content
stringlengths
0
129k
আমার জন্ম যদিও এখানেই
প্রথম যখন সূর্য ওঠে, তার দিকে চাইলে ডানদিক আর পিছনদিকের কোণ বরাবর কোনও-এক দূর দেশ থেকে আমার মা-বাবারা এখানে এসেছিল
ঠিক আসেনি, আনা হয়েছিল
ওদের যখন এখানে আনা হয়, তখনও আমি জন্মাইনি
সে আরও পরের গল্প
...
আলো ক্রমে আসতে থাকে
ক্রমে আলো এসে পড়ে আমাদের ইতিহাসে, আমাদের আখ্যানে
সেই তীব্র, উজ্জ্বল, ধাঁধা-লাগা আলোয় পলকে এক নতুন দৃশ্যপট তৈরি হয়ে যায় আমাদের সামনে; মজ বুড়ো আবছা হতে-হতে মিলিয়ে যায় কোথায়, শুধু দূরের কোনও-এক আড়াল থেকে - কথকের আলাপের মতো, পালাগানের সূত্রধরের মতো - মাঝে-মধ্যে ভেসে আসে তার স্বরগ্রাম
আলোকোজ্জ্বল সেই নদীতটে প্রায় তিন মানুষ লম্বা, উঁচু-উঁচু চৌবাচ্চার দেখা মিলে যায়; সুমেরীয় সভ্যতার স্নানাগারের ভিতরের খোপগুলো সরিয়ে নিয়ে যদি পাখির চোখ দিয়ে দেখা যায়, তবে অনেকটাই কাছাকাছি দেখতে লাগবে, এমন-কি, আয়তনেও প্রায় এক
চৌবাচ্চাগুলোর গায়ে সার দিয়ে কাঁচা বাঁশের মই ঠেস দেওয়া
শূন্য চৌবাচ্চারা, একাকী মইগুলি দ্রুত পূর্ণ হয়ে যায় - ভরাট হয়ে যায় সকল শূন্যস্থান
চৌবাচ্চা ভরে ওঠে জলে আর মইয়ে চড়ে গাঢ় তামাটে-কালো-খয়েরি মানুষগুলো নলখাগড়া জাতীয় অমনই কিছুর আঁটি নাগাড়ে আছড়ে চলে ওতে; নিচে লেঠেলের দল, বন্দুকবাজ, হান্টারওয়ালা
চৌবাচ্চার প্রাচীরগাত্রে অবিশ্রান্ত আছড়ে পড়ছে খাগড়ার ঝাড়, মানুষগুলো সর্বশক্তি এক করে আছাড় মারছে, আবার তুলছে, আবার মারছে; সেই জলাধারে ধরে-রাখা জল ধীরে-ধীরে একটা সময় মেঘমুক্ত আকাশের আসমানি রং থেকে বদলে যাচ্ছে গাঢ় নীলে; আর তখনই সাদা ঘোড়ার পিঠে চেপে এসে পৌঁছে যাচ্ছে আপাত নীলাভ পোশাক, কোমরবন্ধে পিস্তল, আংটিতে সরকারি...
দ্রুত দিন শেষ হয়ে রাত ঘনাচ্ছে, রাত কেটে সকাল হচ্ছে, ফের রাত নামছে - দিনের আলো ফুটতেই মইয়ের উপর প্রায়-উলঙ্গ মানুষগুলোর অনলস কর্মোদ্যম, নিচে চাবুকের আন্দোলন
একটা সময় সাদা ঘোড়ায় চেপে অরণ্যদেব আসছে আর তদারকি করে নিয়ে যাচ্ছে ফলন
গতানুগতিক এই দৃশ্যের ক্রমাগত অভিনয় হয়ে যেতে থাকে, কেটে যায় কত সময়, সূর্য ওঠে, অস্ত যায়, চাঁদ ওঠে, কখনও-বা বৃষ্টি, একটা নির্দিষ্ট সময় অন্তর শোনা যায় অশ্বখুরধ্বনি আর একটানা জলের উপর ভারী কিছু আছড়ানোর উথালপাতাল শব্দ, হঠাৎই শোনা গিয়ে হ্রেষাধ্বনি চকিতে মিলাল : একই ঘটনা পরম্পরা স্থাণুর মতো দেখে-চলার একঘেয়ে অনুশীলন
আচম্বিতে গুলির শব্দ; নদীর জল মচকা ফুলের মতো লাল
ছেতরে বেরোনো রক্তের লাল ক্রমে চৌবাচ্চার নীলের বর্ণ ধারণ করে
গুলি-খাওয়া আদিবাসী মানুষটির ক্ষতস্থান থেকে গলগলিয়ে রক্ত বেরোয়; নীল রক্ত
অবাক বিস্ময়ে আমরা দেখতে থাকি, গোটা দৃশ্যপট প্রায় একশো বছর পরের কোনিকা ফটোপেপারের মতো নীলিম হয়ে ওঠে; তামাটে-কালো-খয়েরি মানুষগুলোর চোখের দিকে চাইতেই, অক্ষিগোলকের চারপাশের সাদা অংশ, নীল হয়ে উঠেছে, দেখা যায়
মৃত মানুষটার পড়ে আছে নিথর; সেই মৃতশরীরের নখগুলি প্রকট হয়ে ওঠে, যা ইতোমধ্যে তার গোলাপি আভা মুছে ফেলে এই মুহূর্তে নীল ঘনশ্যাম
বিস্তৃত প্রেক্ষাপটে চাবুকের ক্রমিক উত্থান-পতন, কর্মতৎপরতা প্রথমাবধি বিচ্ছেদবিহীন
আবার সেই একঘেয়ে কর্মযজ্ঞ; নিরুপদ্রব সেই যজ্ঞশালার তন্ত্রধারকদের, কালো-কুঁদো অব্রাহ্মণ মানুষগুলোর শিরদাঁড়া, অবিশ্রান্ত একভাবে চৌবাচ্চার দিকে ঝুঁকে-থাকার কারণে, বেঁকে গিয়ে সামনের দিকে নুয়ে পড়তে থাকে; শরীরে অক্ষম সেই নুয়ে-পড়া মানুষগুলোকে অতঃপর সারিবদ্ধ হাঁটিয়ে নিয়ে আসা হয় আর-এক নদীর তীরে - মোরিগাঙ : প্রথম ক্রন্...
কৌতূহল এই পর্যন্ত অবসিত হলে আমাদের দৃষ্টিপথে ফুটে ওঠে একটি বৃহদাকার চোখের মণি, যা ধীরে-ধীরে তার আয়তন কমিয়ে আনতে থাকে আর তা মানুষের স্বাভাবিক চোখের আকার নিলে দেখা যায়, অক্ষিকোটরে মণির পাশের সাদা অংশে শিরাগুচ্ছের রং নীল এবং ওই গভীর অন্তর্ভেদী চোখ অন্য কারও নয় - আদিবাসী সেই প্রৌঢ়ের; আমাদের কথকঠাকুর মজ বুড়োর
বুড়োর চোখের দিকে বেশিক্ষণ চেয়ে থাকতে অস্বস্তি হওয়ায় আমরা উঠে পড়তে চাইছিলাম, প্রাথমিকভাবে ওই চোখ থেকে দৃষ্টি সরিয়ে নদীর দিকে আনতেই দেখেছিলাম, নদীর জল প্রথম প্রাণীর রক্তে নীল হয়ে আছে, এরই মধ্যে রাত কেটে গেছে কখন, অথচ একবারের জন্যও খিদে পায়নি, তেষ্টা পায়নি; রাত পার হয়ে সূর্য উঠছে, সূর্য মানে আলো; কিন্তু সেই আলো...
আড়াইশো বছরের এক অবদমিত ইতিহাসের প্রায়-বিস্মৃত এক ছিন্নপত্রকে শুকনো মুখে বিদায় জানিয়ে, মেরুদণ্ড টানটান, কিংবা আজানুলম্বিত হাত এবং পিঠে উটের মতো কুঁজ নিয়ে জঙ্গল থেকে জনপদে ফিরে এসেছিলাম আমরা - চারটি মানুষ, অথবা চারটি উট - কাঁটাগাছ খেতে গিয়ে যাদের গলায় কাঁটা বিঁধে গেছে
রোজকার জীবনে ফিরে আসার পরও কিছু আখ্যান থেকে যায়, কিংবা তৈরি হয় নতুন করে
অভিষেক ফিরে যায় ছত্তিশগড়ে, আদিবাসীদের নিয়ে তার ল্যাঙ্গুয়েজ মিশনের কাজ শেষ করতে; উদ্দীপনা, আগের তুলনায় অনেক শান্ত, সংযত, ফিরে গেছে ইউনিভার্সিটি হস্টেলে তার এক কামরার ঘরে; মিশা আবারও ব্যস্ত হয়ে পড়েছে তার স্কুল, স্কুলের বাচ্চাদের নিয়ে
তবু হয়তো কখনও আদিবাসীদের মধ্যে কাজ করতে-করতে সিআরপি করিডোর পার করে অভিষেক পৌঁছে যাবে রেড করিডোরে, মাওবাদীদের সঙ্গে দেখা হয়ে যাবে, কিন্তু তখন আর আন্ডারগ্রাউন্ড পলিটিকস্ নয়, বরং ওদের থেকে চেয়ে নেবে ধারালো একটা ছুরি আর একলব্যের মতো সেটা চেপে ধরবে নিজের বুড়ো আঙুলে, সম্পূর্ণ কাটবে না, কিন্তু রক্ত দেখতে চাইবে
তবু হয়তো কখনও হস্টেলের ঘরে পড়তে-পড়তে একঘেয়েমি এসে-যাওয়া থেকে বেরোতে অভিষেককে ফোন করবে উদ্দীপনা, না-পেয়ে পায়চারি করবে ঘরে, তারপর খোঁপায় গুঁজে-রাখাটা কাঁটাটা তুলে এনে, দাঁতে দাঁত চেপে পায়ের গোড়ালিতে বিঁধিয়ে দেবে, শুধুমাত্র রক্ত দেখবে বলে
ডাউন ক্যানিং লোকাল ধরে, ফের অটোয় চড়ে স্কুলে পৌঁছানো মিশা কোনওদিন অফ্ পিরিয়ডে তলপেটে যন্ত্রণা অনুভব করে বুঝবে, মাসের যে-দিনটিতে সাধারণত সে ঋতুমতী হয়, প্রতিবারের মতো এবারও তা সে ভুলে গেছে বিলকুল, ফলত ব্যাগ থেকে স্যানিটারি ন্যাপকিন বের করে শিক্ষকদের জন্য নির্দিষ্ট শৌচাগারে গিয়ে নিম্নাঙ্গের অন্তর্বাসখানা কোনওমতে খুলে...
কোনও-এক অলস দুপুরে, আমার ঘরে পুরোনো আমলের দেওয়াল-ঘড়িটা বন্ধ হয়ে গেছে দেখে দম দেওয়ার জন্য ওটাকে দেওয়াল থেকে পেড়ে আনব আমি এবং কেন জানি না, দম দেওয়ার বদলে খুলে ফেলব ঘণ্টা আর মিনিটের কাঁটা দুটো, তারপর যেভাবে পরীক্ষা করা হয় রক্তে শর্করার পরিমাণ, সেভাবে ফুটিয়ে দেব মধ্যমায়; আঙুলের শীর্ষদেশে তখন নীল রক্ত
যদিও আমরা প্রত্যেকেই আসলে বুঝে নিতে চাইছিলাম যে, আমাদের প্রত্যেকের রক্তে যে-বিষ মিশে গেছে, যে-বিষ আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যেও অবধারিত ছড়িয়ে গিয়ে দূষিত করে তুলবে তাদের বেঁচে-থাকা, তাতে অরণ্যদেব, গুরান, মজ বুড়ো, না পিগমি বান্ডার উপজাতি - কার নীলের ভাগ বেশি
: অনির্বাণ বসু, গল্প
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!-এ শেয়ার করুন-এ শেয়ার করুন এ শেয়ার করুন
৬টি মন্তব্য:
৯ সেপ্টেম্বর, ২০১৯ ৭:৩৭
এই গল্পটা আমার অন্যতম পছন্দের ও ভালোলাগার
উত্তরমুছুন
উত্তরগুলি
৯ সেপ্টেম্বর, ২০১৯ ২:১৫
আপনাকে চিনি না
তবে আপনি পড়েছেন এবং মন্তব্য করেছেন
আপনাকে অনেক ধন্যবাদ
মুছুন
উত্তরগুলি
উত্তর
উত্তর
হলফনামা ১২ সেপ্টেম্বর, ২০১৯ ৩:০৩
এর পাঠে এক নির্ভেজাল আদিমতায় পৌঁছে দিলে
যার অভ্যন্তরে লুকিয়ে আছে আমাদের রক্তের সঠিক গ্রুপ নির্ণয়ের এক অজানা যন্ত্র
ধন্যবাদ অনির্বাণ
উত্তরমুছুন
উত্তরগুলি
১৩ সেপ্টেম্বর, ২০১৯ ১২:২৩
আপনাকে অনেক ধন্যবাদ
ভালো থাকুন
মুছুন
উত্তরগুলি
উত্তর
উত্তর
' ২৪ জুলাই, ২০২১ ১১:৩৭
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে
উত্তরমুছুন
উত্তরগুলি
উত্তর
২৪ জুলাই, ২০২১ ১১:৩৯
দাদা দারুণ লাগলো
উত্তরমুছুন
উত্তরগুলি
উত্তর
মন্তব্য যুক্ত করুন
আরও লোড করুন...
নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম
এতে সদস্যতা: মন্তব্যগুলি পোস্ট করুন ()
গল্পপাঠের লেখক সূচি
লেখক লিঙ্ক অগ্নি রায় অচিন্ত্যকুমার সেনগুপ্ত অচিন্ত্যরূপ রায় অজিত কাউর অজিত কৌর অঞ্জন আচার্য অতনু ব্যানার্জী অতীন বন্দ্যোপাধ্যায় অথৈ নীলিমা অদিতি ফাল্গুনী অদিতি ফাল্গুনী' অদিতি সরকার অদ্বয় চৌধুরী অদ্বয় দত্ত অদ্বৈত মল্লবর্মণ অদ্রিশ বিশ্বাস অধীশা সরকার অনন্ত মাহফুজ অনামিকা বন্দ্যোপাধ্যায় অনিতা অগ্নিহোত্রী অনিতা দেশা...
সার্চ
অমর মিত্রের গল্পপাঠ
উইলিয়াম ফকনারের সাক্ষাৎকার
দি আর্ট অফ ফিকশন
আলবেয়ার কাম্যুর সাক্ষাৎকার
আমি ভাস্কর হতে চাইতাম
ইতালো কালভিনোর সাক্ষাৎকার
দি আর্ট অফ ফিকশন
স্মৃতি ভদ্রের গল্প
হারুকি মুরাকামির সাক্ষাৎকার
দি আর্ট ফিকশন
আমাজন থেকে গুরুচণ্ডালী প্রকাশিত ইবুক কিনুন
লোগোতে ক্লিক করে বইয়ের লিংক নিন
মিলান কুন্ডেরার সাক্ষাৎকার
দি আর্ট অফ ফিকশন
শ্যামল গঙ্গোপাধ্যায়ের গল্প
গল্পপাঠ পড়ুন
দীপেন ভট্টাচার্যের গল্পপাঠ
জয়ন্ত দের গল্প
এমদাদ রহমানের অনুবাদে
পর্তুগালের নোবেলজয়ী লেখক হোসে সারামাগো'র প্যারিস রিভিউ সাক্ষাৎকার
আর্ট অব ফিকশন ভাষান্তর : এমদাদ রহমান হোসে সারামাগো পর্তুগালের লেখক; রাজধানী লিজবন থেকে উত্তর-পূর্বদিকের আজিনহাগা গ্রামের এক ভূমিহী...