content stringlengths 0 129k |
|---|
১০ |
কৃষি অর্থনীতি ও প্রযুক্তি হস্তান্তর |
সরেজমিন গবেষণা, কৃষি অর্থনীতি, প্রশিক্ষণ ও কৃষিততব |
১১ |
বায়োটেকনোলজি ও অগ্রবর্তী () গবেষণা |
ইক্ষু প্রজনন, শারীরততব ও চিনি রসায়ন, রোগততব ও কীটততব |
এ ছাড়াও এ ইনস্টিটিউট আরো কিছু কর্মসূচী বাস্তবায়ন করে যেমন সরেজমিন গবেষণা, প্রদর্শনী প্রভৃতি |
এগুলি ছাড়াও বিএসআরআই তার প্রযুক্তি বিস্তারের জন্য আয়োজন করে ইক্ষুচাষী এবং চাষী প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম, কৃষক সমাবেশ, মাঠ দিবস, প্রভৃতি; প্রকাশ করে বই, প্রতিবেদন, ম্যানুয়াল, ফোল্ডার, লিফলেট এবং অন্যান্য প্রকাশনাসমূহ |
--- বিভাগ বিভাগ পর্যায়ের সরকারি অফিস জেলা পর্যায়ের সরকারি অফিস উপজেলা পর্যায়ের সরকারি অফিস আঞ্চলিক অফিসসমূহ বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ |
সরকারি অন্যান্য পোর্টাল দেখুন |
বিভাগ বিভাগ পর্যায়ের সরকারি অফিস জেলা পর্যায়ের সরকারি অফিস উপজেলা পর্যায়ের সরকারি অফিস আঞ্চলিক অফিসসমূহ বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ |
গাড়ি কেনাবেচার জন্যে . বাংলাদেশের এর সবচেয়ে বড় মার্কেটপ্লেস |
বাংলাদেশে একটি অন্যতম জনপ্রিয় গাড়ির ব্র্যান্ড |
. এ আপনার পছন্দসই গাড়ি খুঁজে নিন যেখানে আপনি ছবি, মূল্য, কন্ডিশন, এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি দেখতে পারবেন |
নিরাপদ করি বিক্রয়ের জন্য আমরা ক্রেতা বিক্রেতাদের সরাসরি সাক্ষাত এবং লেনদেনের আগে বিজ্ঞাপনের বিবরণ অনুসারে আপনার পছন্দসই আইটেমটি যাচাই করার পরামর্শ দিয়ে থাকি |
বাংলাদেশ এ গাড়ি কিনুন সেরা দামে |
. এ টি বিজ্ঞাপন থেকে খুব সহজেই আপনার পছন্দের গাড়ি বেছে নিন |
বাংলাদেশ এ আপনার বাজেট অনুযায়ী খুঁজে পেতে পারেন টয়োটা, হোন্ডা, নিসান, কিয়া, মিটসুবিশি এবং অন্যান্য বিভিন্ন মডেল |
আমাদের ভেরিফাইড সেলার, বিশ্বস্ত মেম্বার এবং অনুমোদিত ডিলারদের থেকে রিকন্ডিশন, ব্যবহৃত গাড়ি খুঁজে নিন |
ট্রান্সমিশন, বডি টাইপ, মূল্য এবং মাইলেজ অনুযায়ী ফিল্টার করে গাড়ি খুঁজে নিন |
ট্রান্সমিশন ভিত্তিক অটোমেটিক, ম্যানুয়াল, টিপট্রোনিক, অন্যান্য এবং জ্বালানী ভিত্তিক পেট্রোল, হাইব্রিড, ডিজেল, বৈদ্যুতিক, এবং সিএনজি থেকে আপনার টয়োটা গাড়ি বেছে নিন |
আপনার প্রয়োজন অনুযায়ী হ্যাচব্যাক, সেলুন, এসইউভি / 44, স্টেশন ওয়াগন, এমপিভি, কুপ/স্পোর্টস এবং কনভার্টেবল থেকে বডি টাইপ বেছে নিন |
আপনার পছন্দসই গাড়ি আরও সহজে খুঁজে পাওয়ার জন্য দাম এবং মাইলেজ দিয়েও ফিল্টার করতে পারবেন |
মেজাজ খুব খারাপ পর্যায়ে চলে গেছে তাঁর |
সে কারণেই কিনা কে জানে, ডান হাতটাকে তীব্রবেগে নিয়ে এসে নিজের গালেই সশব্দে চড় লাগালেন |
একটা মশা রক্ত খেয়ে ঢোল হয়ে ছিল |
এই অতর্কিত আক্রমণে চারিদিকে রক্ত ছিটিয়ে মুহুর্তের মধ্যেই প্রাণ হারালো সেটা |
মেজাজ অবশ্য খামোখাই খারাপ না |
যথেষ্ট কারণ রয়েছে এর পিছনে |
আজ এবং কাল, এই দুইদিন ধরে ব্রিগেডিয়ার প্রেম সিং এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি |
ওয়ারলেসের একঘেয়ে ঘড়ঘড়ানি ছাড়া কিছুই আসছে না তাতে |
সামনে শীতের শুষ্ক মহানন্দা |
বর্ষার প্রমত্তা যৌবন হারিয়ে হাড্ডিসার এক সাদা চুলের শীর্ণদেহী বুড়িতে পরিণত হয়েছে সে |
ওপারে লম্বা উঁচু বাধ |
তার আড়ালেই ব্যাংকার খুঁড়ে লুকিয়ে আছে শত্রুরা |
আর এপাশে বসে তিনি আঙুল চুষছেন |
বারঘরিয়ায় তাঁরা এসেছেন আরো একদিন আগে |
ডিসেম্বরের দশ তারিখে |
পঞ্চাশজনের দুর্ধর্ষ এই দলটা নিষ্কর্মা পড়ে আছে সেই তখন থেকেই |
একদল সশস্ত্র যোদ্ধাকে এরকমভাবে ফেলে রাখা আর মেরে ফেলার মধ্যে কোনো পার্থক্য নেই |
তিনি পেশাদার যোদ্ধা |
সামরিক বাহিনী থেকে কঠোর প্রশিক্ষণ নিয়ে এসেছেন |
যুদ্ধের প্রয়োজনে যুদ্ধহীন দীর্ঘ প্রতীক্ষাতেও সমস্যা হয় না তাঁর |
কিন্তু, তাঁর সাথের যোদ্ধারা প্রায় সবাই সামরিক পটভূমিকাবিহীন |
কেউ ছাত্র, কেউ মাঠে কাজ করতো, কেউ ইটের ভাটায়, কেউ বা টুকটাক ব্যবসা করতো, কেউ ছিল বেকার |
বাপের হোটেলে বসেই অন্ন ধ্বংস করতো |
এই যুদ্ধ শুরু হবার আগে এরা কেউ আগ্নেয় অস্ত্র চোখেও দেখে নি |
ওপারে শত্রুদের রেখে এপারে নিশ্চুপ বসে থাকায় স্নায়ুর উপর তীব্র চাপ পড়ছে সবারই |
এই দলের প্রায় সবাই তাঁর কাছাকাছি বয়সের |
কেউ কেউ তাঁর থেকে বয়সে বড়ও |
কিন্তু কী কারণে যেন তাঁকে যমের মত ভয় পায় এরা |
হয়তো তাঁর গম্ভীর আচরণের কারণে |
কিংবা ভয়ংকর মেজাজের জন্যেও হতে পারে |
একবার এক টগবগে রক্তগরম কিশোর যোদ্ধার সৌখিন চুল চব্বিশ ঘন্টার মধ্যে ছেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন তিনি |
দেশের জন্য যুদ্ধ করার সময় ব্যক্তিগত বিলাসিতাকে প্রশ্রয় দেয়া যাবে না, এই ছিল তাঁর যুক্তি |
আরেকবার কয়েকটা ছেলে অবসরে রেডিওতে গান শুনছিল বলে, সেই রেডিও কেড়ে নিয়ে ভেঙে ফেলেছিলেন তিনি |
তিরস্কার করে বলেছিলেন, "গ্রাম পুড়ছে, মানুষ মরছে, মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, আর তোমরা গান শুনে ফুর্তি করছো? রেডিও শুধু খবর শোনার জন্য |
খবর শুনবে, তারপর নিজেদের মধ্যে আলোচনা করবে কালকে কোথায় যুদ্ধ করতে যাবে, কীভাবে যুদ্ধ করবে?" |
তবে, তাঁর যোদ্ধারা তাঁকে শুধু ভয় পায় বললে ভুল হবে |
এদের প্রবল শ্রদ্ধা এবং অসীম আস্থা তিনি অর্জন করে নিয়েছেন নিজ যোগ্যতা বলে |
আর সে কারণেই মুখ ফুটে কেউ কিছুই বলছে না তাঁকে |
কিন্তু তাদের চোখের অস্থির ভাষাটা পড়তে কোনো অসুবিধাই হচ্ছে না তাঁর |
এভাবে বেশিক্ষন আটকে রাখা যাবে না এইসব টগবগে তরুণদের |
বিশেষ করে যখন এরা টের পেয়ে গিয়েছে যে, যুদ্ধজয় আর বেশি দূরের ঘটনা নয় |
একটা স্বাধীন দেশের জন্ম হতে যাচ্ছে তাদের হাত দিয়ে |
এর থেকে রোমাঞ্চকর বিষয় আর কী হতে পারে? |
চাপাই নবাবগঞ্জ দখল করার জন্য তিনটে দল ভিন্ন ভিন্ন দায়িত্ব নিয়ে কাজ করছে |
একটা দল পজিশন নিয়েছে রাজশাহী-চাপাইনবাবগঞ্জ সড়কে |
রাজশাহী থেকে চাপাই নবাবগঞ্জকে বিচ্ছিন্ন করে ফেলাই মুল উদ্দেশ্য |
দ্বিতীয় দল দায়িত্ব পেয়েছে কাটঅফ পার্টি নিশ্চিত করার |
আর তাঁর দলের উপর মূল দায়িত্ব |
চাপাই নবাবগঞ্জ দখল করা |
আক্রমণের মূল পরিকল্পনা করা হয়েছিল ভারতে বসে |
ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার প্রেম সিং ছিলেন সেই মিটিং এ |
কথা ছিল যে, তাঁরা মহানন্দার এপাশে পজিশন নেবার পরেই এগারো তারিখে শত্রুপক্ষের উপর আর্টিলারির গোলাবর্ষণ করবে ভারতীয় বাহিনী |
তাদের বিভ্রান্ত এবং দুর্বল করাই মূল লক্ষ্য |
এই হট্টগোলের মধ্যে তিনি তাঁর বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়বেন শত্রুর উপরে |
তারপর দখল নেবেন চাপাই নবাবগঞ্জের |
সেই গোলাবর্ষণ আর হয় নি |
ওয়ারলেসে হাজার চেষ্টা করেও ব্রিগেডিয়ার প্রেম সিং এর সাথে যোগাযোগ করতে পারেন নি তিনি |
মেজাজের পারদ সর্বোচ্চতে পৌঁছে গেছে সেই সময় থেকেই |
দায়িত্বে অবহেলা আর কথা দিয়ে কথা না রাখাকে প্রবলভাবে ঘৃণা করেন তিনি |
এই চুতিয়াদের উপর নির্ভর করাটাই বোকামি হয়েছে |
এই দেশ আমাদের |
যুদ্ধটাও আমাদের |
যা করার আমাদেরই করতে হবে |
মনে মনে প্রেম সিং এর মাকে নিয়ে প্রেম ভালবাসা বিষয়ক কুৎসিত একটা গালি দেন তিনি |
আবছা অন্ধকারে কিশোরীর রুপোলি ফিতার মত নিথর হয়ে পড়ে থাকা মহানন্দার দিকে তাকান তিনি |
কপালে চিন্তার ভাঁজ |
নিচের ঠোঁট কামড়ে ধরে আছেন নিজের অজান্তেই |
নদীটা পাড়ি দিতে হবে |
ওপারে একটা ব্যাংকারে লাইট মেশিনগান আছে |
ওটাকে অকেজো করতে না পারলে নদী পার হওয়াটা অনেক বিপদজনক |
কচুকাটা হয়ে যাবে তাঁর অপেশাদার বাহিনী |
মহানন্দার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে সময়টা পিছিয়ে যেতে থাকে ক্রমাগত |
এরকমই এক নদী পেরিয়ে এসে মাত্র কয়েক মাস আগে যুদ্ধে নেমেছিলেন তিনি |
আজ আরেক নদী পেরিয়ে সেই যুদ্ধের শেষ করতে যাচ্ছেন |
মাঝখানে পেরিয়ে গিয়েছে কতখানি সময়, কতখানি ভৌগলিক দূরত্ব |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.