আপনি ভুল বুঝেছেন |
আমার কয়েকটা ক্যাকটাসের গায়ে কতকগুলো রেড স্পট দেখা দিয়েছে |
সেই ব্যাপারেই আমি কথা বলতে এসেছি |
আমার মনে পড়ছে, আপনি একবার আমাকে কী একটা ওষুধ লিখে দিয়েছিলেন |
প্লিজ যদি সেটা আবার লিখে দেন |
আমার ডান হাত অচল |
আমি বলছি, আপনি লিখে নিন |
কর্নেল পকেট থেকে নোট বই আর কলম বের করে কী একটা খটোমটো নাম লিখে নিলেন |
তারপর বললেন, এটা কি যে কোন কেমিস্টের কাছে পাওয়া যায়? সেবার অনেক ঘোরাঘুরি করে তবে একটা ফার্মেসিতে পেয়েছিলাম |
এই পাড়াতেই পাবেন |
কুণ্ডু ফার্মেসি-আপনার যাওয়ার পথেই পড়বে |
ছন্দা বলল, আপনার স্বাস্থ্যের উন্নতি হয়েছে অসুখটা নাকি প্যারালেসিস নয় |
সত্যেন্দ্রনাথ ডান হাত একটু তুলে মুঠো করে বললেন, ইচ্ছাশক্তি |
বাহাদুর কাল থেকে ওদের দেশের প্রথায় মালিশ করে দিচ্ছে |
একটু আগে বউমাও মালিশ করে দিচ্ছিল |
আশা করি, এই সপ্তাহের শেষাশেষি চলাফেরা করতে পারব |
আপনি কফি খাবেন তো? |
ধন্যবাদ! অসময়ে আর বিরক্ত করব না আপনাকে |
বসলেন তো আর একটু বসুন |
আমি ঠিক করেছি, একটু সুস্থ হলেই এই বাড়ি আর গৃহদেবতাসহ মন্দির বেঁচে দিয়ে মোহনপুরে আমাদের পুরনো বাড়িতে গিয়ে থাকব |
মোহনপুরের বাড়িটা আপনার মনে পড়তে পারে |
মেরামত করলে আরও দু-তিনশো বছর বাস করা যাবে |
কর্নেল হাসলেন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.