content stringlengths 0 129k |
|---|
তারপর কফি |
বললাম, কাল সন্ধ্যায় ফোন করেছিলাম |
কোথায় বেরিয়েছিলেন? |
বিকেলে ছন্দা ফোন করেছিল |
আমি চলে আসার পর কুমারবাহাদুর জঙ্গ বাহাদুরের কোলে চেপে মন্দিরে গিয়েছিলেন |
তারপর কেলেঙ্কারি! কর্নেল তাঁর অট্টহাসিটি হাসলেন |
মন্দিরে বিষ্ণুমূর্তি নেই |
কুমারবাহাদুর হইচই বাধিয়েছেন |
পুলিসকেও জানিয়েছেন |
আমিই নাকি মূর্তি চুরি করেছি |
সে কী! তারপর? |
ওকে আশ্বস্ত করে বললাম, আমি যাচ্ছি |
তারপর ডিটেকটিভ ইন্সপেক্টর মিঃ নন্দীকে ফোন করলাম |
প্রথমে গেলাম তার কাছে |
যতটুকু বলা উচিত, তাকে বললাম |
তারপর মোহনপুর প্যালেসের দিকে যাচ্ছি |
হঠাৎ শুনি বোমাবাজি শুরু হয়েছে |
ওই এরিয়ায় দুর্গাপ্রসাদ আর হাজারিলালের গ্যাং প্রায়ই মারপিট বোমাবাজি করে |
লোকেদের গা সওয়া ঘটনা, পুলিসও যায়-তবে যথা সময়ে |
কী আর করা যাবে? ফিরে আসছিলাম |
পথে আমার আরে পুরনো বন্ধু রঘুবীর সিংহের সঙ্গে দেখা |
দমদম ক্যান্টনমেন্টে ছিলেন |
উনিও এক কর্নেল |
রিটায়ার করে বাড়ি করেছেন ভি. আই. পি. রোডের ধারে |
তার বাড়িতে আড্ডা দিয়ে- |
ষষ্ঠী এ ঘরে ব্রেকফাস্টের ট্রে আনায় ওঁর কথায় বাধা পড়ল |
ব্রেকফাস্টের সময় বললাম, এবার চিচিং ফাঁকের ব্যাপারটা বলুন |
কর্নেল বাঁ হাতে টেবিলের ড্রয়ার থেকে সেই তার নকশাটা বের করে বললেন, এটা লক করা |
তালাটার মাঝখানে বিন্দুগুলো জোড়ের চিহ্ন |
দরজা খোলার সঙ্গে সঙ্গে তালাটা দুটো অর্ধবৃত্তে ভাগ হয়ে যায় |
বললাম, মাথামুণ্ডু কিছু বুঝতে পারছি না |
কর্নেল বললেন, টিনির ছড়াটা স্মরণ করো |
নীচে নামো বাঁয়ে ঘোরো |
তবেই তোমার পোয়াবারো |
কর্নেল ছড়াটা আওড়ে বললেন, টি হরফ থেকে নীচে নামলে এইচ |
এবার দেখ, ওপরে এক হরফের কাছে তীরচিহ্ন আছে |
নবটা ঘোরাতে হবে বাঁদিকে |
এইচ থেকে বাঁয়ে ঘুরিয়ে এইচ-কে তীরচিহ্ন-আঁকা এক হরফের জায়গায় পৌঁছে দিলেই পোয়াবারো |
তার মানে, কার্যসিদ্ধি |
দরজা খুলে যাবে |
এই সূত্রটার সঙ্গে নরহরি ভট্টাচার্যের অন্তিম মুহূর্তের কথাটা আমার মাথায় এসেছিল |
উনি বীরু বলেছিলেন, নাকি হিরো বলেছিলেন? লক করো! নীচে নেমে অর্থাৎ এইচ হরফ ধেকে বাঁদিকে পড়লে হিরো শব্দটা পেয়ে যাচ্ছি |
মধ্যিখানে নবের ওপর লেখা টি হরফ ইংরেজি টার্ন শব্দটার আভাস দিচ্ছে |
টি মানে টার্ন অর্থাৎ ঘোরাও বা ঘোরো |
বাহ! বেশ কারিগরি কৌশল তো |
আবার এই দেখুন, টি থেকে নেমে ডাইনে ঘুরে পড়লে দাঁড়াচ্ছে! |
ইচ্ছে করেই এই গোলকধাঁধা তৈরি করা হয়েছে |
কিন্তু নরহরিবাবু হিরো শব্দটা বলেছিলেন কেন? |
মন্দিরের দরজার ভেতরদিকেও একই তালা আছে |
ভেতরে ঢুকে দরজা বন্ধ করলেও লর্ড হয়ে যাবে |
তখন বেরুতে হবে নব ঘুরিয়ে তীরচিহ্ন থেকে হিরো সাজতে হবে |
কর্নেল স্যান্ডউইচের শেষ টুকরো গিলে বললেন, তখন ছন্দাকে আসতে দেখে আততায়ী মন্দিরের ভেতর লুকিয়ে দরজা টেনে লন্ড করে দিয়েছিল |
নরহরি ভট্টাচার্য চেয়েছিলেন, হিরো শুনে বুদ্ধিমতী ছন্দা যদি তালার দিকে তাকায়-সেটা খুবই স্বাভাবিক ছিল |
তুমি হিরো শব্দটা শোনার পর তালার দিকে তাকালেই শব্দটা দেখতে পাবে |
ঠিক বলেছেন |
এখন চোখে পড়ছে বটে |
ছন্দার হিরো শুনে লকের দিকে তাকানো উচিত ছিল |
কারণ এত বছর ধরে সে তালাটা দেখছে |
সে জানে, তালাটার নাম্বারিং সিস্টেম আছে |
বিশেষভাবে ঘোরালেই খুলে যাবে |
কিন্তু সে হিরো শুনতে বীরু শুনেছিল |
কারণ বীরু তার স্বামীর বন্ধু |
পরিচিত নাম |
তা হলে আততায়ী তখন মন্দিরের ভেতর ছিল বলছেন? |
নরহরিবাবু চেয়েছিলেন, ছন্দা আততায়ীকে দেখুক |
কে সেই আততায়ী? |
কর্নেল বাঁহাতে টেবিলের ড্রয়ার থেকে একটা সলিউশনের শিশি বের করে বললেন |
এটা তরল আঠার মতো পিছল |
জলের মতো রঙ |
কোনও শানবাঁধানো জায়গায় মাখিয়ে রাখলে চোখে পড়বে না |
কিন্তু পা দিলেই তুমি আছাড় খাবে |
আচমকা আছাড় খেলে সব বীরপুরুষই অসহায়! হা-এটা ক্যাকটাসের রোগের সেই ওষুধ |
চমকে উঠে বললাম, বলেন কী! তা হলে কুমারবাহাদুর |
কুমারবাহাদুরই খুনী |
জরিদারি রক্ত |
তাছাড়া বরাবর রাগী এবং গোঁয়ার মানুষ |
এদিকে গৃহদেবতা শ্রীবিষ্ণুকে যে চুরি করতে চাইবে, সে-ই তার কোপানলে পড়বে |
জয়রাম শর্মা নিখোঁজ হয়েছিলেন |
তখন কুমারবাহাদুরের পক্ষে কাকেও নিখোঁজ করে ফেলার সামর্থ্য ছিল এখন অতটা নেই |
সময়ও পাননি |
ছন্দা দৌড়ে গিয়েছিল! |
কিন্তু ওঁর ডান হাত এবং পায়ে |
ওটা চালাকি |
নরহরি ভট্টাচার্যকে মেরে ফেলার ফাঁদ |
কিন্তু নরহরিবাবুকে খতম করে উনি মন্দিরে আত্মগোপন করেছিলেন, সে-কথা আপনি কী ভাবে জানতে পারলেন? |
ছন্দা কাল টেলিফোনে আমার কাছে স্বীকার করেছে, নরহরিবাবুর খুন হওয়ার খবর তার শ্বশুরমশাইকে দিতে এসে সে বিছানায় ওঁকে দেখতে পায়নি |
কোনও সত্যিকার পক্ষাঘাতগ্রস্ত মানুষ বিছানা ছেড়ে উঠতে পারে না |
তা হলে ছন্দা জানত কে খুনী? |
তার সন্দেহ স্বাভাবিক |
তখন নীচের হলঘরে মন্দিরে যাওয়ার দরজা ওদিক থেকে বন্ধ ছিল |
কাজেই কুমারবাহাদুর লোহার ঘোরানো সিঁড়ি দিয়ে নেমে যান |
ছন্দা আমাদের ওই সিঁড়িটা দেখিয়ে এবং সেখান দিয়ে নামতে বলে আসলে একটা আভাস দিতে চেয়েছিল |
তাছাড়া কাল টেলিফোনে তার শ্বশুরমশাইয়ের বেড়াল মারার ঘটনা বলেও সে জানাতে চেয়েছিল, কুমারবাহাদুরের হাত কত ক্ষিপ্রগতি এবং কত শক্তিশালী! |
আপনি পুলিসকে জানাচ্ছেন না কেন? |
যা প্রমাণ করতে পারব না, তা জানিয়ে কী লাভ? কুমারবাহাদুর এতটুকু সূত্র রাখেননি, যা দিয়ে ওঁকে খুনী প্রমাণ করা যাবে |
হাতুড়ি বা লোহার রড জাতীয় কিছু ওঁর মার্ডার উইপন |
সেটা উনি সম্ভবত মন্দিরের পেছনের পুকুরে ফেলে দিয়েছেন |
তা উদ্ধার করা কঠিন |
করলেও প্রমাণ করা যাবে না, উনিই ওটা ব্যবহার করেছিলেন |
কর্নেল ব্রেকফাস্ট শেষ করে কফির পেয়ালা তুলে নিলেন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.