content stringlengths 0 129k |
|---|
বাবার পঞ্ছাশ বছরের জন্মদিন |
রাতে খুব কাছের ক'জন খেতে আসার কথা |
মা সরষে ইলিশ রাঁধছিল রান্নাঘরে |
গরমে ঘেমেনেয়ে একাকার |
সন্ধ্যে মিলিয়ে রাত নামছে, লোকজন এল বলে! বাবা আর খুকু মাসি তখনও ছাদে |
ছাদে পা রাখতেই অন্ধকারের বুনো গন্ধটা নাকে জোর ঝাপটা দিয়েছিল |
জলভরা একলা মেঘটা চাঁদকে ছেড়ে যেতেই অবাক আমি দেখলাম রাতের গল্পটা কী বিচ্ছিরি সত্যি হয়ে দাঁড়িয়ে আছে সামনে |
আমার প্রিয় বাবা আমার প্রিয় মাসিকে জড়িয়ে তখনও! ছুটে নেমে এসেছিলাম নিচে |
বাবা এসেছিল ডাকতে |
আমি তখনও বাথরুমে, জোরে কলের জল ছেড়ে বুক ভাসিয়ে কাঁদছি |
পঞ্চাশটা মোমবাতি আমি আর দাদা ভাগ করে জ্বালাবার কথা! |
বেরোবার আগে বাবা মাকে বলেছিল, 'এখুনি আসছি' |
বাবা ফেরেনি আর |
পরদিন বাবার লাশ পাওয়া গিয়েছিল মর্গে |
গলা কাটা লাশ |
ট্রেনের নিচে কাটা পড়েছিল আমার বাবা |
পঞ্চাশটা মোমবাতি কেকের পাশে তখনও; টেবিলে |
খুকু মাসির ভাল বিয়ে হয়েছিল; রাঙামাটিতে |
দুই ছেলে |
ভরা সংসার |
অনেকবার ভেবেছি মাকে বলি সেই রাতটার কথা |
বলা হয়নি, বলতে পারিনি |
দিন সাতেক আগে এক ভর দুপুরে খুকু মাসি এসে হাজির |
প্যাঁচ কাটা কলের মত স্বামী, ছেলে, বাড়ির বেড়াল সবার গল্প করেই যাচ্ছিল, থামাথামি নেই |
মা'র জন্যে আর আমার জন্যে শাড়ি নিয়ে এসেছিল |
খুকু মাসির বরের শাড়ির ব্যবসা |
আমার শাড়িটা হাল্কা সবুজ রঙের, পাড়ের কাছে গাঢ় সবুজ সুতোর নক্সা |
বুকটা ধক্ করে উঠেছিল, "সবুজ আমার রঙ নয়" |
মা ভীষণ বিরক্ত হয়েছিল, "কেউ কিছু দিলে নিতে হয়" |
খুকু মাসি বেশ মাখো মাখো গলায় বলেছিল, "তোকে পেঁয়াজ রঙ মানায় ভাল,পাঠিয়ে দেব" |
কথা রেখেছে খুকু মাসি, আমার জন্মদিনও মনে রেখেছে |
শাড়িটা এসেছে দুদিন আগে- পেঁয়াজ রঙের সিল্কের শাড়ি সাথে কার্ড |
কাল আমার জন্মদিন তবে দশ বছর ধরে আমাদের বাড়িতে কারো জন্মদিন করা হয় না, খুকু মাসি জানে |
খুকু মাসির কপালের পাশের কাটা দাগটা এখনও আছে! বাবার লাশটা যখন মর্গে সবে সনাক্ত করে ফোন দিল মেজ মামা, মা বিলাপ করে কাঁদছিল আর খুকু মাসি জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিল মেঝেতে |
টেবিলের কোণে লেগে কপালের ডান পাশটা কেটে গিয়েছিল |
সেইদিন সেই হই হট্টগোলে আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম বাবা গাইছে "রাত বলেছে যাই" |
সে দুপুরে মা কী অনায়াসে খুকু মাসির সাথে কথা বলছিল হেসে! মা কি অন্ধকারের গল্পটার কোন তাল খুঁজল না ইচ্ছে করেই? আমার আনমনা বাবা পা হড়কে পিছলে গেছে ট্রেনে, মা কি আসলেই বিশ্বাস করেছিল সে কথা? |
মাছটা এখনও আমার দিকে চোখ মেলে তাকিয়ে আছে |
গন্ধটা মিলিয়ে গেছে কখন টের পাইনি আমি |
ও আমার মগজে না বাইরে হাত বাড়ালেই জানা যায় খুব সহজে |
জানতে ইচ্ছে হচ্ছে না |
"যা ভাবছ তা না" বাথরুমের দরজায় টোকা দিয়ে বাবা বলছিল বারবার |
আর আমার মাথার ভেতর সেই বুড়ো সাইকাইয়াট্রিস্ট দাড়ি নেড়ে সংগত করছিল "কাকতালীয়" |
সিলিঙ ফ্যানটা টানছে আমাকে |
সবুজ নয় খুকু মাসির দেয়া গোলাপি শাড়িটাই পরব আমি |
নখে আমার নেইল পলিশ থাকবে না |
শুধু লিখে যাব "রাত বলেছে যাই" - খুকু মাসির জন্যে |
মাছটা দেখবে আমি দুলছি : একবার এদিক আরেকবার ওদিক! |
: গল্প, ভাদ্র ১৪২৪, রঞ্জনা ব্যানার্জী |
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!-এ শেয়ার করুন-এ শেয়ার করুন এ শেয়ার করুন |
৪টি মন্তব্য: |
৭ সেপ্টেম্বর, ২০১৭ ১২:১১ |
অসামান্য গল্প! |
উত্তরমুছুন |
উত্তরগুলি |
১২ সেপ্টেম্বর, ২০১৭ ৬:৪২ |
ধন্যবাদ |
মুছুন |
উত্তরগুলি |
উত্তর |
উত্তর |
৭ সেপ্টেম্বর, ২০১৭ ১:০৪ |
আপনার লেখা যে আগে পড়ি নি সে আমার দুর্ভাগ্য |
এই লেখা পড়ে নতশিরে স্তব্ধ হয়ে আছি... আমার শ্রদ্ধা রেখে গেলাম |
উত্তরমুছুন |
উত্তরগুলি |
উত্তর |
১২ সেপ্টেম্বর, ২০১৭ ৬:৪২ |
ধন্যবাদ |
উত্তরমুছুন |
উত্তরগুলি |
উত্তর |
মন্তব্য যুক্ত করুন |
আরও লোড করুন... |
নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম |
এতে সদস্যতা: মন্তব্যগুলি পোস্ট করুন () |
গল্পপাঠের লেখক সূচি |
লেখক লিঙ্ক অগ্নি রায় অচিন্ত্যকুমার সেনগুপ্ত অচিন্ত্যরূপ রায় অজিত কাউর অজিত কৌর অঞ্জন আচার্য অতনু ব্যানার্জী অতীন বন্দ্যোপাধ্যায় অথৈ নীলিমা অদিতি ফাল্গুনী অদিতি ফাল্গুনী' অদিতি সরকার অদ্বয় চৌধুরী অদ্বয় দত্ত অদ্বৈত মল্লবর্মণ অদ্রিশ বিশ্বাস অধীশা সরকার অনন্ত মাহফুজ অনামিকা বন্দ্যোপাধ্যায় অনিতা অগ্নিহোত্রী অনিতা দেশা... |
সার্চ |
অমর মিত্রের গল্পপাঠ |
উইলিয়াম ফকনারের সাক্ষাৎকার |
দি আর্ট অফ ফিকশন |
আলবেয়ার কাম্যুর সাক্ষাৎকার |
আমি ভাস্কর হতে চাইতাম |
ইতালো কালভিনোর সাক্ষাৎকার |
দি আর্ট অফ ফিকশন |
স্মৃতি ভদ্রের গল্প |
হারুকি মুরাকামির সাক্ষাৎকার |
দি আর্ট ফিকশন |
আমাজন থেকে গুরুচণ্ডালী প্রকাশিত ইবুক কিনুন |
লোগোতে ক্লিক করে বইয়ের লিংক নিন |
মিলান কুন্ডেরার সাক্ষাৎকার |
দি আর্ট অফ ফিকশন |
শ্যামল গঙ্গোপাধ্যায়ের গল্প |
গল্পপাঠ পড়ুন |
দীপেন ভট্টাচার্যের গল্পপাঠ |
জয়ন্ত দের গল্প |
এমদাদ রহমানের অনুবাদে |
পর্তুগালের নোবেলজয়ী লেখক হোসে সারামাগো'র প্যারিস রিভিউ সাক্ষাৎকার |
আর্ট অব ফিকশন ভাষান্তর : এমদাদ রহমান হোসে সারামাগো পর্তুগালের লেখক; রাজধানী লিজবন থেকে উত্তর-পূর্বদিকের আজিনহাগা গ্রামের এক ভূমিহী... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.