content
stringlengths
0
129k
২.
জুলাই মাসে তিনি ছিলেন কারাকোরামে
আরো তিনজন বাঙালি অফিসারকে নিয়ে মিলিশিয়ার ছদ্মবেশ ধরে শিয়ালকোট সীমান্ত দিয়ে পালিয়ে ভারতে আসেন তাঁরা
মুষলধারে বৃষ্টি হচ্ছিল সেদিন
প্লাবিত হয়ে গিয়েছিল সারা এলাকা
কোথাও হাঁটু পরিমাণ পানি, কোথাও কোমর পানি, কোথাও বা গলা পরিমাণ পানি
এগুলো ভেঙেই এগোচ্ছিলেন তাঁরা
ঘুঁটঘুঁটে অন্ধকারে তাঁরা ভুল করে পৌঁছে গিয়েছিলেন পাকিস্তানি রেঞ্জারদের ক্যাম্পের পাশে
কোন হ্যায় বলে অস্ত্র হাতে তারা বের হয়ে এসেছিল খোঁজাখুঁজি করার জন্য
পানির মধ্যে শরীর ডুবিয়ে শুধু নাক জাগিয়ে নিথর হয়ে পড়ে ছিলেন তাঁরা
বৃষ্টিময় রাতে অন্ধকারে কাউকে না দেখতে পেয়ে ফিরে গিয়েছিল রেঞ্জাররা
গভীর রাতে তাঁরা পৌঁছেছিলেন মুনাওয়ার তাবী নদীর ধারে
এই নদী পার হলেও ওপারে ভারত
কিন্তু নদীতে পা দিয়ে চমকে গিয়েছিলেন তাঁরা
ভয়ংকর স্রোত আর বরফের মত শীতল পানি নদীর
বরিশালের ছেলে তিনি
নদী নালাতে জীবন কেটেছে তাঁর
সেই তিনিও সাহস পেলেন না এই যৌবন উন্মত্ত নদীতে সাঁতার দিতে
আরো দুই তিন মাইল উজানে হেঁটে গিয়েছিলেন তাঁরা যৌবনবতী নদীর সরু কোমরের আশায়
পেয়েছিলেন সেরকম
কিন্তু সেখান দিয়ে পার হতে গিয়েও জীবন প্রায় বিসর্জন দিয়ে ফেলেছিলেন তাঁরা
পুরো পথটাই তেমন কোনো কথা হয় নি তাঁদের
বিশেষ করে তিনি একেবারেই নিশ্চুপ ছিলেন
তাঁকে গম্ভীর দেখে অন্যেরাও কথা বলে বিরক্ত করে নি তাঁকে
কিন্তু বিদায় নেবার সময় আচমকাই ক্যাপ্টেন সালাহউদ্দিন প্রশ্ন করে বসেছিলেন তাঁকে
"আচ্ছা, পালাবার ব্যাপারে আমাদের প্রত্যেকের মনেই এক-একটা না একটা কারণ কাজ করেছে
আপনার পালানোর পিছনে বিশেষ কোনো কারণ ছিল কী?"
আচমকা এই প্রশ্নে স্থির হয়ে যান তিনি
যখন ক্যাপ্টেন সালাহউদ্দিন প্রায় নিশ্চিত হয়ে গিয়েছেন যে, এর উত্তর তিনি পাচ্ছেন না, ঠিক সেই সময়ে কথা বলে উঠেন
মৃদু স্বরে বলেন, "প্রথম থেকেই পালিয়ে মুক্তিযুদ্ধে যাবো, এরকম ইচ্ছে ছিল
তবে পালাবার পথ বা সঙ্গী খুঁজে পাচ্ছিলাম না
কিন্তু যেদিন জানতে পারলাম যে, পাকিস্তানিরা কিছু বাঙালি মেয়েকে ধরে এনে লাহোরে বিক্রি করে দিয়েছে, সেদিন থেকে আমি মরিয়া হয়ে উঠেছিলাম
"
একটু দম নেন তিনি
চোখ নামিয়ে নেন মাটির দিকে
তারপর প্রায় শোনা যায় না, এমন অনুচ্চ স্বরে বলেন, "খবরটা জানার পর আট-দশদিন পানি ছাড়া আর কিছু খেতে পারি নাই আমি
আমার নিজের একটা কিশোরী বোন আছে
ওর ছবি সবসময় আমার মানিব্যাগে থাকে
তার মুখটা শুধু ভেসে উঠেছে আমার চোখের সামনে
"
৩.
নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ান তিনি
তাকে উঠে দাঁড়াতে দেখে আউয়ালও এসে দাঁড়ায় পাশে
আউয়াল এই অপারেশনের সহকারী কমাণ্ডার
"কোনো সমস্যা স্যার?"
"সবাইকে জড়ো করো
কথা বলা প্রয়োজন
" গম্ভীর স্বরে তিনি বলেন
নিশব্দে বাকি মুক্তিযোদ্ধাদের দিকে এগিয়ে যায় আউয়াল
দীর্ঘদিনের ট্রেনিং তাকে বিড়ালের মত শব্দহীন বানিয়ে ছেড়েছে
অল্পক্ষণের মধ্যেই সবাইকে জড়ো করে ফেলে আউয়াল
দ্রুতগতিতে তাঁর নজর ঘুরে আসে সবার উপর দিয়ে
দৃঢ় প্রত্যয়ী সব মুখ
নির্ভীক চোখ
কিন্তু তারপরেও তাদের অস্থিরতাটুকু দৃষ্টি এড়ায় না তাঁর
অধৈর্য হয়ে পড়েছে এই তরুণেরা
"তোমরা জানো আমরা কেন এসেছি এখানে
ওপারে শত্রুরা অপেক্ষা করছে
ওদের নিকেশ করে চাপাই নবাবগঞ্জের দখল নিতে হবে আমাদের
ভারতীয় বাহিনী আমাদের সাহায্য করার কথা ছিল
কিন্তু আমাদের দুর্ভাগ্য, সেই সাহায্য আমরা পাই নি
পাবো কিনা তাও জানি না
ওয়ারলেসে যোগাযোগ করা যাচ্ছে না তাদের সাথে
" সামান্য থামেন তিনি
এক ঝলকে ঘুরে এলেন সবার মুখ
মনোযোগ দিয়ে তাঁর কথা শুনছে সবাই
"সাহায্য আসে নি, খারাপ কথা
কিন্তু এর জন্য আমরা বসে থাকতে পারি না
আমরা মুক্তিযোদ্ধা
দেশকে শত্রুমুক্ত করতে লড়ছি আমরা
এই যুদ্ধ যখন শুরু করেছিলাম, আমরা কারো আশায় শুরু করি নাই
কেউ আমাদের সাহায্য করবে সে আশাও আমরা করি নাই তখন
এটা আমাদের যুদ্ধ, নিজের মাকে বাঁচানোর যুদ্ধ
নিজেদেরই এগিয়ে যেতে হবে আমাদের
"
আবারো থামেন তিনি
সহযোদ্ধাদের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ
ঘাড় ঘুরিয়ে একবার মহানন্দার দিকে তাকান
মৃদু একটা কাশি দিয়ে গলা পরিষ্কার করেন
তারপর আবার শুরু করেন
"মহানন্দা পার হবো আমরা
তারপর চোরাগুপ্তা আক্রমণ শানাবো শত্রুর উপরে
অনেকটা হাতাহাতি ধরণের
মেশিনগানটাকে অকেজো করতে হবে
এর জন্য বিশজন লোক প্রয়োজন আমার
কে কে যাবা আমার সাথে, হাত উঠাও
"
একটা হাতও ওঠে না
তার পরিবর্তে পিছন থেকে ভেসে আসে মৃদু কণ্ঠের জিজ্ঞাসা
"এটা কি আত্মঘাতী মিশন?"
স্থির চোখে তিনি তাকিয়ে থাকেন সহযোদ্ধাদের দিকে
চোখ দুটো কুঁচকে গিয়েছে
চোয়ালটা সামান্য শক্ত
"হ্যাঁ, এটা আত্মঘাতী মিশন
আমিসহ তোমাদের এই বিশজনের কেউ-ই হয়তো কাল আর বেঁচে থাকবো না
যদি বেঁচে থাকি, আবার দেখা হবে
নাহলে এই শেষ দেখা
স্বাধীনতা যুদ্ধে যারা অংশ নেয়, তাদের মধ্যে খুব কম লোকই বাঁচে
আমরা ভাগ্যবান যে এখনো বেঁচে আছি
কিন্তু এই অপারেশনে যাওয়া বা না যাওয়াটা তোমাদের ইচ্ছাধীন