content
stringlengths
0
129k
১৯৯১ সালে বন্যায় তিন শ বইয়ে সঙ্গে বেশ কিছু পত্রিকাও নষ্ট হয়ে যায়
তারপর ও সওগাত, মাহে নওসহ রয়েছে হাজারখানেক পুরানো পত্রিকা
ঢাকা, রাজশাহী, খুলনা, বরগুনা, বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বুদ্ধিজীবী, গবেষক এসেছেন এখানে এবং তাদের কাজে লাইব্রেরির সাহায্য নিয়েছেন, কখনো বইও নিয়ে গেছেন
লাইব্রেরিতে সংরক্ষিত তথ্যসূত্রে জানা যায়, বগুড়ার ইতি কাহিনী ও রাজশাহীর ইতিহাস এর লেখক কাজী মোহাম্মদ মিছের দুটি প্রাচীন পান্ডুলিপি এবং আরবি থেকে আরবি একটি ডিকশনারি নিয়ে গিয়েছিলেন পরে বহু যোগাযোগ করেও তা ফেরত পাননি
এ ছাড়া আর একজন লেখক বেগম রোকেয়ার মতিচুর প্রথম সংস্করণের একটি কপি নিয়ে আর ফেরত দেননি
এ ঘটনার পর তিনি আর বাইরে বই দিতেন না
ব্যক্তিজীবনে বইপ্রেমিক মোশারফ হোসেন নিজেকে নিয়ে খুব একটা ভাবতেন না
তার চিন্তা-চেতনা ছিল শুধু লাইব্রেরিকে ঘিড়ে
কিভাবে দুর্লভ পুঁথি সংগ্রহ করা যাবে এ নিয়ে সব সময় মগ্ন থাকতেন
১৯৫৬ সালে মোশারফ তার এক বন্ধুর মাধ্যমে খবর পেলেন নাটোরের এক জমিদার বাড়িতে বেশ কিছু পুরনো পুঁথি রয়েছে
মোশারফ হোসেন ওই জমিদার বাড়িতে বার বার গিয়েছেন পুঁথি সংগ্রহের করতে কিন্তু ব্যর্থ হয়ে ফিরেছেন
পরবর্তীতে খবর পেলেন ওই জমিদার ভারতে চলে যাচ্ছেন
সুযোগ বুঝে মোশারফ হোসেন আবারও চলে গেলেন ওই জমিদার বাড়িতে
অবশেষে কিছু পুঁথি সংগহ করেই ফিরলেন সেখান থেকে
একই কৌশলে মোশারফ হোসেন মান্দা উপজেলার ফেট গ্রাম থেকে রামচন্দ্র নামে তার এক বন্ধুর কাছ থেকে বেশ কিছু পুঁথি উদ্ধার করলেন
মোশারফ হোসেন সর্বশেষ খবর পান পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার সহযোগী অধ্যাপক হাবিবুর রহমানের কাছে বেশ কিছু পুঁথি সংগ্রহে রয়েছে
মোশারফ ভাবলেন সেখানে একা গিয়ে লাভ হবে না
মোশারফ হোসেন এর ঘনিষ্ঠ বন্ধু বাংলার শিক্ষক শাহ আলম চৌধুরীকে সঙ্গে নিয়ে অধ্যাপক হাবিবুর রহমানের কাছে পুঁথি সংগ্রহের আবেদন জানান
তার আবেদর প্রেক্ষিতে হাবিবুর রহমান তাঁর সংরক্ষিত সবক'টি পান্ডুলিপি ভাতশাইল পাঠাগারে দান করেন
এই ছিলো তার শেষ পুঁথি সংগ্রহ
এভাবে তিনি ৭৭টি পান্ডুলিপি সংগ্রহ করেন
এগুলোর কোনো কোনোটির ভাষা উভয় বাংলা
আবার কোনোটির ভাষা সংস্কৃতলিপি
বর্তমানে পুঁথিগুলো খুব ভালো অবস্থায় নেই
১৯৯১ সলে বন্যায় লাইব্রেরির ঘর ভেঙে পড়লে বেশ কিছু পুঁথি বা বই ভিজে যায়
বর্তমানে লাইব্রেরিতে ২০ থেকে ২২ হাজার বই সংরক্ষিত আছে
বই ও লাইব্রেরিকে আঁকড়ে ধরে জীবনের অবসান ঘটালেন এই বইপ্রেমিক মোশারফ হোসেন চৌধুরী
৩১ জানুয়ারি ২০১৪ সালে নিজ বাসভবন ভাতশাইল গ্রামে তিনি মৃত্যুবরণ করেন
মোশারফ হোসেন এর মৃত্যুর পরে তার ছোট ভাই লাইব্রেরির সাধারণ সম্পাদক পদে নিয়োজিত রয়েছেন সভাপতির দায়িত্বে রয়েছেন লাইবেরির জমিদানকারী তার চাচা মতিউর রহমান চৌধুরী লাইব্রেরির সভাপতির দায়িত্ব পালন করলেও বর্তমানে লাইব্রেরিটি অরক্ষিত রয়েছে
ধুলোবালিতে বই পুস্তক জরাজীর্ণ হয়ে পড়েছে
নষ্ট হতে চলেছে দুর্লভ পুঁথিগুলো
গ্রামবাসীরা জানায়, লাইব্রেরিটি খোলা হয় না
গ্রামের লোকজন যে বই পুস্তক পড়বে সে সুযোগ পায় না
তাদের দাবি মোশারফ হোসেন এর অতিকষ্টের এই জ্ঞানভান্ডার ভাতশাইল গ্রামেই সরকারিভাবে সংরক্ষণ করার
লাইব্রেরির সভাপতি আলহাজ আব্দুল মতিন চৌধুরী বলেন, সম্প্রতি জাতীয় জাদুঘর থেকে লোক এসেছিলেন লাইব্রেরি দেখতে
হাতে লেখা পুঁথি, তালপাতায় লেখা কোরআন কিছু পুঁথি জাদুঘরে চেয়েছিলেন
কিন্তু সেগুলি এখনো দেওয়া হয়নি
বর্তমানে লাইব্রেরি যে অরক্ষিত রয়েছে এর সত্যতা স্বীকার করে তিনি বলেন, লাইব্রেরিতে একটা কেয়ারটেকার নিয়োগ দিয়ে সরকার যদি লাইব্রেরিটি সংরক্ষণ করেন তাহলে এলাকাবাসী উপকৃত হবে
বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, লাইব্রেরিতে আমি একটা সোলার দিয়েছি
লাইব্রেরির বর্তমান চিত্র অনুসারে এটা সরকারিভাবে সংরক্ষণ করা দরকার
নিউজবিজয় / এফএইচএন / ১৬ নভেম্বর ২০২১ইং
এখানে দেশ-বিদেশের অভ্যন্তরীণ বিমানের টিকিটসহ আকাশ পাওয়া যাচ্ছে:- উর্মি টেলিকম,আনন্দ মার্কেট হাতীবান্ধা,লালমনিরহাট
ফোন: ০১৭১৩৬৩৬৬৬১
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন
আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়
আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন নিউজবিজয়ে
আজই পাঠিয়ে দিন - . @.
ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন
.
এই বিভাগের আরো সংবাদ
করোনায় আরও ৭ হাজারের বেশি মৃত্যু
বদলগাছীতে মুক্তিযোদ্ধা চাচার হাতে খুন হলো ভাতিজা
গরু ছাগল ফেরত নিলো পরাজিত মেম্বার প্রার্থী কিয়ামত!
বদলগাছীতে পাটবীজ উৎপাদন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু
বদলগাছীতে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় একজনের মৃত্যু, আটক ১
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ
দিনাজপুরে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক শিক্ষা সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতা
নাগেশ্বরীতে কালাইয়ের চরে কালাইয়ের বাম্পার ফলনের সম্ভাবনা
কুড়িগ্রামের রৌমারী ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে
শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ
নীলফামারীতে 'জঙ্গি আস্তানায়' র‌্যাবের অভিযান : গ্রেফতার ৫
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী
করোনায় আরও ৭ হাজারের বেশি মৃত্যু
টিভিতে আজকের খেলা: ০৪ ডিসেম্বর ২০২১
নামাজের সময়সূচি : ০৪ ডিসেম্বর ২০২১
ইতিহাসের এই দিনে : শনিবার, ৪ই ডিসেম্বর ২০২১ইং
বদলগাছীতে মুক্তিযোদ্ধা চাচার হাতে খুন হলো ভাতিজা
৬৬ বছর পর নতুন রূপে নায়িকা রোজিনা
মেয়র পদে ফের নৌকার মনোনয়ন পেলেন আইভী
এ মাসেই আসছে শৈত্যপ্রবাহ, বৃষ্টি বাড়ার সম্ভাবনা
পাটগ্রামে ৭ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা
রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটির ৪৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জে দৃষ্টিনন্দন পার্কের উদ্বোধন করেন-পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
মোটর সাইকেল উপহার পেলনে নির্বাচিত ইউপি চেয়ারম্যান
সরকারি কর্মচারীদের মহাসমাবেশের হুঁশিয়ারি
শনিবার 'লাল কার্ড' দেখাবেন শিক্ষার্থীরা
বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত লঘুচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর হুঁশিয়ারি সংকেত
সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে শিয়াল আতঙ্ক
পরীক্ষামূলকভাবে উত্তরা-আগারগাঁও মেট্রোরেল চলবে ১২ ডিসেম্বর
৭ দেশ থেকে এলে ১৪ দিনের কোয়ারেন্টাইন
ইতিহাসের এই দিনে : বুধবার, ১লা ডিসেম্বর, ২০২১ইং
ইতিহাসের এই দিনে : শনিবার, ৪ই ডিসেম্বর ২০২১ইং
ইতিহাসের এই দিনে : বৃহস্পতিবার, ২রা ডিসেম্বর, ২০২১ ইং
উৎসর্গ করলাম আমার পরম শ্রদ্ধেয় বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যে সমৃদ্ধ হয়ে আমি আজ নিজেকে মেলে ধরতে পেরেছি
'রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা
'
জরুরি হটলাইন
এখানে দেশ-বিদেশের অভ্যন্তরীণ বিমানের টিকিটসহ আকাশ পাওয়া যাচ্ছে:- উর্মি টেলিকম,আনন্দ মার্কেট হাতীবান্ধা,লালমনিরহাট