content stringlengths 0 129k |
|---|
আমি কাউকে জোর করবো না |
" |
তাঁকে অবাক করে দিয়ে একে একে সবগুলো হাত উঠে আসে শূন্যে |
অজানা আবেগে চোখের কোণ দুটো ভিজে যায় তাঁর |
ভাগ্য ভালো আবছা অন্ধকারে কেউ দেখতে পায় নি তাঁর এই আবেগ |
নইলে ভারি লজ্জায় পড়ে যেতে হতো তাঁকে |
কিংবা কে জানে দেখেছে হয়তো |
"এদের মধ্য থেকে বিশজনকে বাছাই করো আউয়াল |
আর কয়েকটা নৌকা জোগাড় করো |
কাল ভোরে আমরা নদী পার হবো |
বাকিদের নিয়ে তুমি এখানে থাকবে |
আমরা ইশারা করলেই মহানন্দা পার হবে তোমরা |
তার আগে নয় |
" আদেশ করেন তিনি |
৪. |
কুয়াশার চাদরকে আড়াল হিসাবে ব্যবহার করে ঠিক ভোরে নদী পার হয়ে আসে যোদ্ধা দলটা |
উত্তর দিকের বাংকার থেকে কমান্ডো আক্রমণ শুরু করে তারা |
নীরবে, নিঃশব্দে |
বাংকারে ঝাঁপিয়ে পড়ে বেয়োনেটের আঘাতে পরপারে পাঠিয়ে দিতে থাকে পাকিস্তানিদের |
আর মাত্র অল্প কিছু বাংকার বাকি |
এই সময়েই টের পেয়ে যায় পাকিস্তানিরা |
বাধের উপরে কিছু সৈন্য ছিল |
তারাও এসে যোগ দেয় এদের সাথে |
অনর্গল গুলি ভেসে আসতে থাকে মুক্তিযোদ্ধাদের দিকে |
মেশিনগান থেকে খইয়ের মত গুলি ফোটাচ্ছে পাকিস্তানিরা |
হাতাহাতি যুদ্ধ শেষ |
গুলির প্রত্যুত্তরে গুলিই চালাতে হবে |
ব্যাগের ভিতর থেকে গ্রেনেডটা বের করেন তিনি |
ক্রলিং করে এগিয়ে যান মেশিনগান রাখা বাংকারের দিকে |
এটাকে ধ্বংস না করা পর্যন্ত শান্তি নেই তাঁর |
বাংকারের খুব কাছে এসে গ্রেনেডের পিন খোলেন তিনি |
তারপর ডান হাতটাকে উঁচিয়ে গ্রেনেডটাকে সর্বশক্তি দিয়ে ছুড়ে দেন বাংকারের দিকে |
ভয়ংকর বিস্ফোরণে কেঁপে উঠে চারিদিক |
গ্রেনেডটা ছুড়েই বুঝেছিলেন যে, এতেই কাজ হবে |
প্রবল আত্মতৃপ্তি নিয়ে তিনি তাকিয়ে থাকে আগুনের লেলিহান শিখার দিকে |
চারিদিকে ছড়িয়ে পড়ছে আগুনের ফুলকি |
ফুলকিতো নয়, যেন ফুল ঝরে পড়ছে চারপাশে |
পরম তৃপ্তির হাসি ফুটে উঠে তাঁর ঠোঁটে |
ক্লান্তি আর অবসাদে ঘুম এসে যাচ্ছে |
চোখ মুদলেন তিনি |
আহ! কী শান্তি!! |
"পালিয়ে গেলো, পালিয়ে গেলো |
" বিকট শব্দ আর হৈচৈ এর মধ্যে কে যেনো চেচাচ্ছে |
চোখ খুলে এদিক ওদিক তাকালেন তিনি |
আগুন আর ধোঁয়ায় একাকার চারিদিক |
ডান পাশ থেকে নাদিম নামের বাচ্চা ছেলেটা চেচাচ্ছে |
এরই বাবরি চুল জোর করে কেটে দিয়েছিলেন তিনি |
নাদিমের প্রসারিত হাত এক পলায়নপর পাকিস্তানি সেনার দিকে |
কুয়াশার আড়ালে দ্রুত হারিয়ে যাচ্ছে সে |
বিদ্যুৎ খেলে যায় তাঁর সারা শরীরে |
এক লাফে শোয়া অবস্থা থেকে উঠে দাঁড়ান তিনি |
রক্তে আগুনস্রোত অনুভব করছেন |
এই জানোয়ারগুলো তাঁর সোনার দেশটাকে ছারখার করে দিয়েছে |
এই খচ্চরগুলোই তাঁর দেশের মেয়েদের উপর অত্যাচার চালিয়েছে |
এই শ্বাপদ্গুলো বিনা কারণে মেরে ফেলেছে অসংখ্য নিরীহ মানুষকে |
সেই দ্বিপদী শ্বাপদটা ছুটে যাচ্ছে তাঁর চোখের সামনে দিয়ে |
লক্ষ লক্ষ বছর আগে তাঁর কোনো এক পুর্বপুরুষ হয়তো শ্বাপদ শিকারে গিয়েছিল |
ঢাকের দ্রিম দ্রিম শব্দে গ্রানাইটের মত কালো শরীরটা নেচে নেচে উঠেছিল তার |
বর্তমানের কোনো কোলাহল কানে আসছে না তাঁর, কোনো হইচইও শুনতে পাচ্ছেন না |
তিনি চলে গেছেন বহু বহু অতীতে |
সেই দ্রিম দ্রিম করা মাদলের আদিম মাতাল শব্দ শুনতে পাচ্ছেন তিনি শরীরের প্রতিটা রক্ত কণায় |
ভেসে আসছে সুপ্রাচীন কোনো কাল থেকে, অজানা কোনো উপায়ে |
অভুক্ত চিতার ক্ষিপ্রতা নিয়ে ধাবমান জন্তুর দিকে তিনি ছুটে যেতে থাকেন প্রবল আক্রোশে |
যুদ্ধের প্রচলিত নিয়ম ভুলে গেছেন তিনি |
ভুলে গেছেন নিজের নিরাপত্তা নিশ্চিত করার মৌলিক সূত্রটা |
কে যেন চিৎকার করে মানা করছে তাঁকে |
কিন্তু কিছুই কানে যাচ্ছে না তাঁর |
পশুটা পালাচ্ছে |
তাকে হত্যা করতে হবে |
আদিম এই বর্বর ভূমিতে বেঁচে থাকার লড়াই বড় নিষ্ঠুর, বড় নির্মম |
হয় মারো, না হয় মরো |
এর বাইরে আর কিছু নেই |
পাশের একটা বাংকার থেকে ছুটে আসে বুলেটটা |
বখাটে ছেলের মত শিস বাজিয়ে |
তীব্র গতিতে লাল একটা বৃত্ত এঁকে দেয় তাঁর কপালের ঠিক মধ্য বিন্দুতে |
মনে হয় যেন তাঁর প্রাণপ্রিয় দেশের পতাকার মাঝখানের লাল সুর্যটা কেউ বসিয়ে দিয়েছে তাঁর ললাটে |
বুলেটের তীব্র আঘাতে থমকে যান তিনি |
ধীরে, খুব ধীরে হাঁটু ভাঁজ হয়ে পড়ে যেতে থাকেন মাটিতে |
কপালে উদিত সূর্য নিয়ে তিনি শুয়ে থাকেন শ্যামল মাটিতে, শিশির ভেজানো এক ভোরে |
_______________________ |
শেষের কথাঃ |
এখন থেকে একচল্লিশ বছর আগের ঘটনা |
তেইশ বছরের এক তরতাজা তরুণ দেশের জন্য যুদ্ধ করতে করতে প্রাণ দিয়েছিলেন |
চুড়ান্ত বিজয়ের মাত্র দুদিন আগে |
স্বাধীন দেশের স্বাধীন সূর্য দেখে যেতে পারেন নি, কিন্তু এর উদয়নে উদয়াস্ত পরিশ্রম করে গেছেন তিনি |
যুদ্ধের শুরুতে তিনি ছিলেন পশ্চিম পাকিস্তানে |
কাজ করতেন সামরিক বাহিনীতে, অফিসার পদে |
বিলাসবহুল জীবন ছিল তাঁর, ছিল আরামদায়ক এবং নিশ্চিত ভবিষ্যতের নিশ্চয়তা |
কিন্তু সেসবকে তুচ্ছ করে দিয়ে পালিয়ে আসেন তিনি ভারতে |
সেখান থেকে মুক্তিযুদ্ধে |
মুক্তিযুদ্ধের পুরোটা সময় বিলাসিতা বন্ধ করেন এই তরুণ |
তাঁর দলের মধ্যে যাতে বিভাজন তৈরি না হয় সে কারণে সবার একই ধরণের পোশাক পরার নির্দেশ দেন |
লুঙি, গেঞ্জি, লাল গামছা আর ক্যানভাসের জুতো |
নিজেও একই পোশাক পরতেন |
শুধু যে পরতেন তাই নয়, এই পোশাক পরেই ভারতীয় সামরিক কর্মকর্তাদের সাথে মিটিং করতেন তিনি |
বিলাসিতা বলতে যা ছিল তা হচ্ছে বই |
৭ নম্বর সেক্টরে তাঁর ঘর ভর্তি ছিল একগাদা বই |
মাও সে তুং এর সামরিক রচনাবলী, রক্তে রাঙা লাওস, চট্টগ্রাম বিপ্লব, কম্বোডিয়া নয়াফ্রন্ট, চে গুয়েভারা, এই সব বিপ্লব, মুক্তিযুদ্ধ, গণ আন্দোলন আর গেরিলা তৎপরতা বিষয়ক বই দিয়ে ভরা ছিল তাঁর ঘর |
ডিসেম্বর মাসের ১৪ তারিখে চাপাই নবাবগঞ্জ মুক্ত করার জন্য অল্প কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা নিয়ে মহানন্দা নদী পার হয়ে পাকিস্তানিদের শক্তিশালী পজিশনে আক্রমণ করেন তিনি |
এই সময়ই শত্রুর ছোড়া ক্লোজ র্যাঞ্জের গুলি তাঁর কপালে বিদ্ধ হয় |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.