content stringlengths 0 129k |
|---|
হাজারিলাল মোট উনচল্লিশ লাখ টাকা দিতে চেয়েছে |
সত্যেন্দ্রনাথ নড়ে বসলেন |
কে বলল আপনাকে? বউমা? |
ছন্দা জানে না |
তা হলে কে বলল? |
আমার সোর্স বলা বারণ |
দুঃখিত কুমারবাহাদুর! কর্নেল তার কাঁধের কিটব্যাগটা খুলে দুই ঊরুর ওপর রাখলেন |
ফের বললেন, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে, যে-বিষ্ণুমূর্তির জন্য হাজারিলাল আপনাকে তিরিশ লাখ টাকা দিতে চেয়েছে, তা সত্যিই মন্দিরে আছে তো? |
সত্যেন্দ্রনাথের চোখ জ্বলে উঠল |
কেন থাকবে না? কাল আপনারা যখন ছিলেন, তখন আমি দেখে এসেছি |
তারপর সন্ধ্যায় আবার বাহাদুরের সাহায্যে মন্দিরে গিয়ে নিজেই পুজো করেছি |
আজ ভোরেও- |
কর্নেল তার কথার ওপর বললেন, সেটা আসল না নকল মূর্তি, তা লক্ষ্য করেছেন কি? |
কালকের মতো আবার আপনি আসল-নকলের প্রশ্ন তুলছেন |
কাল আপনাকে বলেছি, আসল মূর্তিই আছে |
আপনার এই হেঁয়ালির উদ্দেশ্য কী |
কুমারবাহাদুর!.কাল আপনি মন্দিরে ঢুকে প্রদীপ জ্বেলেছিলেন কি? |
না জ্বাললেও আমাদের গৃহদেবতাকে আমি চিনি |
দুচোখে পদ্মরাগ মণি বসানো আছে |
বাইরের আলোতেও তা ঝকমক করে ওঠে |
তাছাড়া কাল সন্ধ্যায় এবং আজ ভোরে প্রদীপ জ্বেলেছিলাম |
হাজারিলাল বয়সে তরুণ হলেও দুর্ধর্ষ |
ওর সাঙ্গোপাঙ্গরা সাংঘাতিক দুবৃত্ত |
পুলিসও ওকে সমীহ করে চলে |
তাই বলছি, মূর্তি যদি নকল হয়, আপনার বিপদ ঘটতে পারে |
আমার মেজাজ নষ্ট করে দিচ্ছেন কর্নেলসায়েব! আপনি আমার পুরনো বন্ধু |
অন্য কেউ হলে জোরে শ্বাস ছেড়ে সত্যেন্দ্রনাথ ফের বললেন, আমার ব্যাপারে প্লিজ আপনি নাক গলাবেন না |
কর্নেল হাসলেন |
এ কথা ঠিক যে, নরহরিবাবুকে বিষ্ণুমূর্তি চুরি করানোর জন্যই আপনার ছেলের বন্ধু বীরেশ্বর সেন আপনার গৃহদেবতার সেবাইতপদে সুপারিশ করেছিলেন |
কিন্তু ধর্মভয়ে হোক বা আপনার ভয়েই হোক, উনি তা পারছিলেন না |
আপনি যখন তা টের পেলেন, তখন সতর্ক হলেন |
এবার বলুন, কীভাবে আপনি টের পেয়েছিলেন? |
সত্যেন্দ্রনাথ নিষ্পলক চোখে তাকিয়ে কর্নেলের কথা শুনছিলেন |
শ্বাসপ্রশ্বাসের সঙ্গে বললেন, আপনি সব জানেন তা হলে? |
কিছু তথ্য থেকেই এটা আমার অনুমান মাত্র |
সত্যেন্দ্রনাথ একটু চুপ করে থাকার পর বললেন, গতমাসে একদিন বিকেলে দোতলার বারান্দায় বসে আছি |
হঠাৎ থামের পাশ দিয়ে দেখি, নীচের গেটে দুর্গাদাস নরহরির হাতে কী একটা গুঁজে দিয়ে চলে গেল |
সেটা কোমরে ধুতির ভাঁজে খুঁজে নরহরি চলে এল |
আমি ওকে কিছু জিজ্ঞেস করলাম না |
সন্ধ্যায় ও মন্দিরে পুজো করতে ঢুকল |
তখন আমি ওর থাকার ঘর সার্চ করলাম |
বীরেশ্বরের এয়ারমেলে পাঠানো একটা চিঠি দেয়ালের একটা তাকে পঞ্জিকার তলায় রেখে দিয়েছে |
চিঠিটায় চোখ বুলিয়ে মাথায় আগুন ধরে গেল |
কিন্তু ওকে আমি পারিবারিক প্রথা অনুসারে তালা খোলার সিস্টেম সরল বিশ্বাসে শিখিয়ে দিয়েছিলাম |
ওকে পুলিসের হাতে তুলে দিই বা তাড়িয়ে দিই, একই কথা |
পুলিসের হাত থেকে একদিন ছাড়া পাবেই |
তখন কী হবে? |
তালার নাম্বারিং সিস্টেম চেঞ্জ করা যায় না? |
তবে আমি চেঞ্জ করতে জানি বলে রটিয়েছি |
কেন তা বুঝতেই পারছেন! |
বাই দি বাই-জয়রাম শর্মা কি সত্যি নিখোঁজ হয়েছিলেন? |
সত্যেন্দ্রনাথ হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে বললেন, আপনি সবই জানেন দেখছি! • |
জানার দরকার ছিল |
কার স্বার্থে? |
কর্নেল একটু হেসে বললেন, নিজের স্বার্থে |
আমার হবির কথা আপনার অজানা নয় |
প্লিজ কর্নেল সায়েব! আর এতে নাক গলাবেন না |
কিন্তু আপনি টাকার লোভে হাজারিলালকে নকল বিষ্ণুমূর্তিসহ মন্দির বেচে দেবেন না |
আপনার মঙ্গলের জন্য বলছি |
মোহনপুরে গিয়েও হাজারিলালের হাত থেকে আপনি বাঁচবেন না |
দুর্গাপ্রসাদ মোহনপুরের লোক |
কিন্তু সে থাকে এখানে |
আপনি ভেবেছেন, মোহনপুরে দুর্গাপ্রসাদের ঘাঁটি আছে |
কিন্তু যতই ঘাঁটি থাক, অন্তত আপনার নাতনি টিনির কথা চিন্তা করুন |
হাজারিলাল সব পারে |
সত্যেন্দ্রনাথ গলার ভেতর বললেন, কিন্তু হাজারিলালের মূল উদ্দেশ্য দেবতাসহ মন্দির কেনা |
ওর প্রচণ্ড ধর্মবাতিক আছে |
এদিকে দুর্গাপ্রসাদের কাছে আমার দু লক্ষ টাকার বেশি দেন |
দুর্গাপ্রসাদ বাড়ি কিনতে চাইলে তাকে বেচে দিন |
একই প্রব্লেম |
হাজারিলাল রেগে যাবে |
আমার হয়েছে উভয়সঙ্কট |
দুর্গাপ্রসাদ যেমন দুবৃত্ত, হাজারিলালও তা-ই |
তাহলে কোনও থার্ড পার্টিকে বেচে দিয়ে কলকাতাতেই কোথাও ফ্ল্যাট কিনে চলে যান |
বলে কর্নেল উঠে দাঁড়ালেন |
তারপর পা বাড়াতে গিয়ে হঠাৎ ঘুরলেন |
শুনলাম কাল আপনি এক আছাড়ে একটা বেড়াল মেরেছেন |
বেড়ালের নাকি নটা প্রাণ! এক আছাড়ে বেড়াল মারা কম কথা নয় |
সত্যেন্দ্রনাথ বালকের মতো গর্জন করলেন, কী বলতে চান আপনি? |
কর্নেল আস্তে বললেন, বলতে চাই, পূর্বপুরুষের জমিদারি রক্ত আপনার শরীরে আছে |
কথাটা বলেই কর্নেল দ্রুত দরজার দিকে এগিয়ে গেলেন |
আমিও ওঁকে অনুসরণে দেরি করলাম না |
মনে হচ্ছিল, পিঠে জমিদারি শ্বাসপ্রশ্বাসের গরম ঝাঁপটা এসে লাগছে |
ই এম বাইপাসের মোড়ে কর্নেল কালকের মতোই নেমে গেলেন |
আমার মনে অনেক প্রশ্ন থেকে গেল |
কিন্তু তখন কিছু করার ছিল না |
সেদিন সন্ধ্যার পর সত্যসেবক পত্রিকার অফিস থেকে কর্নেলকে ফোন করলাম |
ষষ্ঠীচরণ সাড়া দিয়ে বলল, বাবামশাই বেইরেছেন |
বলে গেছেন, কখন ফিরবেন কিছু ঠিক নেই |
কর্নেলের সাড়া পেলাম টেলিফোনে পরদিন সকালে |
মর্নিং ডার্লিং! আশা করি সুনিদ্রা হয়েছে |
বললাম, মর্নি ওল্ড বস! মোটেও হয়নি |
চিচিং ফাঁকের ব্যাপারটা |
ওঃ কর্নেল! |
এখানেই তোমার বেকেরফাস্টোর নেমন্তন্ন |
টেলিফোন রেখে ঝটপট তৈরি হয়ে বেরিয়ে পড়লাম |
কর্নেলের অ্যাপার্টমেন্টে পৌঁছুতে পৌনে নটা বেজে গেল |
বৃদ্ধ রহস্যভেদী ইজিচেয়ারে বসে চুরুট টানছিলেন |
বললেন, আজ কেউ আসছে না |
কাজেই নটায় ব্রেকফাস্ট করা যাবে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.